logo
প্রবাসের খবর

সিডনিতে পর্দা নামল দুই দিনব্যাপী অস্ট্রেলিয়া-বাংলাদেশ বিজনেস এক্সপোর

নাইম আবদুল্লাহ, সিডনি, অস্ট্রেলিয়া০২ অক্টোবর ২০২৫
Copied!
সিডনিতে পর্দা নামল দুই দিনব্যাপী অস্ট্রেলিয়া-বাংলাদেশ বিজনেস এক্সপোর

দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচনের মধ্য দিয়ে অস্ট্রেলিয়ার নিউ সাউথ ওয়েলথ রাজ্যের সিডনিতে শেষ হয়েছে অস্ট্রেলিয়া-বাংলাদেশ বিজনেস এক্সপো ২০২৫।

সিডনির গুলবার্ন স্ট্রিটের ম্যাসনিক সেন্টারে অস্ট্রেলিয়া-বাংলাদেশ বিজনেস ফোরামের আয়োজনে অনুষ্ঠিত দুই দিনের এই এক্সপো শেষ হয় আজ বৃহস্পতিবার (২ অক্টোবর)।

Business Expo 2

আজ দিনের শুরুতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নিউ সাউথ ওয়েলসের শিল্প ও বাণিজ্যমন্ত্রী অনুলাক চান্থিভং এমপি।

তিনি প্রদর্শনীর স্টল পরিদর্শন করেন এবং দুই দেশের উদ্যোক্তা, নীতি নির্ধারক ও স্টল মালিকদের সঙ্গে মতবিনিময় করেন।

পরে বক্তব্যে তিনি বলেন, ‘অস্ট্রেলিয়া ও বাংলাদেশের দ্বিপক্ষীয় বাণিজ্যিক সম্পর্ক জোরদার হলে নতুন ব্যবসা ও বিনিয়োগ সম্ভাবনার দিগন্ত উন্মোচিত হবে।’

Business Expo 3

আজ দিনজুড়ে এক্সপোতে অনুষ্ঠিত হয় তিনটি পৃথক প্যানেল আলোচনা।

সকাল ১০টায় অনুষ্ঠিত প্রথম সেশনে ‘বিল্ডিং টুমরো: ইনভেস্টমেন্ট অ্যান্ড ম্যানুফ্যাকচারিং পার্টনারশিপস ফর গ্রোথ’ শীর্ষক আলোচনায় অংশ নেন ক্যাম্বেলটাউন সিটি মেয়র ডার্সি লন্ড, বাংলাদেশের কর্ণফুলি গ্রুপের নির্বাহী পরিচালক সামিউর ইসলাম, স্প্যারো গ্রুপের চেয়ারম্যান শোভন ইসলাম ও কাম্বারল্যান্ড সিটি কাউন্সিলের ম্যানেজার ক্রিস মানোস্কি।

Business Expo 4

দুপুরে অস্ট্রেড আয়োজিত শিক্ষাখাতভিত্তিক বিশেষ আলোচনায় বক্তব্য দেন স্টাডি এনএসডব্লিউ-এর অ্যাসোসিয়েট ডাইরেক্টর ভিকি ক্লেয়ার, ড্যাফোডিল ইউনিভার্সিটির প্রতিষ্ঠাতা ড. সবুর খান ও ম্যাকোয়ারি ইউনিভার্সিটির আন্তর্জাতিক নিয়োগ পরিচালক তানভীর শাহিদ।

এ সেশন পরিচালনা করেন অস্ট্রেড বাংলাদেশের প্রোগ্রাম ম্যানেজার মেঘা গুপ্তা।

প্রশ্নোত্তর পর্বে অংশ নেন স্প্যারো গ্রুপের চেয়ারম্যান শোভন ইসলাম ও ডাব্বো কাউন্সিলর শিবলী চৌধুরী প্রমুখ।

Business Expo 5

বিকেলের আলোচনায় উঠে আসে নবায়নযোগ্য জ্বালানি খাতে সম্ভাবনা। ‘পাওয়ারিং পার্টনারশিপস: অস্ট্রেলিয়া অ্যান্ড বাংলাদেশ ইন দ্য রিনিউয়েবল এনার্জি ট্রানজিশন’ শীর্ষক সেশনে অংশ নেন অস্ট্রেলিয়ান সিনেটর ডেভ শর্মা, রিভারি পাওয়ার অ্যান্ড অটোমেশন ইঞ্জিনিয়ারিং বাংলাদেশের ব্যবস্থাপনা পরিচালক আবু বকর সিদ্দিক, ডাব্বো রিজিওনাল কাউন্সিল ডিরেক্টর জেসিকা ব্রাউন, স্মার্ট এনার্জি অস্ট্রেলিয়ার উইল কার ও এনএসডব্লিউ সরকারের ক্লিন এনার্জি বিভাগের পরিচালক টিম স্টক।

উপস্থিত ছিলেন ডাব্বো কাউন্সিলর শিবলী চৌধুরী ও কাউন্সিল ডিরেক্টর জেসিকা ব্রাউন।

এক্সপোর সমাপনীতে আয়োজকেরা জানান, এই উদ্যোগ দুই দেশের ব্যবসা-বাণিজ্য ও শিক্ষাক্ষেত্রে বহুমাত্রিক সহযোগিতা বাড়াতে সহায়ক হবে।

আরও দেখুন

যুক্তরাষ্ট্রে অস্থায়ী সুরক্ষা মর্যাদায় থাকা অভিবাসীদের জন্য নতুন বিপদ

যুক্তরাষ্ট্রে অস্থায়ী সুরক্ষা মর্যাদায় থাকা অভিবাসীদের জন্য নতুন বিপদ

মোলেন বলেন, “হয় প্রয়োজনীয় কাগজপত্র পূরণ করে স্থায়ী মর্যাদার আওতায় এখানে থাকার চেষ্টা করুন, নয়তো আমরা আপনাকে নিজ দেশে ফিরে যেতে সহায়তা করব।”

১৩ ঘণ্টা আগে

সময়সীমা শেষ হওয়ার আগে কাগজপত্রবিহীন অভিবাসীদের আবেদন করতে উৎসাহ দিচ্ছে স্পেনের এনজিওগুলো

সময়সীমা শেষ হওয়ার আগে কাগজপত্রবিহীন অভিবাসীদের আবেদন করতে উৎসাহ দিচ্ছে স্পেনের এনজিওগুলো

সময়সীমা শেষ হওয়ার প্রাক্কালে এনজিওগুলো এখনো প্রয়োজনীয় কাগজপত্র সংগ্রহের চেষ্টা চালিয়ে যাওয়া অভিবাসীদের সঙ্গে যোগাযোগ ও পরামর্শ দেওয়ার কার্যক্রম জোরদার করেছে। স্পেনে প্রায় ৮ লাখ ৪০ হাজার মানুষ অনানুষ্ঠানিকভাবে কাজ করেন এবং বৈধ বসবাসের অনুমতি পেতে অনেক ক্ষেত্রেই এক বছরেরও বেশি সময় লাগে।

১৪ ঘণ্টা আগে

যুক্তরাজ্যের সম্ভাব্য পরবর্তী প্রধানমন্ত্রী আজ ক্ষমতার বিকেন্দ্রীকরণের পরিকল্পনা তুলে ধরবেন

যুক্তরাজ্যের সম্ভাব্য পরবর্তী প্রধানমন্ত্রী আজ ক্ষমতার বিকেন্দ্রীকরণের পরিকল্পনা তুলে ধরবেন

বার্নহ্যাম প্রধানমন্ত্রী হলে গত এক দশকে যুক্তরাজ্যের সপ্তম প্রধানমন্ত্রী হবেন। লেবার পার্টির অনেকের বিশ্বাস, ভোটারদের সঙ্গে কার্যকরভাবে যোগাযোগ স্থাপন এবং নাইজেল ফারাজের অভিবাসনবিরোধী রিফর্ম ইউকে পার্টির উত্থান মোকাবিলায় বার্নহ্যামের ব্যক্তিত্ব ও রাজনৈতিক দৃষ্টিভঙ্গিই সবচেয়ে কার্যকর হতে পারে।

১৯ ঘণ্টা আগে

বিইটি অ্যাওয়ার্ডসে ইতিহাস গড়তে যাচ্ছেন সর্বকনিষ্ঠ উপস্থাপক ড্রস্কি

বিইটি অ্যাওয়ার্ডসে ইতিহাস গড়তে যাচ্ছেন সর্বকনিষ্ঠ উপস্থাপক ড্রস্কি

ড্রস্কি বলেন, “ছোটবেলা থেকেই বিইটি অ্যাওয়ার্ডস দেখে বড় হয়েছি। আমার আগে যেসব কিংবদন্তি কৌতুক অভিনেতা এই অনুষ্ঠান উপস্থাপনা করেছেন, তারা মানদণ্ড অনেক উঁচুতে নিয়ে গেছেন। সেই ইতিহাসের অংশ হতে পারাটা আমার জন্য গর্বের। তবে মঞ্চে আমি আমার নিজস্ব ধরনের কমেডিই নিয়ে আসব।”

২ দিন আগে