বিডিজেন ডেস্ক

বাহরাইনের পররাষ্ট্রমন্ত্রী ড. আব্দুল লতিফ বিন রাশিদ আল জায়ানির সঙ্গে সাক্ষাৎ করেছেন বাংলাদেশ দূতাবাসের চার্জ দ্য অ্যাফেয়ার্স এ কে এম মহিউদ্দিন কায়েস।
বুধবার (২৯ জানুয়ারি) পররাষ্ট্রমন্ত্রীর কার্যালয়ে তাঁর সঙ্গে সাক্ষাৎ করেন তিনি।
এ সময় পররাষ্ট্রমন্ত্রী বাহরাইনের ক্রাউন প্রিন্স ও প্রধানমন্ত্রী প্রিন্স সালমান বিন হামাদ আল খলিফার পক্ষ থেকে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের প্রেরিত অভিনন্দন বার্তার পত্রটি চার্জ দ্য অ্যাফেয়ার্সের কাছ থেকে গ্রহণ করেন।

প্রধান উপদেষ্টা বাহরাইনের জাতীয় দিবস এবং রাজা হামাদ বিন ঈসা আল খলিফার সিংহাসনে আরোহণের ২৫ বছর পূর্তিসহ বাংলাদেশ ও বাহরাইনের মধ্যকার কূটনৈতিক সম্পর্কের ৫০ বছর পূর্তি উপলক্ষে বাহরাইনের ক্রাউন প্রিন্স ও প্রধানমন্ত্রী বরাবর এ অভিনন্দন বার্তা প্রেরণ করেন।
পরে বাহরাইনের পররাষ্ট্রমন্ত্রী ও চার্জ দ্য অ্যাফেয়ার্স বাংলাদেশ ও বাহরাইনের মধ্যকার দ্বিপক্ষীয় সম্পর্ক, বাণিজ্য ও বিনিয়োগ, বাংলাদেশি নাগরিকদের জন্য ভিসাপ্রক্রিয়া সহজ করার বিষয়সহ দুই দেশের স্বার্থসংশ্লিষ্ট নানা বিষয়ে আলোচনা করেন।

চার্জ দ্য অ্যাফেয়ার্স বিশেষ করে বাংলাদেশিদের জন্য ফ্যামিলি ভিসাসহ সকল ভিসা খুলে দেওয়ার জন্য অনুরোধ জানান।
বাহরাইনের পররাষ্ট্রমন্ত্রী বিষয়টি প্রধানমন্ত্রীর নজরে আনাসহ ইতিবাচক সমাধানে চেষ্টা করবেন বলে আশ্বস্ত করেন।
বাহরাইনের পররাষ্ট্রমন্ত্রী দূতাবাস কর্তৃক আয়োজিত বিভিন্ন সচেতনতামূলক কার্যক্রম, বিনামূল্যে স্বাস্থ্যসেবা ও আইনি সেবা প্রদানসহ নানা অনুষ্ঠান আয়োজনের জন্য চার্জ দ্য অ্যাফেয়ার্সের প্রশংসা করেন এবং দূতাবাস কর্তৃক বাংলাদেশ-বাহরাইন ফ্রেন্ডশিপ ক্রিকেট কাপ, গালফ ফুটবল আসরের বাহরাইন-ওমান ফাইনাল লাইভ ম্যাচ সিনেমা হলে প্রদর্শন ও ৩ দিনব্যাপী বাংলাদেশ ফেস্টিভ্যালের আয়োজন দ্বিপক্ষীয় সম্পর্ক উন্নয়নের জন্য মাইলফলক হয়ে থাকবে বলে মন্তব্য করেন।

চার্জ দ্য অ্যাফেয়ার্স দুই দেশের কূটনৈতিক সম্পর্কের ৫০ বছর পূর্তি উপলক্ষে দূতাবাসের সঙ্গে যৌথভাবে লোগো ও বিশেষ প্রকাশনা উন্মোচনের জন্য পররাষ্ট্রমন্ত্রী ও পররাষ্ট্র মন্ত্রণালয়কে ধন্যবাদ জ্ঞাপন করেন।
উল্লেখ্য, এর আগেও ২০ জানুয়ারি বাহরাইনের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বাংলাদেশের চার্জ দ্য অ্যাফেয়ার্স এ কে এম মহিউদ্দিন কায়েস সাক্ষাৎ করেন।
দুবারই তাঁর সঙ্গে ছিলেন দূতাবাসের প্রথম সচিব (শ্রম) মো. মাহফুজুর রহমান ও তৃতীয় সচিব মোহাম্মদ মামুনুর রশিদ তালুকদার। বিজ্ঞপ্তি

রয়টার্সের বিশ্লেষণে দেখা যায়, ২৩ জুন থেকে ৬ জুলাইয়ের মধ্যে ট্রাম্প তার প্রকাশ্য বক্তব্যে ৮১ বার ‘কমিউনিজম’ শব্দটি ব্যবহার করেছেন।
দলটির সমালোচকদের অভিযোগ, এএফডি বর্ণবাদী নীতি ও মনোভাবকে উৎসাহিত করে, যা জার্মানির গণতান্ত্রিক মূল্যবোধের সঙ্গে সাংঘর্ষিক এবং দেশের সাংবিধানিক ব্যবস্থার জন্য হুমকি হতে পারে।
সামাজিক মাধ্যমে প্রকাশিত ছবিতে দেখা যায়, শহরের কেন্দ্রস্থল শেভচেঙ্কো বুলেভার্ডের একটি ভবনের ওপরের অংশে নিয়ন্ত্রণহীন আগুন জ্বলছে। অন্যদিকে শহরের বিভিন্ন এলাকায় ভবনের জানালা উড়ে গেছে এবং বহু গাড়ি ধ্বংস হয়েছে।