logo
প্রবাসের খবর

বাংলাদেশ-মালয়েশিয়া বাণিজ্য সম্পর্ক জোরদারে সমঝোতা স্মারক বিনিময়

রফিক আহমদ খান, মালয়েশিয়া২১ সেপ্টেম্বর ২০২৫
Copied!
বাংলাদেশ-মালয়েশিয়া বাণিজ্য সম্পর্ক জোরদারে সমঝোতা স্মারক বিনিময়

রপ্তানি উন্নয়ন ব্যুরো বাংলাদেশ (ইপিবি) ও মালয়েশিয়া এক্সটার্নাল ট্রেড ডেভেলপমেন্ট কর্পোরেশনের (MATRADE) মধ্যে একটি সমঝোতা স্মারক (এমইউ) বিনিময় হয়েছে।

আজ রোববার (২১ সেপ্টেম্বর) কুয়ালালামপুরের বাংলাদেশ হাইকমিশন এক প্রেস বিজ্ঞপ্তিতে এই তথ্য জানিয়েছে।

প্রেস বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, বাংলাদেশ ও মালয়েশিয়ার মধ্যে অর্থনৈতিক সম্পর্ক জোরদার করার লক্ষ্যে গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে এই সমঝোতা স্মারক হয়েছে। শুক্রবার (১৯ সেপ্টেম্বর) কুয়ালালামপুরে এই সমঝোতা স্মারক বিনিময় হয়।

Exchange of Memorandum of Understanding 2

মালয়েশিয়া এক্সটার্নাল ট্রেড ডেভেলপমেন্ট কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা দাতো শ্রী মো. মুস্তাফা আবদুল আজিজ ও রপ্তানি উন্নয়ন ব্যুরো বাংলাদেশের মহাপরিচালক বেবি রানী কর্মকার নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিতে স্বাক্ষর করেছেন।

এই সমঝোতা স্মারকের মূল উদ্দেশ্য হলো পারষ্পারিক সহযোগিতার মাধ্যমে রপ্তানি বৃদ্ধি, নতুন ব্যবসায়িক সুযোগ তৈরি ও দুই দেশের মধ্যে অর্থনৈতিক অংশীদারত্ব জোরদার করা। এর মাধ্যমে ব্যবসা-বাণিজ্য বিষয়ক তথ্য বিনিময়, বাণিজ্য প্রসারে বিভিন্ন কর্মসূচির আয়োজন, সফর বিনিময় এবং সক্ষমতা বৃদ্ধিতে অভিজ্ঞতা বিনিময়ের মতো ক্ষেত্রে সুযোগ তৈরি হবে বলে আশা করা যায়।

Exchange of Memorandum of Understanding 3

সাক্ষাতের সময় দুই পক্ষ সমঝোতা স্মারকটির বাস্তবায়নে একযোগে কাজ করার অঙ্গীকার ব‍্যক্ত করে। বেবি রানী কর্মকার ঢাকায় আগামী ১-৩ ডিসেম্বর অনুষ্ঠিতব‍্য Sourcing Fair–এ অংশ নেওয়ার জন‍্য MARTRDE–এর প্রধান নির্বাহীকে আমন্ত্রণ জানান।

সমঝোতা স্মারক স্বাক্ষর অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বাংলাদেশ হাইকমিশনের ভারপ্রাপ্ত হাইকমিশনার মোসাম্মাৎ শাহানারা মনিকা, প্রথম সচিব (বাণিজ্যিক) প্রণব কুমার ঘোষ, MATRADE=এর পরিচালক মুনা আবু বকর, সিনিয়র ম্যানেজার নোরহারলিজা মো. ইউনুস, ট্রেড কমিশনার (চেন্নাই) ওয়ান আহমদ তারমিজি ওয়ান ইদ্রিস এবং বাংলাদেশ-মালয়েশিয়া চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের প্রেসিডেন্ট সাব্বির এ খান ও সেক্রেটারি জেনারেল মোতাহার হোসেন খান।

আরও দেখুন

ডেমোক্র্যাটদের বিরুদ্ধে ‘কমিউনিজম’ ইস্যু কেন জোরদার করছেন ট্রাম্প?

ডেমোক্র্যাটদের বিরুদ্ধে ‘কমিউনিজম’ ইস্যু কেন জোরদার করছেন ট্রাম্প?

রয়টার্সের বিশ্লেষণে দেখা যায়, ২৩ জুন থেকে ৬ জুলাইয়ের মধ্যে ট্রাম্প তার প্রকাশ্য বক্তব্যে ৮১ বার ‘কমিউনিজম’ শব্দটি ব্যবহার করেছেন।

১ দিন আগে

জার্মানিতে কট্টর ডানপন্থী দলের বিরুদ্ধে বিক্ষোভে হাজারো মানুষের অংশগ্রহণ

জার্মানিতে কট্টর ডানপন্থী দলের বিরুদ্ধে বিক্ষোভে হাজারো মানুষের অংশগ্রহণ

দলটির সমালোচকদের অভিযোগ, এএফডি বর্ণবাদী নীতি ও মনোভাবকে উৎসাহিত করে, যা জার্মানির গণতান্ত্রিক মূল্যবোধের সঙ্গে সাংঘর্ষিক এবং দেশের সাংবিধানিক ব্যবস্থার জন্য হুমকি হতে পারে।

৮ দিন আগে

রাশিয়ার বিমান হামলায় কিয়েভে ৮ জন নিহত, আহত কয়েক ডজন

রাশিয়ার বিমান হামলায় কিয়েভে ৮ জন নিহত, আহত কয়েক ডজন

সামাজিক মাধ্যমে প্রকাশিত ছবিতে দেখা যায়, শহরের কেন্দ্রস্থল শেভচেঙ্কো বুলেভার্ডের একটি ভবনের ওপরের অংশে নিয়ন্ত্রণহীন আগুন জ্বলছে। অন্যদিকে শহরের বিভিন্ন এলাকায় ভবনের জানালা উড়ে গেছে এবং বহু গাড়ি ধ্বংস হয়েছে।

১০ দিন আগে