logo
প্রবাসের খবর

লেবাননের উত্তরে খ্রিষ্টান অধ্যুষিত গ্রামে ইসরায়েলের বিমান হামলায় নিহত ১৮

বিডিজেন ডেস্ক
বিডিজেন ডেস্ক১৫ অক্টোবর ২০২৪
Copied!
লেবাননের উত্তরে খ্রিষ্টান অধ্যুষিত গ্রামে ইসরায়েলের বিমান হামলায় নিহত ১৮
লেবাননের সামাইয়াহ গ্রামে ইসরায়েলের বিমান হামলার পর ধোঁয়া ওঠার দৃশ্য। ১৪ অক্টোবর ২০২৪। ছবি: সংগৃহীত

লেবাননের উত্তরাঞ্চলে সোমবার (১৪ অক্টোবর) ইসরায়েল বিমান হামলা চালিয়েছে। গাজা যুদ্ধ শুরু হওয়ার পর এই অঞ্চলে এটা ইসরায়েলের প্রথম বিমান হামলা।

এর আগে রোববার রাতভর লেবাননের দক্ষিণাঞ্চলে হিজবুল্লাহর ২০০ লক্ষ্যবস্তুতে বিমান হামলা চালিয়েছে ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ)।

লেবাননের রেডক্রস জানায়, সোমবার দেশটির উত্তরাঞ্চলে খ্রিষ্টান–অধ্যুষিত জঘর্তা জেলার একটি গ্রামে এ হামলা চালানো হয়। এতে ১৮ জন নিহত ও ৪ জন আহত হয়েছেন। হিজবুল্লাহর শক্তিশালী ঘাঁটি হিসেবে পরিচিত এলাকাগুলো থেকে এই অঞ্চল অনেক দূরে।

২০০ লক্ষ্যবস্তুতে হামলা

বিবিসির এক প্রতিবেদনে বলা হয়, ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ) জানিয়েছে, তারা লেবাননের দক্ষিণাঞ্চলে হিজবুল্লাহর ২০০ লক্ষ্যবস্তুতে বিমান হামলা চালিয়েছে। পাশাপাশি সেখানে ইসরায়েলি সেনাদের সঙ্গে সম্মুখযুদ্ধে বেশ কিছু ‘সন্ত্রাসী’ নিশ্চিহ্ন করারও দাবি করেছে আইডিএফ।

সোমবার সকালে লেবাননের সংশ্লিষ্ট কর্তৃপক্ষগুলো জানিয়েছে, রোববার ইসরায়েলের বিমান হামলায় দেশটির দক্ষিণাঞ্চলের বিভিন্ন স্থানে ৫১ জন নিহত হয়েছেন।

স্থানীয় সময় রোববার দিনের শেষ ভাগে লেবাননের ইরান-সমর্থিত রাজনৈতিক ও সশস্ত্র সংগঠন হিজবুল্লাহ মধ্য-উত্তর ইসরায়েলের একটি সেনাঘাঁটিতে হামলা চালায়। এতে চার ইসরায়েলি সেনা নিহত হন। আহত হন ৬০ জনের বেশি।

এদিকে ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী ইয়োভ গ্যালান্তে গতকালের হামলা থেকে শিক্ষা গ্রহণের কথা জানিয়েছেন। তিনি বলেন, ‘আমরা এ ঘটনার অবশ্যই তদন্ত করব। পুঙ্খানুপুঙ্খ খতিয়ে দেখব। এরপর সেখান থেকে পাওয়া শিক্ষা আমরা দ্রুত ও পেশাগত জায়গা থেকে কাজে লাগাব।’

জাবালিয়ায় নিহত ১০

রয়টার্সের বরাতে বিবিসি জানিয়েছে, উত্তর গাজার জাবালিয়া শরণার্থীশিবিরে সোমবার ইসরায়েলের বিমান হামলায় ১০ জন নিহত হয়েছন। আহত হয়েছেন ৩০ জন। ইসরায়েল একটি খাদ্য বিতরণ কেন্দ্রকে লক্ষ্য করে এই হামলা চালিয়েছে।

এই হামলা নিয়ে আইডিএফ এখনো কোনো মন্তব্য করেনি।

এদিকে আল–জাজিরার এক প্রতিবেদনে বলা হয়েছে, মধ্য গাজার দেইর আল-বালাহ শহরের আল-আকসা শহীদ হাসপাতালে সোমবার ভোরে ইসরায়েলের বিমান হামলায় নিহত হয়েছেন চারজন। আহত হয়েছেন অন্তত ৭০ জন। এর আগে ইসরায়েলের বিমান হামলায় ৬২ জন নিহত হয়েছেন বলে হামাস পরিচালিত স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে।

গাজায় ইসরায়েলের হামলায় নিহত মানুষের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৪২ হাজার ২৮৯ জনে। আহত হয়েছেন ৯৮ হাজার ৬৮৪ জন। ২০২৩ সালের ৭ অক্টোবর হামাস ইসরায়েলে হামলা চালিয়ে অন্তত ১ হাজার ১৩৯ জনকে হত্যা করে। জিম্মি করে নিয়ে আসে দুই শতাধিক মানুষকে। এরপর গাজায় হামলা চালানো শুরু করে ইসরায়েল।

সূত্র: বিবিসি

আরও দেখুন

আইস হকিতে আবারও বিশ্বসেরা ফিনল্যান্ড, আনন্দে ভাসছেন নাগরিকেরা

আইস হকিতে আবারও বিশ্বসেরা ফিনল্যান্ড, আনন্দে ভাসছেন নাগরিকেরা

ম্যাচজুড়ে ফিনল্যান্ডের গোলরক্ষক জাস্টুস আনুনেন ছিলেন দুর্ভেদ্য প্রাচীরের মতো। সুইজারল্যান্ড একাধিক আক্রমণ চালালেও তার দৃঢ়তা ফিনল্যান্ডকে ম্যাচে টিকিয়ে রাখে। শেষ পর্যন্ত হেলেনিয়ুসের একমাত্র গোলই গড়ে দেয় ইতিহাস।

১৪ ঘণ্টা আগে

ইরানের হামলার পর কুয়েতে বিমান চলাচল স্থগিত

ইরানের হামলার পর কুয়েতে বিমান চলাচল স্থগিত

কুয়েতের সরকারি বার্তা সংস্থা জানিয়েছে, নিরাপত্তাজনিত কারণে সব ধরনের ফ্লাইট সাময়িকভাবে স্থগিত করেছে দেশটির বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ। যেসব ফ্লাইট কুয়েতে অবতরণের কথা ছিল, সেগুলোকে বিকল্প বিমানবন্দরে ঘুরিয়ে দেওয়া হচ্ছে।

২ দিন আগে

আমিরাতে বিতাড়নের শিকার হচ্ছেন পাকিস্তানি শিয়ারা, জমানো অর্থ–লাগেজ কিছুই নিতে পারছেন না

আমিরাতে বিতাড়নের শিকার হচ্ছেন পাকিস্তানি শিয়ারা, জমানো অর্থ–লাগেজ কিছুই নিতে পারছেন না

পাকিস্তানের শিয়া সম্প্রদায়ের নেতারা বলছেন, যুদ্ধ শুরুর পর বিতাড়নের ঘটনা আরও বেড়েছে। এই সংঘাতের কারণে পুরো উপসাগরীয় অঞ্চলে উত্তেজনা বেড়েছে। বিশেষ করে ইরান সংযুক্ত আরব আমিরাতে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালানোর পর পরিস্থিতি আরও জটিল হয়ে ওঠে।

১০ দিন আগে

আমেরিকার গ্রিন কার্ড পেতে হলে ফিরতে হবে নিজ দেশে

আমেরিকার গ্রিন কার্ড পেতে হলে ফিরতে হবে নিজ দেশে

ইউএসসিআইএসের নির্দেশিকায় বলা হয়েছে, কোনো বিদেশি যদি সাময়িকভাবে আমেরিকা যুক্তরাষ্ট্রে রয়েছেন এবং গ্রিন কার্ড পেতে চান, তবে তাকে অবশ্যই নিজ দেশে ফিরে গিয়ে আবেদন করতে হবে।

১৩ দিন আগে