বিডিজেন ডেস্ক

ভারত সরকার সার্ক ভিসায় দেশটিতে থাকা পাকিস্তানিদের ৪৮ ঘণ্টার মধ্যে ভারত ত্যাগ করার নির্দেশ দিয়েছে। এ ছাড়া আগে ইস্যু করা ভিসাও এখন থেকে বাতিল গণ্য হবে বলে জানানো হয়েছে।
বুধবার (২৩ এপ্রিল) ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সভাপতিত্বে অনুষ্ঠিত মন্ত্রিসভার নিরাপত্তা কমিটির (সিসিএস) বৈঠকের পর পররাষ্ট্রসচিব বিক্রম মিশ্রি এই ঘোষণা দেন।
ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।
ভারতের নিরাপত্তাসংক্রান্ত বিষয়ে সর্বোচ্চ সিদ্ধান্ত গ্রহণকারী সংস্থা হলো ‘ক্যাবিনেট কমিটি অন সিকিউরিটি’ (সিসিএস)। পররাষ্ট্রসচিব বিক্রম মিশ্রি জানিয়েছেন, গতকাল পহেলগামের হামলার ঘটনায় পাকিস্তানের ‘সীমান্ত-সংশ্লিষ্টতার’ প্রমাণ মেলায় এই পদক্ষেপ নেওয়া হয়েছে।
সিএসএস বৈঠকের পর পররাষ্ট্রসচিব বলেন, ‘সার্ক ভিসা অব্যাহতি স্কিমের (এসভিইএস) অধীনে পাকিস্তানি নাগরিকদের ভারতে ভ্রমণের অনুমতি দেওয়া হবে না। অতীতে পাকিস্তানি নাগরিকদের দেওয়া যেকোনো এসভিইএস ভিসা বাতিল বলে গণ্য হবে। এসভিইএস ভিসায় বর্তমানে ভারতে অবস্থানরত যেকোনো পাকিস্তানি নাগরিককে ৪৮ ঘণ্টার মধ্যে ভারত ত্যাগ করতে হবে।’
উল্লেখ্য, সার্ক ভিসা অব্যাহতি স্কিমের অধীনে নির্দিষ্ট কিছু শ্রেণির বিশিষ্ট ব্যক্তি; যেমন উচ্চ আদালতের বিচারপতি, সংসদ সদস্য, ঊর্ধ্বতন কর্মকর্তা, ব্যবসায়ী, সাংবাদিক, ক্রীড়াবিদসহ মোট ২৪টি শ্রেণির ব্যক্তিদের জন্য একটি বিশেষ ভ্রমণ নথি জারি করা হয়। এই বিশেষ নথি তাদের ভিসা এবং অন্য ভ্রমণ নথি ছাড়াই ভ্রমণের সুবিধা দেয়।
প্রসঙ্গত, গতকাল ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরের একটি জনপ্রিয় পর্যটন এলাকায় বন্দুকধারীদের হামলায় অন্তত ২৬ জন নিহত হয়েছে। এই হামলায় আহত হয়েছেন আরও অসংখ্য মানুষ। হতাহতের শিকার পর্যটকেরা কাশ্মীরের পহেলগামে ভ্রমণ করছিলেন।

মেরিটাইম অ্যাডমিনিস্ট্রেশন তাদের ওয়েবসাইটে এ নির্দেশনা পোস্ট করেছে। সেখানে বলা হয়েছে, ‘এ জলপথ দিয়ে চলাচলকারী আমেরিকা যুক্তরাষ্ট্রের পতাকাবাহী বাণিজ্যিক জাহাজগুলোকে নৌ চলাচলের নিরাপত্তা বিঘ্নিত না করে যতটা সম্ভব ইরানের আঞ্চলিক জলসীমা থেকে দূরে থাকতে পরামর্শ দেওয়া হচ্ছে।’
হজ কার্যালয়গুলোর জন্য তৈরি করা বিস্তারিত কর্মপরিকল্পনার অংশ হিসেবে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। মূলত হজযাত্রীদের সৌদি আরবে পৌঁছানোর কয়েক মাস আগেই সেবার মান নিশ্চিত করা ও প্রস্তুতি কার্যক্রম গুছিয়ে নিতেই মন্ত্রণালয়ের এ উদ্যোগ। দুবাইভিত্তিক গণমাধ্যম গালফ নিউজ এ খবর জানিয়েছে।
এমন এক সময়ে ইরানের সঙ্গে বাণিজ্য করা দেশগুলোর ওপর নতুন শুল্কের হুমকি এল যখন কয়েক সপ্তাহের পাল্টাপাল্টি হুমকির পর ওমানে তেহরান ও ওয়াশিংটনের ঊর্ধ্বতন কর্মকর্তারা আলোচনায় বসেছেন।
দেশটির অভিবাসন বিভাগের মহাপরিচালক দাতুক জাকারিয়া শাবান জানান, সোমবার দুপুর প্রায় ১টা ৩০ মিনিটে শুরু হওয়া এ অভিযানে ২০ জন অবৈধ অভিবাসীকে আটক করা হয়। তাদের সম্প্রতি কেলান্তানের একটি অবৈধ প্রবেশপথ দিয়ে মালয়েশিয়ায় আনা হয়েছে বলে ধারণা করা হচ্ছে।