logo
প্রবাসের খবর

লিবিয়ার মরুভূমিতে অভিবাসীদের গণকবরের সন্ধান

বিডিজেন ডেস্ক
বিডিজেন ডেস্ক১০ ফেব্রুয়ারি ২০২৫
Copied!
লিবিয়ার মরুভূমিতে অভিবাসীদের গণকবরের সন্ধান

আফ্রিকার দেশ লিবিয়ার দক্ষিণপূর্বাঞ্চলীয় মরুভূমিতে অভিবাসীদের একটি গণকবরের সন্ধান পাওয়া গেছে। ওই গণকবর থেকে কমপক্ষে ২৮ অভিবাসীর মরদেহ উদ্ধার করা হয়েছে। গতকাল রোববার ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

লিবিয়ার অ্যাটর্নি জেনারেলের অফিস জানায়, মরদেহগুলো কুফরা শহর থেকে উদ্ধার করা হয়েছে। একই শহর থেকে গত বৃহস্পতিবার আরও ১৯ অভিবাসীর মরদেহ উদ্ধার করা হয়েছিল।

সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক পোস্টে লিবিয়ার অ্যাটর্নি জেনারেল অফিস জানায়, সাম্প্রতিক অভিযানে ৭৬ অভিবাসীকে তারা জীবিত উদ্ধার করতে পেরেছে। এ ঘটনায় তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে।

ওই পোস্টে আরও বলা হয়, কুফরা শহরে একটি গ্যাং আছে; যার সদস্যরা অভিবাসীদের ব্যক্তি স্বাধীনতা থেকে বঞ্চিত করেছেন। তাদের সঙ্গে এই গ্যাংয়ের সদস্যরা নিষ্ঠুর নির্যাতন ও অমানবিক আচরণ করেন।

লিবিয়ার রাজধানী ত্রিপোলি থেকে এক হাজার ৭১২ কিলোমিটার দূরে কুফরা শহরের অবস্থান। মার্কিন নেতৃত্বাধীন সামরিক জোট ন্যাটোর সমর্থনপুষ্ট এক গণঅভ্যুত্থানে ২০১১ সালে লিবিয়ার দীর্ঘদিনের শাসক মুয়াম্মার গাদ্দাফি উৎখাত হন। এরপর থেকে অভিবাসীদের অবৈধভাবে ইউরোপে যাওয়ার অন্যতম ট্রানজিট রুট হয়ে উঠেছে লিবিয়া।

আরও দেখুন

রাশিয়ার বিমান হামলায় কিয়েভে ৮ জন নিহত, আহত কয়েক ডজন

রাশিয়ার বিমান হামলায় কিয়েভে ৮ জন নিহত, আহত কয়েক ডজন

সামাজিক মাধ্যমে প্রকাশিত ছবিতে দেখা যায়, শহরের কেন্দ্রস্থল শেভচেঙ্কো বুলেভার্ডের একটি ভবনের ওপরের অংশে নিয়ন্ত্রণহীন আগুন জ্বলছে। অন্যদিকে শহরের বিভিন্ন এলাকায় ভবনের জানালা উড়ে গেছে এবং বহু গাড়ি ধ্বংস হয়েছে।

১০ ঘণ্টা আগে

যুক্তরাষ্ট্রের কলোরাডোতে প্রাইমারি নির্বাচনে ইসরায়েলের কড়া সমালোচক প্রার্থীর চমক

যুক্তরাষ্ট্রের কলোরাডোতে প্রাইমারি নির্বাচনে ইসরায়েলের কড়া সমালোচক প্রার্থীর চমক

ইথিওপিয়ায় জন্ম নেওয়া সাবেক নিউইয়র্কের আইনজীবী কিরোস ইসরায়েলের কড়া সমালোচক হিসেবে পরিচিত। তার প্রার্থিতা সমর্থন করেছিলেন সিনেটর বার্নি স্যান্ডার্স।

১২ ঘণ্টা আগে

প্রবাসী শ্রমিকদের ওয়ার্ক পারমিট নির্ধারিত সময়ের মধ্যে নবায়নের আহ্বান সৌদি কর্তৃপক্ষের

প্রবাসী শ্রমিকদের ওয়ার্ক পারমিট নির্ধারিত সময়ের মধ্যে নবায়নের আহ্বান সৌদি কর্তৃপক্ষের

যেসব কর্মী সৌদি আরবে নতুন করে প্রবেশ অথবা কোনো প্রতিষ্ঠানে স্থানান্তরের (ট্রান্সফার) পর ছয় মাসের বেশি সময় পার হলেও তাদের অনুকূলে ওয়ার্ক পারমিট ইস্যু হয়নি, তাদের চলতি ২০২৬ সালের মধ্যেই ওয়ার্ক পারমিট ইস্যু বা নবায়নের প্রক্রিয়া সম্পন্ন করতে হবে।

১ দিন আগে

জন্মসূত্রে নাগরিকত্ব বহাল রেখে যুক্তরাষ্ট্রের সুপ্রিম কোর্টের রায়

জন্মসূত্রে নাগরিকত্ব বহাল রেখে যুক্তরাষ্ট্রের সুপ্রিম কোর্টের রায়

জন্মসূত্রে নাগরিকত্ব বাতিলের বিষয়ে ট্রাম্পের নির্বাহী আদেশটি ৬-৩ ভোটে অবৈধ ঘোষণা করা হয়। নিম্ন আদালতের ওই সিদ্ধান্তে ট্রাম্পের নির্বাহী আদেশটি স্থগিত করা হয়েছিল।

১ দিন আগে