logo
প্রবাসের খবর

আইসক্রিম কার্টের লাইসেন্স নবায়ন স্থগিত করল কুয়েত

বিডিজেন ডেস্ক
বিডিজেন ডেস্ক২৭ অক্টোবর ২০২৪
Copied!
আইসক্রিম কার্টের লাইসেন্স নবায়ন স্থগিত করল কুয়েত

স্বাস্থ্য, সামাজিক ও নিরাপত্তার ঝুঁকির কথা উল্লেখ করে সারা দেশে আইসক্রিম কার্টের (বিক্রিতে ব্যবহৃত গাড়ি) লাইসেন্স নবায়ন স্থগিত করার সিদ্ধান্ত নিয়েছে কুয়েত সরকার। আজ রোববার সংযুক্ত আরব আমিরাতভিত্তিক সংবাদমাধ্যম গালফ নিউজের প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, কুয়েতের স্বরাষ্ট্র মন্ত্রণালয় এবং খাদ্য ও পুষ্টি বিষয়ক সরকারি সংস্থা আইসক্রিমের মান নিয়ে ক্রমবর্ধমান উদ্বেগের পরে এই প্রস্তাবে সম্মত হয়েছে।

সূত্র জানায়, গত সপ্তাহে কুয়েতের মন্ত্রী আবদুল লতিফ আল মিশারির কার্যালয়ে অনুষ্ঠিত এক বৈঠকের পর এই সিদ্ধান্তের কথা বলা হয়েছে। বৈঠকে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের একজন প্রতিনিধির পাশাপাশি খাদ্য ও পুষ্টি বিষয়ক সরকারি সংস্থার চেয়ারপারসন এবং মহাপরিচালক ড. রিম আল ফুলাইজ উপস্থিত ছিলেন।

বৈঠকে কুয়েতের গরমের সময়ে আইসক্রিম কার্ট পরিচালনার সাথে সম্পর্কিত বৃহত্তর সামাজিক এবং নিরাপত্তা সংক্রান্ত সমস্যাগুলো তুলে ধরা হয়। পাশাপাশি অনুপযুক্তভাবে আইসক্রিম সংরক্ষণের কারণে সৃষ্ট স্বাস্থ্য ঝুঁকি নিয়ে আলোচনা হয়।

আরও দেখুন

ডেমোক্র্যাটদের বিরুদ্ধে ‘কমিউনিজম’ ইস্যু কেন জোরদার করছেন ট্রাম্প?

ডেমোক্র্যাটদের বিরুদ্ধে ‘কমিউনিজম’ ইস্যু কেন জোরদার করছেন ট্রাম্প?

রয়টার্সের বিশ্লেষণে দেখা যায়, ২৩ জুন থেকে ৬ জুলাইয়ের মধ্যে ট্রাম্প তার প্রকাশ্য বক্তব্যে ৮১ বার ‘কমিউনিজম’ শব্দটি ব্যবহার করেছেন।

১১ জুলাই ২০২৬

জার্মানিতে কট্টর ডানপন্থী দলের বিরুদ্ধে বিক্ষোভে হাজারো মানুষের অংশগ্রহণ

জার্মানিতে কট্টর ডানপন্থী দলের বিরুদ্ধে বিক্ষোভে হাজারো মানুষের অংশগ্রহণ

দলটির সমালোচকদের অভিযোগ, এএফডি বর্ণবাদী নীতি ও মনোভাবকে উৎসাহিত করে, যা জার্মানির গণতান্ত্রিক মূল্যবোধের সঙ্গে সাংঘর্ষিক এবং দেশের সাংবিধানিক ব্যবস্থার জন্য হুমকি হতে পারে।

০৪ জুলাই ২০২৬

রাশিয়ার বিমান হামলায় কিয়েভে ৮ জন নিহত, আহত কয়েক ডজন

রাশিয়ার বিমান হামলায় কিয়েভে ৮ জন নিহত, আহত কয়েক ডজন

সামাজিক মাধ্যমে প্রকাশিত ছবিতে দেখা যায়, শহরের কেন্দ্রস্থল শেভচেঙ্কো বুলেভার্ডের একটি ভবনের ওপরের অংশে নিয়ন্ত্রণহীন আগুন জ্বলছে। অন্যদিকে শহরের বিভিন্ন এলাকায় ভবনের জানালা উড়ে গেছে এবং বহু গাড়ি ধ্বংস হয়েছে।

০২ জুলাই ২০২৬