logo
প্রবাসের খবর

রমজানে আরব আমিরাতে অর্ধেক দামে মিলবে ১০ হাজার পণ্য

বিডিজেন ডেস্ক
বিডিজেন ডেস্ক০২ মার্চ ২০২৫
Copied!
রমজানে আরব আমিরাতে অর্ধেক দামে মিলবে ১০ হাজার পণ্য

পবিত্র মাহে রমজান উপলক্ষ্যে সংযুক্ত আরব আমিরাতে প্রায় ১০ হাজার পণ্য মিলবে অর্ধেক দামে । সম্প্রতি এ তথ্য জানিয়েছে দেশটির অর্থ মন্ত্রণালয়। স্থানীয় সংবাদমাধ্যম খালিজ টাইমসের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

আরব আমিরাতের অর্থ মন্ত্রণালয় জানায়, ৬৪৪ টি বড় সুপারমার্কেট রমজানের সময় ১০ হাজার পণ্যে ৫০ শতাংশ ছাড়ের ঘোষণা করেছে।

এদিকে সংযুক্ত আরব আমিরাতের শীর্ষস্থানীয় খুচরা পণ্য বিক্রেতা কোম্পানি লুলু গ্রুপ পবিত্র রমজান উপলক্ষে গ্রাহকদের জন্য ঘোষণা করেছে চমকপ্রদ অফার।

কোম্পানিটি জানায়, খাবার, হোম ফার্নিশিং, ইলেকট্রনিক্সসহ বিভিন্ন ধরনের সাড়ে ৫ হাজারের বেশি পণ্যে ৬৫ শতাংশ পর্যন্ত ছাড় পাওয়া যাবে। সংযুক্ত আরব আমিরাতজুড়ে লুলু গ্রুপের ৬০০টি শাখা রয়েছে।

কর্তৃপক্ষ জানায়, মূল্য নিয়ন্ত্রণ এবং ভোক্তা সুরক্ষা আইন মেনে চলা নিশ্চিত করতে পবিত্র মাস জুড়ে তারা ৪০০টির বেশি অভিযান পরিচালনা করবে। এছাড়াও, প্রতিটি আমিরাতের স্থানীয় ভোক্তা সুরক্ষা কর্তৃপক্ষ মূল্য নিয়ন্ত্রণে কাজ করছে।

আরও দেখুন

ডেমোক্র্যাটদের বিরুদ্ধে ‘কমিউনিজম’ ইস্যু কেন জোরদার করছেন ট্রাম্প?

ডেমোক্র্যাটদের বিরুদ্ধে ‘কমিউনিজম’ ইস্যু কেন জোরদার করছেন ট্রাম্প?

রয়টার্সের বিশ্লেষণে দেখা যায়, ২৩ জুন থেকে ৬ জুলাইয়ের মধ্যে ট্রাম্প তার প্রকাশ্য বক্তব্যে ৮১ বার ‘কমিউনিজম’ শব্দটি ব্যবহার করেছেন।

৩ দিন আগে

জার্মানিতে কট্টর ডানপন্থী দলের বিরুদ্ধে বিক্ষোভে হাজারো মানুষের অংশগ্রহণ

জার্মানিতে কট্টর ডানপন্থী দলের বিরুদ্ধে বিক্ষোভে হাজারো মানুষের অংশগ্রহণ

দলটির সমালোচকদের অভিযোগ, এএফডি বর্ণবাদী নীতি ও মনোভাবকে উৎসাহিত করে, যা জার্মানির গণতান্ত্রিক মূল্যবোধের সঙ্গে সাংঘর্ষিক এবং দেশের সাংবিধানিক ব্যবস্থার জন্য হুমকি হতে পারে।

১০ দিন আগে

রাশিয়ার বিমান হামলায় কিয়েভে ৮ জন নিহত, আহত কয়েক ডজন

রাশিয়ার বিমান হামলায় কিয়েভে ৮ জন নিহত, আহত কয়েক ডজন

সামাজিক মাধ্যমে প্রকাশিত ছবিতে দেখা যায়, শহরের কেন্দ্রস্থল শেভচেঙ্কো বুলেভার্ডের একটি ভবনের ওপরের অংশে নিয়ন্ত্রণহীন আগুন জ্বলছে। অন্যদিকে শহরের বিভিন্ন এলাকায় ভবনের জানালা উড়ে গেছে এবং বহু গাড়ি ধ্বংস হয়েছে।

১২ দিন আগে