বিডিজেন ডেস্ক

বাহরাইনে নিযুক্ত বাংলাদেশের নতুন রাষ্ট্রদূত মো. রইস হাসান সরোয়ার দেশটির রাজা হামাদ বিন ঈসা আল খলিফার কাছে তাঁর পরিচয়পত্র পেশ করেছেন। বুধবার (২৫ ফেব্রুয়ারি) বাহরাইনের সাখির প্রাসাদে রাজার কাছে আনুষ্ঠানিকভাবে পরিচয় পেশ করেন তিনি।

একই সময় সৌদি আরব, তুরস্ক, থাইল্যান্ড ও সার্বিয়ার রাষ্ট্রদূতেরাও রাজার কাছে তাদের পরিচয়পত্র পেশ করেন। এ উপলক্ষে সাখির প্রাসাদে এক জমকালো অনুষ্ঠানের আয়োজন করা হয়।
রাষ্ট্রদূত বাংলাদেশের রাষ্ট্রপতি, প্রধান উপদেষ্টা ও বাংলাদেশের জনগণের পক্ষ থেকে বাহরাইনের রাজাকে শুভেচ্ছা ও অভিনন্দন জানান।

প্রধান উপদেষ্টা তার চিঠিতে বাহরাইনের রাজা হামাদ বিন ঈসা আল খলিফা ও সালমান বিন হামাদ আল খলিফার নেতৃত্বের প্রশংসা করেন এবং বাহরাইনের অসাধারণ উন্নয়ন ও অগ্রগতির জন্য অভিনন্দন জানান।

রাষ্ট্রদূত বাহরাইনে বসবাসরত বাংলাদেশি নাগরিকদের আতিথেয়তার জন্য বাহরাইনের রাজাকে ধন্যবাদ জানান এবং বাংলাদেশ স্কুলের জন্য জমি দান করায় রাজাকে বিশেষ কৃতজ্ঞতা জানান।
এ সময় রাষ্ট্রদূত রইস হাসান সরোয়ারের সঙ্গে তাঁর সহধর্মিণী দিলরুবা আখতার উপস্থিত ছিলেন।

এর আগে, ২২ ফেব্রুয়ারি রাষ্ট্রদূত রইস হাসান সরোয়ার বাহরাইনের পররাষ্ট্রমন্ত্রী ড. আবদুল লতিফ বিন রাশিদ আল জায়ানির কাছে তাঁর পরিচয়পত্রের অনুলিপি পেশ করেছিলেন। বিজ্ঞপ্তি

নতুন নিয়ম অনুযায়ী, সিঙ্গেল-এন্ট্রি ভিসা ফি ৩ হাজার ইয়েন বা ১৮ দশমিক ৬৯ ডলার থেকে বাড়িয়ে ১৫ হাজার ইয়েন বা ৯২ দশমিক ৭৬ ডলার করা হয়েছে।
মেক্সিকোর আইন অনুযায়ী, জন্মসূত্রে নাগরিকত্ব পাওয়া শিশুর বাবা-মাও স্থায়ী বাসিন্দার মর্যাদা পাওয়ার সুযোগ পান। টিজুয়ানার বহু হাইতিয়ান পরিবার এই সুবিধা গ্রহণ করেছে।
পুলিশ সূত্রের তথ্য অনুযায়ী, অভিযুক্ত ব্যক্তি স্বীকার করেছেন, তিনি শাহরিয়ারকে তার অরোকলিনির বাসা থেকে ফুসলিয়ে কোফিনাউ–এর একটি নির্জন এলাকায় নিয়ে যান। একই সন্ধ্যায় তাকে গলা ও পিঠে একাধিকবার ছুরিকাঘাত করে হত্যা করা হয়।
জি-৭ নেতারা চুক্তিকে সমর্থন জানান। সেই সঙ্গে চুক্তি বাস্তবায়নে কাজ করার কথাও জানান। অধিবেশনে দ্রুত হরমুজ প্রণালি আবার চালু করা এবং এই জলপথের বিকল্প জ্বালানি পরিবহন রুট খুঁজে বের করার বিষয়েও আলোচনা হয়।