logo
প্রবাসের খবর

বাহরাইনের মন্ত্রীর সঙ্গে বাংলাদেশের চার্জ দ্য অ্যাফেয়ার্সের সাক্ষাৎ

বিডিজেন ডেস্ক
বিডিজেন ডেস্ক১৬ অক্টোবর ২০২৪
Copied!
বাহরাইনের মন্ত্রীর সঙ্গে বাংলাদেশের চার্জ দ্য অ্যাফেয়ার্সের সাক্ষাৎ
ছবি: বাংলাদেশ দূতাবাস, বাহরাইনের সৌজন্যে

বাহরাইনের বিচার, ইসলামী ও আওকাফবিষয়ক মন্ত্রী নওয়াফ বিন মোহাম্মদ বিন হামাদ আল মাওদাহের সঙ্গে সাক্ষাৎ করেছেন বাহরাইনের বাংলাদেশ দূতাবাসের চার্জ দ্য অ্যাফেয়ার্স এ কে এম মহিউদ্দিন কায়েস।

মঙ্গলবার (১৪ অক্টোবর) বাহরাইনের মন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করেন তিনি।

সাক্ষাৎকালে তিনি বাহরাইনের বিচার, ইসলামী ও আওকাফবিষয়ক মন্ত্রণালয় কর্তৃক গৃহীত প্রবাসবান্ধব নানামুখী কার্যক্রমের জন্য মন্ত্রী নওয়াফকে ধন্যবাদ জানান। বিশেষ করে বাহরাইনে দীর্ঘদিন ধরে ভিসাহীন বাংলাদেশি মুয়াজ্জিন ও তাদের পরিবারের সদস্যদের পুনরায় ভিসা প্রদানের অনুমতি দেওয়ায় তিনি দূতাবাসের পক্ষ থেকে তাঁকে কৃতজ্ঞতা জানান।

মন্ত্রী নওয়াফ প্রবাসী বাংলাদেশিদের কল্যাণে দূতাবাস আয়োজিত বিভিন্ন সচেতনতামূলক সেমিনার ও ক্যাম্পেইনের জন্য চার্জ দ্য অ্যাফেয়ার্সসহ বাংলাদেশ দূতাবাসের প্রশংসা করেন।

চার্জ দ্য অ্যাফেয়ার্স প্রবাসী বাংলাদেশিদের অনুকূলে আইনগত বিভিন্ন প্রক্রিয়া অধিকতর সহজতর করা, বাংলাদেশিদের জন্য ভিসা পুনরায় খুলে দেওয়াসহ দুই দেশের স্বার্থ সংশ্লিষ্ট নানা বিষয়ে আলোচনা করেন।

এ সময় চার্জ দ্য অ্যাফেয়ার্সের সঙ্গে দূতাবাসের প্রথম সচিব (শ্রম) মো. মাহফুজুর রহমানও উপস্থিত ছিলেন। বিজ্ঞপ্তি

আরও দেখুন

মালয়েশিয়া থেকে নিজ দেশে ফিরেছেন বিভিন্ন দেশের ২ লাখ শ্রমিক

মালয়েশিয়া থেকে নিজ দেশে ফিরেছেন বিভিন্ন দেশের ২ লাখ শ্রমিক

অভিবাসন মহাপরিচালক বলেন, গত বছরের ১৯ মে শুরু হওয়া এই কর্মসূচির মাধ্যমে এখন পর্যন্ত মোট ২ লাখ ২৮ হাজার ৯৬১ জন বিদেশি নিজ দেশে যাওয়ার জন্য নাম লিখিয়েছেন। মোট সংখ্যার মধ্যে ২ লাখ ৪ হাজার ৫২৩ জন বিদেশিকে সফলভাবে নিজ নিজ দেশে ফেরত পাঠানো হয়েছে।

২০ ঘণ্টা আগে

নির্দিষ্ট পেশার শ্রমিকদের ভিসা পরিবর্তনের সুযোগ দিল কুয়েত

নির্দিষ্ট পেশার শ্রমিকদের ভিসা পরিবর্তনের সুযোগ দিল কুয়েত

সিদ্ধান্ত অনুযায়ী, ১ মে থেকে শুরু করে দুই মাসের জন্য কর্মীদের নিজ নিজ খাতের বাইরে স্থানান্তর করা যাবে। তবে, মূল নিয়োগকর্তাদের অনুমতি ছাড়া এই স্থানান্তর করা যাবে না। কর্তৃপক্ষ জানিয়েছে, নতুন এই সিদ্ধান্তের সুবিধা নিতে কোম্পানিগুলো ‘আশাল’ করপোরেট অ্যাপ্লিকেশন ব্যবহার করতে পারবে।

২১ ঘণ্টা আগে

স্পেনে নথিহীন ৫ লাখ অভিবাসী বৈধ হওয়ার সুযোগ পাচ্ছেন

স্পেনে নথিহীন ৫ লাখ অভিবাসী বৈধ হওয়ার সুযোগ পাচ্ছেন

নতুন কর্মসূচিতে বলা হয়েছে, নথিহীন অভিবাসীদের মধ্যে যারা সুনির্দিষ্ট শর্ত পূরণ করতে পারবেন, তারা এক বছরের জন্য স্পেনে বসবাস আর কাজের অনুমতির জন্য আবেদন করার সুযোগ পাবেন।

৪ দিন আগে

কুয়ালালামপুরে ট্রাভেল পাস নিতে গিয়ে হাইকমিশন প্রাঙ্গণে অসুস্থ প্রবাসীর মৃত্যু

কুয়ালালামপুরে ট্রাভেল পাস নিতে গিয়ে হাইকমিশন প্রাঙ্গণে অসুস্থ প্রবাসীর মৃত্যু

সোমবার আনুমানিক দুপুর ১টা ৩০ মিনিটে কুয়ালালামপুরের বাংলাদেশ হাইকমিশনের কনস্যুলার সেবা এলাকায় অসুস্থ ওই প্রবাসী মারা যান।

৫ দিন আগে