নাইম আবদুল্লাহ, সিডনি, অস্ট্রেলিয়া

অস্ট্রেলিয়ার নিউ সাউথ ওয়েলস রাজ্যের সিডনিতে বুয়েট অ্যালামনাই অস্ট্রেলিয়ার আয়োজনে অনুষ্ঠিত হয়েছে আনন্দঘন পিকনিক।
শনিবার (১৫ নভেম্বর) সিডনির প্যারামাট্টা পার্কের গাওয়ি শেল্টারে অ্যালামনাইরা তাদের পরিবার-পরিজনদের নিয়ে এক প্রাণবন্ত ও সুশৃঙ্খল পিকনিকের আয়োজন করে। দিনব্যাপী এই মিলনমেলা পরিণত হয় প্রবাসী বুয়েটিয়ানদের এক আনন্দঘন আড্ডাখানায়।
সকালের সূর্য ওঠার সঙ্গে সঙ্গে অতিথিদের জন্য পরিবেশন করা হয় সকালের চা, স্ন্যাকস ও নানারকম ফল। দুপুরে নবাবির বিশেষ লাঞ্চ ছিল পিকনিকের অন্যতম আকর্ষণ। বিকেলের চা-পর্বও ছিল সমান জমজমাট। যেখানে আড্ডা আর শুভেচ্ছা বিনিময়ে বন্ধুত্ব আরও গভীর হয়ে ওঠে।

শিশুদের আনন্দময় সময় কাটাতে ছিল বিশেষ কিডস এন্টারটেইনার। পারিবারিক মুহূর্তগুলোকে ধরে রাখতে পুরো অনুষ্ঠানটি কভার করেন একজন প্রফেশনাল ফটোগ্রাফার।
বয়সভিত্তিক নানা ধরনের খেলা ছিল দিনের মূল আকর্ষণ—শিশুদের খেলা, পুরুষদের মজার খেলা, নারীদের খেলা, এমনকি বুয়েটিয়ানদের বাবা-মায়ের জন্যও ছিল বিশেষ প্রতিযোগিতা। প্রতিটি খেলায় প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থান অধিকারীদের পুরস্কৃত করা হয়।
এ ছাড়া, ১২ বছরের নিচের সকল শিশুদের মুখে খুশির হাসি ফুটিয়ে তুলতে তাদের বিশেষ উপহার দেওয়া হয়।
সিডনিতে বসবাসরত বুয়েট অ্যালামনাই পরিবারগুলোর মধ্যে পারস্পরিক সম্পর্ক আরও সুদৃঢ় করতে এবং নতুন প্রজন্মকে একত্রিত করতে এ আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। সারা দিনের হাসি-আনন্দ, খেলা আর বন্ধুত্বের মেলবন্ধন সকল অংশগ্রহণকারীর মনে তৈরি করে স্মরণীয় স্মৃতি।
বুয়েট অ্যালামনাই অস্ট্রেলিয়ার এই পিকনিক আয়োজন প্রবাসী কমিউনিটিতে ইতিবাচক ছাপ ফেলেছে, যা ভবিষ্যতে আরও বৃহৎ পরিসরে আয়োজনের প্রত্যাশা জাগিয়ে তুলেছে।

জি-৭ নেতারা চুক্তিকে সমর্থন জানান। সেই সঙ্গে চুক্তি বাস্তবায়নে কাজ করার কথাও জানান। অধিবেশনে দ্রুত হরমুজ প্রণালি আবার চালু করা এবং এই জলপথের বিকল্প জ্বালানি পরিবহন রুট খুঁজে বের করার বিষয়েও আলোচনা হয়।
আজ সোমবার (১৫ জুন) স্থানীয় সময় ভোররাতে শান্তি আলোচনায় মধ্যস্থতাকারী দেশ পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে চুক্তির বিষয়ে জানান।
গতকাল বিকেলে সাংবাদিকদের সঙ্গে এক ব্রিফিংয়ে আমেরিকান কর্মকর্তারা জানান, এ চুক্তির আওতায় ইরান হরমুজ প্রণালি খুলে দেবে। বিনিময়ে ইরানের নৌ-পরিবহনের ওপর থেকে আমেরিকান নিষেধাজ্ঞা প্রত্যাহার করে নেওয়া হবে। পদক্ষেপগুলো প্রায় সঙ্গে সঙ্গেই কার্যকর করা হবে।
শহরের কেন্দ্রের কাছাকাছি একটি ভবনেও আগুন লাগানো হয়। বাসিন্দারা সংবাদ সংস্থা এএফপিকে জানান, বিক্ষোভকারীরা প্রথমে ময়লার বিনে আগুন দেয় এবং পরে পেট্রোলবোমা নিক্ষেপ করে।