logo
প্রবাসের খবর

কুয়েতে গাড়ি চালানোর সময় ফোন ব্যবহার করলেই ৭০ দিনার জরিমানা

বিডিজেন ডেস্ক
বিডিজেন ডেস্ক২৫ অক্টোবর ২০২৪
Copied!
কুয়েতে গাড়ি চালানোর সময় ফোন ব্যবহার করলেই ৭০ দিনার জরিমানা

কুয়েতে সড়ক দুর্ঘটনা কমাতে নতুন ট্রাফিক আইন চালু করেছে দেশটির সরকার। এই আইনে গাড়ি চালানোর সময় ফোন ব্যবহার করলে ৭০ দিনার জরিমানার বিধান রাখা হয়েছে।

সম্প্রতি কুয়েত টিভিকে দেওয়া সাক্ষাৎকারে এমনটি জানিয়েছেন কুয়েতের ট্রাফিক ও অপারেশন সেক্টরের ভারপ্রাপ্ত সহকারী আন্ডার সেক্রেটারি মেজর জেনারেল ইউসুফ আল-খুদ্দা।

সাক্ষাৎকারে এই কর্মকর্তা জানান, নিষিদ্ধ এলাকায় পার্কিং করলে কুয়েতের নতুন ট্রাফিক আইন অনুযায়ী ১৫ দিনার জরিমানা করা হবে।

আল-খুদ্দা সাক্ষাৎকারে কুয়েতের সড়ক দুর্ঘটনার উদ্বেগজনক সংখ্যাও তুলে ধরেছেন। তিনি জানান, কুয়েতে প্রতিদিন প্রায় ৩০০টি সড়ক দুর্ঘটনা হয়।

কুয়েতের এই কর্মকর্তা বলেন, নতুন ট্রাফিক আইনে বেপোরোয়া গাড়ি চালানোর জন্য ৩০ থেকে ১৫০ দিনার পর্যন্ত জরিমানা করা হতে পারে। এই আইনে রেসিং এবং বেপরোয়া গাড়ি চালানোর মতো ঘটনা গুরুতর অপরাধ হিসাবে বিবেচিত হচ্ছে।

আরও দেখুন

ডেমোক্র্যাটদের বিরুদ্ধে ‘কমিউনিজম’ ইস্যু কেন জোরদার করছেন ট্রাম্প?

ডেমোক্র্যাটদের বিরুদ্ধে ‘কমিউনিজম’ ইস্যু কেন জোরদার করছেন ট্রাম্প?

রয়টার্সের বিশ্লেষণে দেখা যায়, ২৩ জুন থেকে ৬ জুলাইয়ের মধ্যে ট্রাম্প তার প্রকাশ্য বক্তব্যে ৮১ বার ‘কমিউনিজম’ শব্দটি ব্যবহার করেছেন।

১৮ ঘণ্টা আগে

জার্মানিতে কট্টর ডানপন্থী দলের বিরুদ্ধে বিক্ষোভে হাজারো মানুষের অংশগ্রহণ

জার্মানিতে কট্টর ডানপন্থী দলের বিরুদ্ধে বিক্ষোভে হাজারো মানুষের অংশগ্রহণ

দলটির সমালোচকদের অভিযোগ, এএফডি বর্ণবাদী নীতি ও মনোভাবকে উৎসাহিত করে, যা জার্মানির গণতান্ত্রিক মূল্যবোধের সঙ্গে সাংঘর্ষিক এবং দেশের সাংবিধানিক ব্যবস্থার জন্য হুমকি হতে পারে।

৮ দিন আগে

রাশিয়ার বিমান হামলায় কিয়েভে ৮ জন নিহত, আহত কয়েক ডজন

রাশিয়ার বিমান হামলায় কিয়েভে ৮ জন নিহত, আহত কয়েক ডজন

সামাজিক মাধ্যমে প্রকাশিত ছবিতে দেখা যায়, শহরের কেন্দ্রস্থল শেভচেঙ্কো বুলেভার্ডের একটি ভবনের ওপরের অংশে নিয়ন্ত্রণহীন আগুন জ্বলছে। অন্যদিকে শহরের বিভিন্ন এলাকায় ভবনের জানালা উড়ে গেছে এবং বহু গাড়ি ধ্বংস হয়েছে।

১০ দিন আগে