logo
প্রবাসের খবর

বৈরুতে হিজবুল্লাহর কমান্ড সেন্টারে হামলা ইসরায়েলের

বিডিজেন ডেস্ক
বিডিজেন ডেস্ক২১ অক্টোবর ২০২৪
Copied!
বৈরুতে হিজবুল্লাহর কমান্ড সেন্টারে হামলা ইসরায়েলের
লেবাননের রাজধানী বৈরুতের একাধিক স্থানে ২০ অক্টোবর হামলা চালিয়েছে ইসরায়েল। ছবি: সংগৃহীত

ইসরায়েলি সামরিক বাহিনী বলেছে, তারা লেবাননের রাজধানী বৈরুতে হিজবুল্লাহর একটি কমান্ড সেন্টার ও ভূগর্ভস্থ অস্ত্রাগারে হামলা চালিয়েছে।

বার্তা সংস্থা এএফপি এখবর দিয়েছে।

রোববার এক বিবৃতিতে ইসরায়েলি সামরিক বাহিনী এ কথা বলে। বিবৃতিতে বলা হয়, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে আজ ভোরে এই হামলা চালায় ইসরায়েলের বিমানবাহিনী। বৈরুতে হিজবুল্লাহর গোয়েন্দা সদর দপ্তরের একটি কমান্ড সেন্টার ও একটি ভূগর্ভস্থ অস্ত্র কারখানায় এই হামলা চালানো হয়।

লেবাননের রাষ্ট্রীয় গণমাধ্যমের খবরে বলা হয়, আজ ভোরে দক্ষিণ বৈরুতের দুটি স্থানে ইসরায়েল হামলা চালায়। দুটি স্থানই পড়েছে দাহিয়েহ এলাকায়। এলাকাটি হিজবুল্লাহর শক্তঘাঁটি হিসেবে পরিচিত।

ইসরায়েলি সামরিক বাহিনী আরও বলেছে, তারা দক্ষিণ লেবাননেও হামলা চালিয়েছে। এ হামলায় হিজবুল্লাহর তিন যোদ্ধা নিহত হয়েছেন। এ ছাড়া এই এলাকায় ইসরায়েলি সেনারা লক্ষ্যবস্তুভিত্তিক অভিযান পরিচালনা করছেন।

ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর বাসভবনে শনিবার ড্রোন হামলা চালায় লেবাননের রাজনৈতিক ও সশস্ত্র সংগঠন হিজবুল্লাহ। তবে এ হামলায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। এ ঘটনার পর লেবাননে হামলা জোরদার করেছে ইসরায়েল।

আরও দেখুন

রাশিয়ার বিমান হামলায় কিয়েভে ৮ জন নিহত, আহত কয়েক ডজন

রাশিয়ার বিমান হামলায় কিয়েভে ৮ জন নিহত, আহত কয়েক ডজন

সামাজিক মাধ্যমে প্রকাশিত ছবিতে দেখা যায়, শহরের কেন্দ্রস্থল শেভচেঙ্কো বুলেভার্ডের একটি ভবনের ওপরের অংশে নিয়ন্ত্রণহীন আগুন জ্বলছে। অন্যদিকে শহরের বিভিন্ন এলাকায় ভবনের জানালা উড়ে গেছে এবং বহু গাড়ি ধ্বংস হয়েছে।

১ দিন আগে

যুক্তরাষ্ট্রের কলোরাডোতে প্রাইমারি নির্বাচনে ইসরায়েলের কড়া সমালোচক প্রার্থীর চমক

যুক্তরাষ্ট্রের কলোরাডোতে প্রাইমারি নির্বাচনে ইসরায়েলের কড়া সমালোচক প্রার্থীর চমক

ইথিওপিয়ায় জন্ম নেওয়া সাবেক নিউইয়র্কের আইনজীবী কিরোস ইসরায়েলের কড়া সমালোচক হিসেবে পরিচিত। তার প্রার্থিতা সমর্থন করেছিলেন সিনেটর বার্নি স্যান্ডার্স।

১ দিন আগে

প্রবাসী শ্রমিকদের ওয়ার্ক পারমিট নির্ধারিত সময়ের মধ্যে নবায়নের আহ্বান সৌদি কর্তৃপক্ষের

প্রবাসী শ্রমিকদের ওয়ার্ক পারমিট নির্ধারিত সময়ের মধ্যে নবায়নের আহ্বান সৌদি কর্তৃপক্ষের

যেসব কর্মী সৌদি আরবে নতুন করে প্রবেশ অথবা কোনো প্রতিষ্ঠানে স্থানান্তরের (ট্রান্সফার) পর ছয় মাসের বেশি সময় পার হলেও তাদের অনুকূলে ওয়ার্ক পারমিট ইস্যু হয়নি, তাদের চলতি ২০২৬ সালের মধ্যেই ওয়ার্ক পারমিট ইস্যু বা নবায়নের প্রক্রিয়া সম্পন্ন করতে হবে।

২ দিন আগে

জন্মসূত্রে নাগরিকত্ব বহাল রেখে যুক্তরাষ্ট্রের সুপ্রিম কোর্টের রায়

জন্মসূত্রে নাগরিকত্ব বহাল রেখে যুক্তরাষ্ট্রের সুপ্রিম কোর্টের রায়

জন্মসূত্রে নাগরিকত্ব বাতিলের বিষয়ে ট্রাম্পের নির্বাহী আদেশটি ৬-৩ ভোটে অবৈধ ঘোষণা করা হয়। নিম্ন আদালতের ওই সিদ্ধান্তে ট্রাম্পের নির্বাহী আদেশটি স্থগিত করা হয়েছিল।

২ দিন আগে