বিডিজেন ডেস্ক

ওমানে বংশগত রোগ মোকাবিলায় বিয়ের আগে মেডিকেল পরীক্ষা বাধ্যতামূলক করে আইন করতে যাচ্ছে দেশটির সরকার। ২০২৬ সাল থেকে বিষয়টি বাধ্যতামূলক হচ্ছে।
স্থানীয় সংবাদমাধ্যম মাস্কাট ডেইলির প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।
এতে বলা হয়, বংশগত রোগ মোকাবিলায় ওমানের স্বাস্থ্য মন্ত্রণালয় আগামী মাস থেকে বিয়ের আগে মেডিকেল পরীক্ষা করানোর বিষয়ে জাতীয়ভাবে প্রচারণা শুরু করবে। বছরব্যাপী এ প্রচারণা চলবে।
এই উদ্যোগটি মন্ত্রণালয়ের জনস্বাস্থ্য উন্নয়নের দীর্ঘদিনের প্রচেষ্টার অংশ। যদিও ১৯৯৯ সাল থেকেই বিয়ের আগে পরীক্ষা করানো ওমানের প্রাথমিক স্বাস্থ্য সুরক্ষা কৌশলের অন্তর্ভুক্ত। তবে এই প্রোগ্রামে মানুষের আগ্রহ বেশ কম।
পরিসংখ্যান বলছে, বিশ্বে প্রায় ৭ শতাংশ শিশু বংশগত রোগ নিয়ে জন্মগ্রহণ করলেও ওমানে এই হার ৯-১০ শতাংশ।
এ বিষয়ে ওমানের স্বাস্থ্য মন্ত্রণালয়ের একজন কর্মকর্তা গণমাধ্যমকে জানান, বিয়ের আগে মেডিকেল পরীক্ষা করানোর প্রোগ্রামটি বেশ কয়েক বছর ধরেই চলছে, তবে খুব কম সংখ্যক মানুষই এতে অংশ নিচ্ছেন। অথচ বিশ্বের গড়ের চেয়ে ওমানে বংশগত রোগের উচ্চ প্রাদুর্ভাব রয়েছে।
তিনি বলেন, বছরব্যাপী এবারের প্রচারণার লক্ষ্য হলো বিয়ের আগে চিকিৎসা পরীক্ষার গুরুত্ব সম্পর্কে সচেতনতা বৃদ্ধি করা এবং ব্যাপক অংশগ্রহণে উৎসাহিত করা।

নিহতরা হলেন কুমিল্লার মুরাদনগর উপজেলার কড়ইবাড়ি গ্রামের মোহাম্মদ হীরামন (৬০) এবং তার ছেলে নাজমুল রোবেল (৩০)। তারা সপরিবার নিউইয়র্কের লাউডনভিলে বসবাস করতেন। অপরজন হলেন—নড়াইলের ফাহিম আলিম (২৭)।
আরব আমিরাত সরকার জানিয়েছে, চাঁদ দেখা সাপেক্ষে আরবি বর্ষপঞ্জির সর্বশেষ মাস জিলহজ শুরু হতে পারে আগামী ১৮ মে। এ মাসের ১০ তারিখে ঈদুল আজহা অনুষ্ঠিত হয়। এর আগের দিন আরাফাত দিবস। অর্থাৎ দিনটিতে হজের মূল আনুষ্ঠানিকতা অনুষ্ঠিত হয়।
টরন্টো পুলিশ ও স্থানীয় সংবাদমাধ্যম সূত্রে জানা গেছে, গত রোববার (৫ এপ্রিল) দুপুর আনুমানিক ৩টা ৫ মিনিটের দিকে ডেনফোর্থ অ্যাভিনিউ ও বাইং অ্যাভিনিউ এলাকায় এই দুর্ঘটনাটি ঘটে। গুরুতর আহত অবস্থায় আহনাফকে দ্রুত হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
জীবিতরা জানিয়েছেন, সমুদ্রের আবহাওয়া ছিল অত্যন্ত বৈরী। কয়েক ফুট উঁচু ঢেউয়ের আঘাতে যাত্রার মাত্র কয়েক ঘণ্টার মধ্যেই নৌকায় পানি ঢুকতে শুরু করে। লিবীয় জলসীমার ভেতরেই নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায় নৌকাটি। জীবন বাঁচাতে অনেকেই সাগরের হিমশীতল পানিতে ঝাঁপ দেন।