logo
প্রবাসের খবর

মালদ্বীপে বসবাসরত অনথিভুক্ত প্রবাসীদের বৈধ হওয়ার সুযোগ

বিডিজেন ডেস্ক
বিডিজেন ডেস্ক০৬ জানুয়ারি ২০২৬
Copied!
মালদ্বীপে বসবাসরত অনথিভুক্ত প্রবাসীদের বৈধ হওয়ার সুযোগ
মালদ্বীপের পতাকা। ছবি: ফ্রিপিক

মালদ্বীপে বসবাসরত অনথিভুক্ত বা অবৈধ প্রবাসীদের বৈধ হওয়ার সুযোগ দিয়েছে দেশটির সরকার। অনথিভুক্তদের জন্য ম্যাস লিগ্যালাইজেশন প্রোগ্রাম চালু করেছে দেশটির সরকার, যা চলবে এ বছরের ২ এপ্রিল পর্যন্ত।

বৈধ হওয়ার জন্য যেসব শর্ত পূরণ করতে হবে

যেসব কর্মীর বৈধ ওয়ার্ক পারমিট নেই তারা আবেদন করতে পারবেন। তবে যারা কোনো অপরাধের কারণে কালো তালিকাভুক্ত হয়েছেন, তারা এই সুবিধা পাবেন না। আবেদনকারীকে অবশ্যই বর্তমানে মালদ্বীপে অবস্থান করতে হবে।

যে কোম্পানি বা নিয়োগকর্তার অধীনে আগে ওয়ার্ক পারমিট ছিল, সেই কোম্পানি বা নিয়োগকর্তার অধীনে পুনরায় বৈধ হওয়ার সুযোগ নেই। এই সুবিধা একবারই পাওয়া যাবে। এ ছাড়া, ৩১ ডিসেম্বর ২০২৫-এর আগে যারা ‘মিসিং রিপোর্ট‘ হয়েছেন, তারাও বৈধ হওয়ার সুযোগ পাবেন।

বর্তমান নিয়োগকর্তা বা কোম্পানিকে প্রবাসী সিস্টেমের মাধ্যমে কর্মীকে বৈধ করার জন্য মন্ত্রণালয়ে আবেদন করতে হবে। এ বিষয়ে শিগগিরই নিয়োগকর্তাদের জন্য একটি ইউজার গাইডলাইন প্রকাশ করবে মন্ত্রণালয়।

অনথিভুক্ত যেসব কর্মী অপারেশন কুরাঙ্গীর আওতায় বায়োমেট্রিক তথ্য দিয়েছেন কিন্তু বর্তমানে কোনো নিয়োগকর্তা নেই, তারা সরাসরি আবেদন করতে পারবেন। এ জন্য হোমল্যান্ড সিকিউরিটি অ্যান্ড টেকনোলজি মিনিস্ট্রি  প্রদত্ত অনলাইন ফরম পূরণ করতে হবে।

ফরমের লিংক: https://forms.office.com/r/b4CP5SLiAK

পরবর্তী সময়ে মন্ত্রণালয় তাদের তথ্য যাদের লোকবল প্রয়োজন—অর্থাৎ বিভিন্ন নিয়োগকর্তার কাছে সরবরাহ করবে। এভাবে কাজের মাধ্যমে বৈধ হওয়ার সুযোগ তৈরি হবে।

মালদ্বীপে বিপুলসংখ্যক প্রবাসী কর্মী কাজ করেন। তাদের মধ্যে অনেকেই অনথিভুক্ত অবস্থায় রয়েছেন। বৈধ হওয়ার এই সুযোগ তাদের জন্য নতুন আশার আলো। এতে অনথিভুক্ত বা অবৈধ প্রবাসীরা বৈধভাবে কাজ করার সুযোগ পাবেন এবং শ্রমবাজারে শৃঙ্খলা ফিরবে।

সূত্র: মালদ্বীপের বাংলাদেশ হাইকমিশনের ফেসবুক।

আরও দেখুন

ডেমোক্র্যাটদের বিরুদ্ধে ‘কমিউনিজম’ ইস্যু কেন জোরদার করছেন ট্রাম্প?

ডেমোক্র্যাটদের বিরুদ্ধে ‘কমিউনিজম’ ইস্যু কেন জোরদার করছেন ট্রাম্প?

রয়টার্সের বিশ্লেষণে দেখা যায়, ২৩ জুন থেকে ৬ জুলাইয়ের মধ্যে ট্রাম্প তার প্রকাশ্য বক্তব্যে ৮১ বার ‘কমিউনিজম’ শব্দটি ব্যবহার করেছেন।

১ দিন আগে

জার্মানিতে কট্টর ডানপন্থী দলের বিরুদ্ধে বিক্ষোভে হাজারো মানুষের অংশগ্রহণ

জার্মানিতে কট্টর ডানপন্থী দলের বিরুদ্ধে বিক্ষোভে হাজারো মানুষের অংশগ্রহণ

দলটির সমালোচকদের অভিযোগ, এএফডি বর্ণবাদী নীতি ও মনোভাবকে উৎসাহিত করে, যা জার্মানির গণতান্ত্রিক মূল্যবোধের সঙ্গে সাংঘর্ষিক এবং দেশের সাংবিধানিক ব্যবস্থার জন্য হুমকি হতে পারে।

৮ দিন আগে

রাশিয়ার বিমান হামলায় কিয়েভে ৮ জন নিহত, আহত কয়েক ডজন

রাশিয়ার বিমান হামলায় কিয়েভে ৮ জন নিহত, আহত কয়েক ডজন

সামাজিক মাধ্যমে প্রকাশিত ছবিতে দেখা যায়, শহরের কেন্দ্রস্থল শেভচেঙ্কো বুলেভার্ডের একটি ভবনের ওপরের অংশে নিয়ন্ত্রণহীন আগুন জ্বলছে। অন্যদিকে শহরের বিভিন্ন এলাকায় ভবনের জানালা উড়ে গেছে এবং বহু গাড়ি ধ্বংস হয়েছে।

১০ দিন আগে