logo
প্রবাসের খবর

কুয়েতে বেড়েছে প্রবাসী কর্মী

বিডিজেন ডেস্ক
বিডিজেন ডেস্ক৩১ অক্টোবর ২০২৪
Copied!
কুয়েতে বেড়েছে প্রবাসী কর্মী
কুয়েত শহরের দৃশ্য। ছবি: সংগৃহীত

মধ্যপ্রাচ্যের দেশ কুয়েতে সরকারি ও বেসরকারি খাতে এক বছরে প্রবাসী কর্মী বেড়েছে ২ দশমিক ৯ শতাংশ। দেশটিতে সবচেয়ে বেশি রয়েছে ভারতীয় কর্মী। সম্প্রতি কুয়েত সরকারের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

কুয়তের সরকারের বরাত দিয়ে স্থানীয় সংবাদমাধ্যম আল কাবাসের প্রতিবেদনে বলা হয়, ২০২৩ সালের জুনে কুয়েতে প্রবাসী কর্মীর সংখ্যা ছিল ১৬ লাখ ৪০ হাজার। এই বছরের জুনে এই সংখ্যা ছিল ১৬ লাখ ৮০ হাজার। কুয়েতের প্রবাসী কর্মীদের মধ্যে ভারতীয়দের সংখ্যা ৫ লাখ ৩৭ হাজার ৪৩০ জন। ভারতের পরে কুয়েতে সবচেয়ে বেশি প্রবাসী কর্মী রয়েছে মিসরের। দেশটিতে মিসরীয় কর্মীর সংখ্যা ৪ লাখ ৭৪ হাজার। কুয়েতে মোট কর্মীর ৭৮ দশমিক ৯ শতাংশই প্রবাসী।

কুয়েত সরকারের প্রতিবেদনে বলা হয়, দেশটিতে সরকারি খাতে কর্মীর সংখ্যা ৪ লাখ ৭৪ হাজার। এরমধ্যে ৭৯ দশমিক ৬শতাংশই কুয়েতের নাগরিক। এদিকে কুয়েতে বেসরকারি খাতে কর্মীর সংখ্যা ১৭ লাখ। যার মধ্যে ৪ দশমিক ৪ শতাংশ রয়েছে কুয়েতের নাগরিক।

কুয়েতে শুধু প্রবাসী কর্মী নয় এক বছরে কুয়েতি কর্মীর সংখ্যাও বেড়েছে। দেশটির সরকার জানায়, গত বছরের জুনে কুয়েতি কর্মী ছিল ৪ লাখ ৪৭ হাজার ৬৪ জন। এ বছর তা বেড়ে দাঁড়িয়েছে ৪ লাখ ৫১ হাজার ৫৯৫ জনে।

বর্তমানে কুয়েতের মোট জনসংখ্যা ৪৯ লাখ। যার মধ্যে ৩৩ লাখই প্রবাসী।

আরও দেখুন

যুক্তরাষ্ট্রে অস্থায়ী সুরক্ষা মর্যাদায় থাকা অভিবাসীদের জন্য নতুন বিপদ

যুক্তরাষ্ট্রে অস্থায়ী সুরক্ষা মর্যাদায় থাকা অভিবাসীদের জন্য নতুন বিপদ

মোলেন বলেন, “হয় প্রয়োজনীয় কাগজপত্র পূরণ করে স্থায়ী মর্যাদার আওতায় এখানে থাকার চেষ্টা করুন, নয়তো আমরা আপনাকে নিজ দেশে ফিরে যেতে সহায়তা করব।”

৬ ঘণ্টা আগে

সময়সীমা শেষ হওয়ার আগে কাগজপত্রবিহীন অভিবাসীদের আবেদন করতে উৎসাহ দিচ্ছে স্পেনের এনজিওগুলো

সময়সীমা শেষ হওয়ার আগে কাগজপত্রবিহীন অভিবাসীদের আবেদন করতে উৎসাহ দিচ্ছে স্পেনের এনজিওগুলো

সময়সীমা শেষ হওয়ার প্রাক্কালে এনজিওগুলো এখনো প্রয়োজনীয় কাগজপত্র সংগ্রহের চেষ্টা চালিয়ে যাওয়া অভিবাসীদের সঙ্গে যোগাযোগ ও পরামর্শ দেওয়ার কার্যক্রম জোরদার করেছে। স্পেনে প্রায় ৮ লাখ ৪০ হাজার মানুষ অনানুষ্ঠানিকভাবে কাজ করেন এবং বৈধ বসবাসের অনুমতি পেতে অনেক ক্ষেত্রেই এক বছরেরও বেশি সময় লাগে।

৭ ঘণ্টা আগে

যুক্তরাজ্যের সম্ভাব্য পরবর্তী প্রধানমন্ত্রী আজ ক্ষমতার বিকেন্দ্রীকরণের পরিকল্পনা তুলে ধরবেন

যুক্তরাজ্যের সম্ভাব্য পরবর্তী প্রধানমন্ত্রী আজ ক্ষমতার বিকেন্দ্রীকরণের পরিকল্পনা তুলে ধরবেন

বার্নহ্যাম প্রধানমন্ত্রী হলে গত এক দশকে যুক্তরাজ্যের সপ্তম প্রধানমন্ত্রী হবেন। লেবার পার্টির অনেকের বিশ্বাস, ভোটারদের সঙ্গে কার্যকরভাবে যোগাযোগ স্থাপন এবং নাইজেল ফারাজের অভিবাসনবিরোধী রিফর্ম ইউকে পার্টির উত্থান মোকাবিলায় বার্নহ্যামের ব্যক্তিত্ব ও রাজনৈতিক দৃষ্টিভঙ্গিই সবচেয়ে কার্যকর হতে পারে।

১২ ঘণ্টা আগে

বিইটি অ্যাওয়ার্ডসে ইতিহাস গড়তে যাচ্ছেন সর্বকনিষ্ঠ উপস্থাপক ড্রস্কি

বিইটি অ্যাওয়ার্ডসে ইতিহাস গড়তে যাচ্ছেন সর্বকনিষ্ঠ উপস্থাপক ড্রস্কি

ড্রস্কি বলেন, “ছোটবেলা থেকেই বিইটি অ্যাওয়ার্ডস দেখে বড় হয়েছি। আমার আগে যেসব কিংবদন্তি কৌতুক অভিনেতা এই অনুষ্ঠান উপস্থাপনা করেছেন, তারা মানদণ্ড অনেক উঁচুতে নিয়ে গেছেন। সেই ইতিহাসের অংশ হতে পারাটা আমার জন্য গর্বের। তবে মঞ্চে আমি আমার নিজস্ব ধরনের কমেডিই নিয়ে আসব।”

১ দিন আগে