logo
প্রবাসের খবর

সৌদি আরবে বিশেষ স্পোর্টস চ্যানেল চালু, শুধু দেখাবে নারীদের খেলা

বিডিজেন ডেস্ক
বিডিজেন ডেস্ক১২ সেপ্টেম্বর ২০২৫
Copied!
সৌদি আরবে বিশেষ স্পোর্টস চ্যানেল চালু, শুধু দেখাবে নারীদের খেলা
সৌদি আরবের নারী ফুটবল দল। ছবি: এক্স থেকে নেওয়া

সৌদি আরবে শুধু নারীদের খেলা দেখানোর একটি বিশেষ স্পোর্টস চ্যানেল চালু হয়েছে। দেশটির নারী প্রিমিয়ার লীগ ফুটবলের ম্যাচ ও অন্যান্য ইভেন্ট এতে দেখানো হবে। এটি ২৪ ঘণ্টা চলবে এবং পুরো সময় নারীদের বিভিন্ন খেলা প্রচারিত হবে। বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, সৌদি আরবে চ্যানেলটি চালু করেছে অল ওমেন্স স্পোর্টস নেটওয়ার্ক (এডব্লিউএসএন)। সৌদির ফুটবল ফেডারেশন এবং জাতীয় ব্রডকাস্টার সৌদি স্পোর্টস কোম্পানির সঙ্গে পার্টনারশিপ ভিত্তিতে চ্যানেলটির যাত্রা শুরু হয়েছে।

‘এসএসজি এডব্লিউএসএন’ নামের এ চ্যানেলটির সম্প্রচার আজ শুক্রবার থেকে এমবিসি শহীদ স্ট্রিমিং প্ল্যাটফর্মে শুরু হয়েছে।

ভিশন ২০৩০ সামনে রেখে সৌদিতে ব্যাপক পরিবর্তন আনা হচ্ছে। দেশটির নারীদের আগের যে কোনো বিষয় থেকে এখন বেশি স্বাধীনতা দেওয়া হচ্ছে।

এডব্লিউএসএনের প্রধান নির্বাহী ও সহ-প্রতিষ্ঠাতা জর্জ চাং বলেছেন, ‘আমরা সৌদি নারীদের খেলাধুলাকে বিশ্বমঞ্চে তুলে ধরছি। প্রচলিত বাধা ভেঙে আন্তর্জাতিক লীগ ও প্রতিভাকে প্রথমবারের মতো বিশ্বমঞ্চে পরিচয় করিয়ে দিচ্ছি।’

আরও দেখুন

প্রবাসী শ্রমিকদের ওয়ার্ক পারমিট নির্ধারিত সময়ের মধ্যে নবায়নের আহ্বান সৌদি কর্তৃপক্ষের

প্রবাসী শ্রমিকদের ওয়ার্ক পারমিট নির্ধারিত সময়ের মধ্যে নবায়নের আহ্বান সৌদি কর্তৃপক্ষের

যেসব কর্মী সৌদি আরবে নতুন করে প্রবেশ অথবা কোনো প্রতিষ্ঠানে স্থানান্তরের (ট্রান্সফার) পর ছয় মাসের বেশি সময় পার হলেও তাদের অনুকূলে ওয়ার্ক পারমিট ইস্যু হয়নি, তাদের চলতি ২০২৬ সালের মধ্যেই ওয়ার্ক পারমিট ইস্যু বা নবায়নের প্রক্রিয়া সম্পন্ন করতে হবে।

৬ ঘণ্টা আগে

জন্মসূত্রে নাগরিকত্ব বহাল রেখে যুক্তরাষ্ট্রের সুপ্রিম কোর্টের রায়

জন্মসূত্রে নাগরিকত্ব বহাল রেখে যুক্তরাষ্ট্রের সুপ্রিম কোর্টের রায়

জন্মসূত্রে নাগরিকত্ব বাতিলের বিষয়ে ট্রাম্পের নির্বাহী আদেশটি ৬-৩ ভোটে অবৈধ ঘোষণা করা হয়। নিম্ন আদালতের ওই সিদ্ধান্তে ট্রাম্পের নির্বাহী আদেশটি স্থগিত করা হয়েছিল।

৬ ঘণ্টা আগে

ইসরায়েল-লেবানন চুক্তি যুদ্ধ শেষ করার বদলে অচলাবস্থা আরও পাকাপোক্ত হতে পারে, বিশ্লেষকদের অভিমত

ইসরায়েল-লেবানন চুক্তি যুদ্ধ শেষ করার বদলে অচলাবস্থা আরও পাকাপোক্ত হতে পারে, বিশ্লেষকদের অভিমত

লন্ডন স্কুল অব ইকোনমিকস অ্যান্ড পলিটিক্যাল সায়েন্সের লেবানিজ গবেষক ফাওয়াজ গেরগেস বলেন, চুক্তিটি ‘জন্মের আগেই মৃত’ এবং কাঠামোগতভাবে ত্রুটিপূর্ণ। কারণ এটি এমন একটি শর্তের ওপর নির্ভর করছে, যা বাস্তবে পূরণ করা অসম্ভব।

৭ ঘণ্টা আগে

যুক্তরাষ্ট্রে অস্থায়ী সুরক্ষা মর্যাদায় থাকা অভিবাসীদের জন্য নতুন বিপদ

যুক্তরাষ্ট্রে অস্থায়ী সুরক্ষা মর্যাদায় থাকা অভিবাসীদের জন্য নতুন বিপদ

মোলেন বলেন, “হয় প্রয়োজনীয় কাগজপত্র পূরণ করে স্থায়ী মর্যাদার আওতায় এখানে থাকার চেষ্টা করুন, নয়তো আমরা আপনাকে নিজ দেশে ফিরে যেতে সহায়তা করব।”

২ দিন আগে