logo
প্রবাসের খবর

অবৈধ প্রবাসীদের জন্য সাধারণ ক্ষমা ঘোষণা করল কাতার

বিডিজেন ডেস্ক
বিডিজেন ডেস্ক১০ ফেব্রুয়ারি ২০২৫
Copied!
অবৈধ প্রবাসীদের জন্য সাধারণ ক্ষমা ঘোষণা করল কাতার

কাতারে অবৈধভাবে থাকা প্রবাসীদের জন্য তিন মাসের সাধারণ ক্ষমা ঘোষণা করেছে দেশটির সরকার। স্থানীয় সংবাদমাধ্যম দ্য পেনিনসুলা কাতারের প্রতিবেদনে গতকাল রোববার এ তথ্য জানানো হয়।

সম্প্রতি কাতারের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, দেশটিতে অবৈধভাবে বসবাসকারী প্রবাসীদের জন্য ৯ ফেব্রুয়ারি থেকে পরবর্তী ৩ মাসের জন্য সাধার ক্ষমার ঘোষণা করা হয়েছে। আবাসন আইন লঙ্ঘন করে যারা ভিসার মেয়াদ শেষ হওয়ার পরেও কাতারে অবস্থান করছে তারা এ সময়ের মধ্যে জেল-জরিমানা ছাড়া দেশটি ত্যাগ করতে পারবেন।

কাতার সরকার জানায়, ৯ ফেব্রুয়ারি থেকে পরবর্তী তিন মাস অবৈধ প্রবাসীরা কাতারের হামাদ আন্তর্জাতিক বিমানবন্দরের মাধ্যমে সরাসরি নিজেদের দেশে ফিরে যেতে পারবেন।

এ ছাড়া সাপ্তাহিক ছুটির দিন ব্যতীত প্রতিদিন দুপুর ১টা থেকে রাত ৯টা পর্যন্ত সালওয়া রোড-এ অবস্থিত ‘সার্চ অ্যান্ড ফলো-আপ ডিপার্টমেন্টে’ উপস্থিত হয়ে তারা দেশের ফেরার প্রয়োজনীয় প্রক্রিয়া শেষ করতে পারবেন।

আরও দেখুন

ডেমোক্র্যাটদের বিরুদ্ধে ‘কমিউনিজম’ ইস্যু কেন জোরদার করছেন ট্রাম্প?

ডেমোক্র্যাটদের বিরুদ্ধে ‘কমিউনিজম’ ইস্যু কেন জোরদার করছেন ট্রাম্প?

রয়টার্সের বিশ্লেষণে দেখা যায়, ২৩ জুন থেকে ৬ জুলাইয়ের মধ্যে ট্রাম্প তার প্রকাশ্য বক্তব্যে ৮১ বার ‘কমিউনিজম’ শব্দটি ব্যবহার করেছেন।

১১ জুলাই ২০২৬

জার্মানিতে কট্টর ডানপন্থী দলের বিরুদ্ধে বিক্ষোভে হাজারো মানুষের অংশগ্রহণ

জার্মানিতে কট্টর ডানপন্থী দলের বিরুদ্ধে বিক্ষোভে হাজারো মানুষের অংশগ্রহণ

দলটির সমালোচকদের অভিযোগ, এএফডি বর্ণবাদী নীতি ও মনোভাবকে উৎসাহিত করে, যা জার্মানির গণতান্ত্রিক মূল্যবোধের সঙ্গে সাংঘর্ষিক এবং দেশের সাংবিধানিক ব্যবস্থার জন্য হুমকি হতে পারে।

০৪ জুলাই ২০২৬

রাশিয়ার বিমান হামলায় কিয়েভে ৮ জন নিহত, আহত কয়েক ডজন

রাশিয়ার বিমান হামলায় কিয়েভে ৮ জন নিহত, আহত কয়েক ডজন

সামাজিক মাধ্যমে প্রকাশিত ছবিতে দেখা যায়, শহরের কেন্দ্রস্থল শেভচেঙ্কো বুলেভার্ডের একটি ভবনের ওপরের অংশে নিয়ন্ত্রণহীন আগুন জ্বলছে। অন্যদিকে শহরের বিভিন্ন এলাকায় ভবনের জানালা উড়ে গেছে এবং বহু গাড়ি ধ্বংস হয়েছে।

০২ জুলাই ২০২৬