logo
প্রবাসের খবর

লস অ্যাঞ্জেলেসের আগুন ঝড়

ফারহানা আহমেদ লিসা
ফারহানা আহমেদ লিসা১১ জানুয়ারি ২০২৫
Copied!
লস অ্যাঞ্জেলেসের আগুন ঝড়
দাবানলের আগুনে পুড়ছে বাড়ি

মেরির সাথে আমার পরিচয় আমেরিকার নর্দান ক‍্যালিফোর্নিয়াতে। একটা ট্রেনিংয়ে আমি তখন স‍্যানহোসেতে। সে আমার বছর দুয়েকের ছোট। ভীষণ পরিশ্রমী একটা মেয়ে। কিছু বলার আগে কাজ করে ফেলে। বন্ধুত্ব হয়েছিল তখন ওর সাথে।

৬ মাস আগে শুনলাম আমাদের হাসপাতালে মেরি জয়েন করতে চায়। খুশি হলাম খুব। ওকে চিনি। কিন্তু সে জয়েন করল পার্ট–টাইমার হিসেবে। ফুল–টাইম অফার পরও সে না করে দিল। কখনো আসে, কখনো আসে না। কাজ করে কিন্তু ওর মন কোথায় যেন পড়ে আছে। এই মেরিকে আমি চিনি না।

IMG_6014

গত সপ্তাহে আমাদের লোকাল ইলেকট্রিসিটি কোম্পানি বেশ কয়েকবার ওয়ার্নিং পাঠাল ইলেকট্রিসিটি বন্ধ করে দিতে পারে, যদি আগুন লাগার আশঙ্কা থাকে। মেরির মুখ দেখি অন্ধকার।

এরপর সোমবার সকালে লস অ্যাঞ্জেলেস এলাকায় ভয়াবহ আগুন লাগল। ওই দিন আমি কাজে পৌঁছে দেখি আমার আগেই মেরি এসে বসে আছে। বললাম কি খবর, ভালো?

মেরি কাঁদতে শুরু করল অঝোর ধারায়। কী করব? টিসু এগিয়ে দিয়ে হাত ধরে বসে থাকলাম ১০ মিনিট।

IMG_6012

মেরি বলল, ১০ বছর আগে এরকম একটা আগুনে ওর মা মারা গেছেন। আগুন এত তাড়াতাড়ি ওর মার বাসা পুড়ে শেষ করেছে যে, ওর মা বের হবার সময় পর্যন্ত পাননি। মেরি বলল, আমি কেন কাজ করব? কার জন‍্য কাজ করব, বলো? মাতো আমার অনুপ্রেরণা ছিলেন। কী অসম্ভব কষ্ট। তথন বাইরে স‍্যান্টা এ‍্যানা ঝড়। আমার শহর স‍্যানডিয়াগোতে সেই ঝড়ের তাণ্ডব অনেক কম।

স‍্যান্টা এ‍্যানা ইনল্যান্ডে তৈরি হওয়া শুষ্ক ঝড়। যেটার তাণ্ডব শুরু হয়েছে সোমবার থেকে, যখন আগুন লেগেছে লস অ্যাঞ্জেলেস শহরে। এ বছর রেকর্ড কম বৃষ্টি হয়েছে। এই শুষ্ক ঝড়ের গতিবেগ ৫০/৬০ মাইল থেকে ১০০ মাইল। এর তাণ্ডবে লস অ্যাঞ্জেলেস কাউন্টিতে আগুন নেভানো অসম্ভব হয়ে পড়েছে।

fire-ca_11zon

দাবানলের আগুন প্যালিসাইডস, ইটন, কেনেথ, হার্স্ট ও লিডিয়া পর্যন্ত ছড়িয়েছে। এতে ১০ জন মানুষ মারা গেছেন। হাজার হাজার একর জায়গা এবং প্রায় ৫০০০ বা আরও বেশি স্থাপনা ভষ্ম হয়েছে।

লস অ্যাঞ্জেলেসের পশ্চিমাঞ্চলে স্যান্টা মনিকা ও মালিবুর মধ্যবর্তী প্যালিসেইডস এলাকা এবং পূর্বে পাসাডেনার কাছে ইটন এলাকার দাবানলকে ইতিমধ্যে শহরটির ইতিহাসে সবচেয়ে ধ্বংসাত্মক বলে মনে করা হচ্ছে। দাবানলে ইতিমধ্যে সেখানকার প্রায় ৩১ হাজার একর এলাকা পুড়ে ছাই হয়ে গেছে।

কিছু কিছু মানুষ ইভ্যাকুয়েট করার মতো সময় পাননি। ঝড়টা এত তুমুল বেগে এসেছে, সাথে আগুন। সেলিব্রেটিসহ সাধারণ মানুষের সারা জীবনের স্বপ্ন নিমিষে ধুলায় মিশে গেছে।

অন্ধকার একটা শহর এখন লস অ্যাঞ্জেলেস। যারা বাসায় আছেন, এয়ার পিউরিফায়ার দিয়ে, জানালা বন্ধ করে, স্বাভাবিক দিনের অপেক্ষায় আছেন। বেশি এক্সরসাইজ না করা বা পানি খেতে বলা হচ্ছে ফায়ার ডিপার্টমেন্ট থেকে। হাজার হাজার মানুষকে ম‍্যান্ডেটরি ইভ্যাকুয়েশন করতে বলা হয়েছে। অচেনা মানুষ খুলে দিয়েছেন দরজা মানব সেবায়। সব স্কুল বন্ধ করা হয়েছে।

prairiie fire_11zon

আজ শুক্রবারও স‍্যান্টা এ‍্যানার গতি কমবে না। শনি–রোববারে কমবে। সোমবারে আবার বেড়ে যাবে। ফায়ার ফাইটাররা জীবনের ঝুঁকি নিয়ে আগুন নেভানোর কাজে নেমেছেন। জীবন আসলেই পদ্ম পাতার পানি।

কেন আগুন লেগেছে ব‍্যাপারটা ইনভেস্টিগেশন করা হচ্ছে। আর্সেন বা মানসিক রোগগ্রস্ত কিছু লোক বিনা কারণে আগুন লাগায়। আবার সিগারেট না নিভিয়ে বেখেয়ালে ফেলে দিলেও আগুন লাগে। আবার কোনো যন্ত্র ম‍্যালফাংশন করলেও আগুন লাগে। দেখা যাক স্মরণকালের ভয়াবহ আগুনের উৎস কী।

লস অ্যাঞ্জেলেসবাসী মানুষ, আল্লাহ আপনাদের হেফাজত করুন। যতবারই স‍্যানডিয়াগো গ‍্যাস এবং ইলেকট্রিসিটি থেকে ওয়ার্নিং টেক্সট পাচ্ছি, যেকোনো সময়ে বিদ্যুৎ বন্ধ হয়ে যেতে পারে অনির্দিষ্টকালের জন্য‍্, একটা হার্টবিট মিস করছি। আগামী ৫ দিন স‍্যান্টা এ‍্যানা তাণ্ডব চালাবে। ফায়ার ফাইটার, ফার্স্ট রেসপন্সডারসহ কাছের দূরের সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আমাদের জন‍্যও দোয়া করবেন।

আরও দেখুন

কুয়েত আন্তর্জাতিক বিমানবন্দর পরিদর্শন করলেন দেশটির প্রধানমন্ত্রী

কুয়েত আন্তর্জাতিক বিমানবন্দর পরিদর্শন করলেন দেশটির প্রধানমন্ত্রী

শেখ আহমদ প্রস্থান ও আগমন হল, কাস্টমস চেকপয়েন্ট এবং অন্য স্থাপনা পরিদর্শন করেন। তিনি বিমান চলাচলকে সহায়তা করার জন্য অনুমোদিত পরিকল্পনা অনুযায়ী বিমানবন্দরের কার্যক্রম পরিচালনার প্রস্তুতি নিশ্চিত করতে সংশ্লিষ্ট সকল কর্তৃপক্ষের মধ্যে পূর্ণ সমন্বয়ের প্রয়োজনীয়তার ওপর জোর দেন।

৩ দিন আগে

মালয়েশিয়া থেকে নিজ দেশে ফিরেছেন বিভিন্ন দেশের ২ লাখ শ্রমিক

মালয়েশিয়া থেকে নিজ দেশে ফিরেছেন বিভিন্ন দেশের ২ লাখ শ্রমিক

অভিবাসন মহাপরিচালক বলেন, গত বছরের ১৯ মে শুরু হওয়া এই কর্মসূচির মাধ্যমে এখন পর্যন্ত মোট ২ লাখ ২৮ হাজার ৯৬১ জন বিদেশি নিজ দেশে যাওয়ার জন্য নাম লিখিয়েছেন। মোট সংখ্যার মধ্যে ২ লাখ ৪ হাজার ৫২৩ জন বিদেশিকে সফলভাবে নিজ নিজ দেশে ফেরত পাঠানো হয়েছে।

৫ দিন আগে

নির্দিষ্ট পেশার শ্রমিকদের ভিসা পরিবর্তনের সুযোগ দিল কুয়েত

নির্দিষ্ট পেশার শ্রমিকদের ভিসা পরিবর্তনের সুযোগ দিল কুয়েত

সিদ্ধান্ত অনুযায়ী, ১ মে থেকে শুরু করে দুই মাসের জন্য কর্মীদের নিজ নিজ খাতের বাইরে স্থানান্তর করা যাবে। তবে, মূল নিয়োগকর্তাদের অনুমতি ছাড়া এই স্থানান্তর করা যাবে না। কর্তৃপক্ষ জানিয়েছে, নতুন এই সিদ্ধান্তের সুবিধা নিতে কোম্পানিগুলো ‘আশাল’ করপোরেট অ্যাপ্লিকেশন ব্যবহার করতে পারবে।

৫ দিন আগে

স্পেনে নথিহীন ৫ লাখ অভিবাসী বৈধ হওয়ার সুযোগ পাচ্ছেন

স্পেনে নথিহীন ৫ লাখ অভিবাসী বৈধ হওয়ার সুযোগ পাচ্ছেন

নতুন কর্মসূচিতে বলা হয়েছে, নথিহীন অভিবাসীদের মধ্যে যারা সুনির্দিষ্ট শর্ত পূরণ করতে পারবেন, তারা এক বছরের জন্য স্পেনে বসবাস আর কাজের অনুমতির জন্য আবেদন করার সুযোগ পাবেন।

৮ দিন আগে