logo
প্রবাসের খবর

হজের আনুষ্ঠানিকতা শুরু হচ্ছে বুধবার

বিডিজেন ডেস্ক
বিডিজেন ডেস্ক০৩ জুন ২০২৫
Copied!
হজের আনুষ্ঠানিকতা শুরু হচ্ছে বুধবার
কাবা শরিফ, মক্কা, সৌদি আরব। ছবি: সংগৃহীত

১৪৪৬ হিজরির হজ পালন করতে মক্কায় সমবেত হয়েছেন বিশ্বের কয়েক লাখ মুসলমান। কাল বুধবার (৪ জুন) তারা ইহরাম বেঁধে সারা দিন মিনায় অবস্থান করবেন। এ জন্য আজ মঙ্গলবার থেকেই অনেকে মিনায় যাওয়া শুরু করেছেন।

মিনায় অবস্থানের মধ্য দিয়ে শুরু হবে ১৪৪৬ হিজরির হজের আনুষ্ঠানিক কার্যক্রম। পরদিন বৃহস্পতিবার হজের মূল কার্যক্রম হিসেবে মুসল্লিরা আরাফাহ ময়দানে অবস্থান করবেন।

হজের অংশ হিসেবে ধারাবাহিকভাবে মিনা, আরাফাহ, মুজদালিফা ও মক্কায় অবস্থান করবেন হাজিরা। এরপর সায়ি, তাওয়াফ ও দমে শোকর আদায়ের মাধ্যমে ৫ দিনব্যাপী হজের কার্যক্রম শেষ হবে।

তাই হাজিদের সবার জন্য আলাদা আলাদা তাঁবু স্থাপন করেছে সৌদি আরবের হজ কর্তৃপক্ষ। হাজিরা সেখানে তালবিয়া, জিকির, তিলাওয়াত ও দোয়ায় মগ্ন থেকে সারা দিন অবস্থান করবেন।

এরপর বৃহস্পতিবার (৯ জিলহজ) ফজরের নামাজ পড়ে প্রায় ১৪ কিলোমিটার দূরে আরাফাতের ময়দানে যাবেন।

সেখানে সূর্যাস্ত পর্যন্ত হাজিদের ‘লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক’ ধ্বনিতে মুখর হবে পুরো ময়দান। এরপর তিলাওয়াত, জিকির, নামাজ, খুতবা শোনাসহ ইবাদত-বন্দেগির মধ্য দিয়ে হজের মূল কার্যক্রম সম্পন্ন হবে।

আরও দেখুন

ডেমোক্র্যাটদের বিরুদ্ধে ‘কমিউনিজম’ ইস্যু কেন জোরদার করছেন ট্রাম্প?

ডেমোক্র্যাটদের বিরুদ্ধে ‘কমিউনিজম’ ইস্যু কেন জোরদার করছেন ট্রাম্প?

রয়টার্সের বিশ্লেষণে দেখা যায়, ২৩ জুন থেকে ৬ জুলাইয়ের মধ্যে ট্রাম্প তার প্রকাশ্য বক্তব্যে ৮১ বার ‘কমিউনিজম’ শব্দটি ব্যবহার করেছেন।

৩ দিন আগে

জার্মানিতে কট্টর ডানপন্থী দলের বিরুদ্ধে বিক্ষোভে হাজারো মানুষের অংশগ্রহণ

জার্মানিতে কট্টর ডানপন্থী দলের বিরুদ্ধে বিক্ষোভে হাজারো মানুষের অংশগ্রহণ

দলটির সমালোচকদের অভিযোগ, এএফডি বর্ণবাদী নীতি ও মনোভাবকে উৎসাহিত করে, যা জার্মানির গণতান্ত্রিক মূল্যবোধের সঙ্গে সাংঘর্ষিক এবং দেশের সাংবিধানিক ব্যবস্থার জন্য হুমকি হতে পারে।

১০ দিন আগে

রাশিয়ার বিমান হামলায় কিয়েভে ৮ জন নিহত, আহত কয়েক ডজন

রাশিয়ার বিমান হামলায় কিয়েভে ৮ জন নিহত, আহত কয়েক ডজন

সামাজিক মাধ্যমে প্রকাশিত ছবিতে দেখা যায়, শহরের কেন্দ্রস্থল শেভচেঙ্কো বুলেভার্ডের একটি ভবনের ওপরের অংশে নিয়ন্ত্রণহীন আগুন জ্বলছে। অন্যদিকে শহরের বিভিন্ন এলাকায় ভবনের জানালা উড়ে গেছে এবং বহু গাড়ি ধ্বংস হয়েছে।

১২ দিন আগে