logo
প্রবাসের খবর

সিডনিতে গাড়ি দুর্ঘটনায় বাংলাদেশি শিক্ষার্থী নিহত

বিডিজেন ডেস্ক
বিডিজেন ডেস্ক১১ অক্টোবর ২০২৪
Copied!
সিডনিতে গাড়ি দুর্ঘটনায় বাংলাদেশি শিক্ষার্থী নিহত
ইসমাইল হোসেন। ছবি: সংগৃহীত

অস্ট্রেলিয়ার নিউ সাউথ রাজ্যের সিডনিতে গাড়ি দুর্ঘটনায় এক বাংলাদেশি শিক্ষার্থী নিহত হয়েছেন।

রোববার (৬ অক্টোবর) বাংলাদেশ সময় সন্ধ্যা ৭টায় সিডনিতে এ দুর্ঘটনা ঘটে।

নিহতের নাম ইসমাইল হোসেন (৩৫)। তিনি লক্ষ্মীপুর জেলার রায়পুর পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের খেজুরতলা এলাকার আমানত উল্লাহর ছেলে।

জানা গেছে, প্রায় এক বছর আগে উচ্চশিক্ষার জন্য ইসমাইল অস্ট্রেলিয়ায় যান।

ঘটনার দিন মধ্যরাতে ইসমাইল বন্ধুর গাড়িতে করে ওয়াইলি পার্কের বাসায় ফেরেন। এরপর ইসমাইল তাঁর বন্ধুকে গাড়িটি পার্ক করতে সহায়তা করছিলেন। সেখানে গাড়িচাপায় ঘটনাস্থলেই মারা যান তিনি।

নিহত ইসমাইল হোসেনের চাচাতো ভাই মো. শরিফ হোসেন বলেন, যে গাড়িটি ইসমাইলকে চাপা দিয়েছে, সেটি চালাচ্ছিলেন তাঁরই বন্ধু। ওই বন্ধু নিয়ন্ত্রণ হারিয়ে ইসমাইলকে চাপা দেন। এতে ঘটনাস্থলেই তিনি মারা যান।

আরও দেখুন

ডেমোক্র্যাটদের বিরুদ্ধে ‘কমিউনিজম’ ইস্যু কেন জোরদার করছেন ট্রাম্প?

ডেমোক্র্যাটদের বিরুদ্ধে ‘কমিউনিজম’ ইস্যু কেন জোরদার করছেন ট্রাম্প?

রয়টার্সের বিশ্লেষণে দেখা যায়, ২৩ জুন থেকে ৬ জুলাইয়ের মধ্যে ট্রাম্প তার প্রকাশ্য বক্তব্যে ৮১ বার ‘কমিউনিজম’ শব্দটি ব্যবহার করেছেন।

১১ জুলাই ২০২৬

জার্মানিতে কট্টর ডানপন্থী দলের বিরুদ্ধে বিক্ষোভে হাজারো মানুষের অংশগ্রহণ

জার্মানিতে কট্টর ডানপন্থী দলের বিরুদ্ধে বিক্ষোভে হাজারো মানুষের অংশগ্রহণ

দলটির সমালোচকদের অভিযোগ, এএফডি বর্ণবাদী নীতি ও মনোভাবকে উৎসাহিত করে, যা জার্মানির গণতান্ত্রিক মূল্যবোধের সঙ্গে সাংঘর্ষিক এবং দেশের সাংবিধানিক ব্যবস্থার জন্য হুমকি হতে পারে।

০৪ জুলাই ২০২৬

রাশিয়ার বিমান হামলায় কিয়েভে ৮ জন নিহত, আহত কয়েক ডজন

রাশিয়ার বিমান হামলায় কিয়েভে ৮ জন নিহত, আহত কয়েক ডজন

সামাজিক মাধ্যমে প্রকাশিত ছবিতে দেখা যায়, শহরের কেন্দ্রস্থল শেভচেঙ্কো বুলেভার্ডের একটি ভবনের ওপরের অংশে নিয়ন্ত্রণহীন আগুন জ্বলছে। অন্যদিকে শহরের বিভিন্ন এলাকায় ভবনের জানালা উড়ে গেছে এবং বহু গাড়ি ধ্বংস হয়েছে।

০২ জুলাই ২০২৬