logo
প্রবাসের খবর

কাশ্মীরে হামলাকারীদের বিচারের মুখোমুখি হতেই হবে: এস জয়শঙ্কর

বিডিজেন ডেস্ক
বিডিজেন ডেস্ক০২ মে ২০২৫
Copied!
কাশ্মীরে হামলাকারীদের বিচারের মুখোমুখি হতেই হবে: এস জয়শঙ্কর
ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর। ফাইল ছবি: সংগৃহীত

ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর বলেছেন, কাশ্মীরে যারা হামলার পরিকল্পনা ও তা বাস্তবায়ন করেছে, তাদের অবশ্যই বিচারের আওতায় আনা হবে। বৃহস্পতিবার (১ মে) তিনি এ কথা বলেন।

বার্তা সংস্থা এএফপি নয়াদিল্লি থেকে এ খবর দিয়েছে।

গত ২২ এপ্রিল ভারত–নিয়ন্ত্রিত কাশ্মীরের পর্যটনকেন্দ্র পহেলগামে সন্ত্রাসীদের হামলায় ২৬ জন নিহত হওয়ার ঘটনায় পাকিস্তানকে দায়ী করেছে নয়াদিল্লি। তবে ইসলামাবাদ এ অভিযোগ প্রত্যাখ্যান করেছে।

এদিকে পহেলগামে হামলার ঘটনার পর থেকে ভারত ও পাকিস্তানের মধ্যে উত্তেজনা ক্রমেই তীব্র হচ্ছে। ঘটনার পর থেকে কাশ্মীরের নিয়ন্ত্রণরেখায় দুই দেশের মধ্যে গোলাগুলির ঘটনা ঘটেছে। দুই পক্ষ পাল্টাপাল্টি প্রতিশোধমূলক কূটনৈতিক পদক্ষেপও নিয়েছে।

এই পরিপ্রেক্ষিতে ভারতের প্রধান কূটনীতিক এস জয়শঙ্কর এক বিবৃতিতে বলেছেন, বুধবার সন্ধ্যায় যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিওর সঙ্গে তাঁর কথা হয়েছে। তাঁরা পহেলগামে হামলার বিষয় নিয়ে আলোচনা করেছেন। বিবৃতিতে জয়শঙ্কর বলেন, এ হামলার পরিকল্পনাকারী, সহায়তাকারী ও বাস্তবায়নকারীদের বিচার হতেই হবে।

রুবিও পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফের সঙ্গেও কথা বলেছেন। যুক্তরাষ্ট্র জানায়, শাহবাজের সঙ্গে ফোনকলে পহেলগামে হামলার ‘নিন্দা জানানোর প্রয়োজনীয়তা নিয়ে’ কথা বলেন রুবিও।

ভারতীয় সেনাবাহিনী জানায়, কাশ্মীরের বিতর্কিত অঞ্চলে কার্যত সীমান্ত হিসেবে ব্যবহৃত নিয়ন্ত্রণরেখা বরাবর বুধবারও রাতভর ভারত ও পাকিস্তানের সেনারা গোলাগুলি করেছে। এ ঘটনায় এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। এ নিয়ে টানা সপ্তম দিনের মতো গোলাগুলির ঘটনা ঘটল।

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি গত মঙ্গলবার এক রুদ্ধদ্বার বৈঠকে সেনাবাহিনীকে হামলার জবাব দেওয়ার জন্য স্বাধীনভাবে কাজ করার অনুমতি দিয়েছেন বলে একটি ঊর্ধ্বতন সরকারি সূত্র এএফপিকে নিশ্চিত করেছে।

আরও দেখুন

৪৮ বছর পর জাপানের ভিসা ফি ৫ গুণ বাড়ল

৪৮ বছর পর জাপানের ভিসা ফি ৫ গুণ বাড়ল

নতুন নিয়ম অনুযায়ী, সিঙ্গেল-এন্ট্রি ভিসা ফি ৩ হাজার ইয়েন বা ১৮ দশমিক ৬৯ ডলার থেকে বাড়িয়ে ১৫ হাজার ইয়েন বা ৯২ দশমিক ৭৬ ডলার করা হয়েছে।

২ দিন আগে

আমেরিকার মতো মেক্সিকোও জন্মসূত্রে নাগরিকত্ব প্রদান করে

আমেরিকার মতো মেক্সিকোও জন্মসূত্রে নাগরিকত্ব প্রদান করে

মেক্সিকোর আইন অনুযায়ী, জন্মসূত্রে নাগরিকত্ব পাওয়া শিশুর বাবা-মাও স্থায়ী বাসিন্দার মর্যাদা পাওয়ার সুযোগ পান। টিজুয়ানার বহু হাইতিয়ান পরিবার এই সুবিধা গ্রহণ করেছে।

২ দিন আগে

সাইপ্রাসে বাংলাদেশি শিক্ষার্থী খুন, তদন্তে নতুন মোড়

সাইপ্রাসে বাংলাদেশি শিক্ষার্থী খুন, তদন্তে নতুন মোড়

পুলিশ সূত্রের তথ্য অনুযায়ী, অভিযুক্ত ব্যক্তি স্বীকার করেছেন, তিনি শাহরিয়ারকে তার অরোকলিনির বাসা থেকে ফুসলিয়ে কোফিনাউ–এর একটি নির্জন এলাকায় নিয়ে যান। একই সন্ধ্যায় তাকে গলা ও পিঠে একাধিকবার ছুরিকাঘাত করে হত্যা করা হয়।

৪ দিন আগে

আমেরিকা–ইরান চুক্তি নিয়ে আশাবাদী জি–৭, বলছে ‘ইতিহাস গড়ার সুযোগ’

আমেরিকা–ইরান চুক্তি নিয়ে আশাবাদী জি–৭, বলছে ‘ইতিহাস গড়ার সুযোগ’

জি-৭ নেতারা চুক্তিকে সমর্থন জানান। সেই সঙ্গে চুক্তি বাস্তবায়নে কাজ করার কথাও জানান। অধিবেশনে দ্রুত হরমুজ প্রণালি আবার চালু করা এবং এই জলপথের বিকল্প জ্বালানি পরিবহন রুট খুঁজে বের করার বিষয়েও আলোচনা হয়।

৯ দিন আগে