logo
প্রবাসের খবর

ওমানে এক এলাকা থেকেই ৬৫৮ জন অবৈধ প্রবাসী গ্রেপ্তার

বিডিজেন ডেস্ক
বিডিজেন ডেস্ক০৯ নভেম্বর ২০২৪
Copied!
ওমানে এক এলাকা থেকেই ৬৫৮ জন অবৈধ প্রবাসী গ্রেপ্তার
প্রতীকী ছবি: সংগৃহীত

ওমানের একটি এলাকা থেকেই এক মাসে ৬৫০ জনের বেশি অবৈধ প্রবাসীকে গ্রেপ্তার করেছে দেশটির শ্রম মন্ত্রণালয়।

অক্টোবর মাসে উত্তর আল বাতিনার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে এসব প্রবাসীকে গ্রেপ্তার করা হয়।

সিকিউরিটি অ্যান্ড সেফটি সার্ভিসেসের সদস্যদের নিয়ে পরিচালিত এই অভিযানে নেতৃত্ব দিয়েছে ওমানের শ্রম মন্ত্রণালয়ের প্রতিনিধিদল। সর্বমোট ৬৫৮ জনকে বিভিন্ন অপরাধের দায়ে আটক করা হয়।

গ্রেপ্তার প্রবাসীদের বিরুদ্ধে আবাসিক আইন লঙ্ঘন, ওয়ার্ক পারমিট না থাকা এবং ওমানিদের জন্য সংরক্ষিত পদে কাজ করার অভিযোগ আনা হয়েছে।

যাদের গ্রেপ্তার করা হয়েছে তাদের মধ্যে—

৪২৫ জনের দেশটিতে থাকার সময়সীমার মেয়াদ ছিল না।

৬৮ জন বৈধ নিয়োগকর্তার অধীনে কাজে নিয়োজিত ছিলেন না।

১০৬ জন অনুমতি ছাড়াই ওমানিদের জন্য সংরক্ষিত পদে কাজ করছিলেন।

৫৯ জন স্বনিযুক্ত কাজে যুক্ত ছিলেন।

সূত্র: টাইমস অব ওমান

আরও দেখুন

ঈদুল আজহার সম্ভাব্য তারিখ জানাল সংযুক্ত আরব আমিরাত

ঈদুল আজহার সম্ভাব্য তারিখ জানাল সংযুক্ত আরব আমিরাত

পবিত্র ঈদুল আজহার সম্ভাব্য তারিখ ঘোষণা করেছে সংযুক্ত আরব আমিরাত। চাঁদ দেখা সাপেক্ষে দেশটিতে আগামী ২৭ মে বুধবার ঈদুল আজহা উদযাপন হতে পারে বলে জানিয়েছে তারা।

২০ ঘণ্টা আগে

সংযুক্ত আরব আমিরাতে ড্রোন হামলায় বাংলাদেশি নিহত

সংযুক্ত আরব আমিরাতে ড্রোন হামলায় বাংলাদেশি নিহত

সংযুক্ত আরব আমিরাতভিত্তিক বার্তাসংস্থা ডব্লিউএএম জানিয়েছে, একটি ড্রোন ফুজাইরাহতে আসার পর এটিকে ভূপাতিত করা হয়। ওই সময় ড্রোনটির ধ্বংসাবশেষ এসে আঘাত হানে ওই বাংলাদেশির ওপর।

২১ ঘণ্টা আগে

রোমানিয়ায় ৬ বাংলাদেশি পাবলিক কাস্টডি সেন্টারে আটক

রোমানিয়ায় ৬ বাংলাদেশি পাবলিক কাস্টডি সেন্টারে আটক

প্রতিবেদনে বলা হয়, চলতি বছরের ১ জানুয়ারি থেকে ২০ মার্চ পর্যন্ত মোট ৫৪ জন বিদেশিকে নিজ দেশে ‘ডিপোর্ট’ বা ফেরত পাঠানোর লক্ষ্যে আটক করেছে রোমানিয়ার পুলিশ। আটক ব্যক্তিদের মধ্যে সবচেয়ে বেশি ৬ জন বাংলাদেশি নাগরিক।

২ দিন আগে

ভূমধ্যসাগরে ৬ দিন ধরে ভাসমান ২১ বাংলাদেশি উদ্ধার

ভূমধ্যসাগরে ৬ দিন ধরে ভাসমান ২১ বাংলাদেশি উদ্ধার

বার্তাসংস্থা এএফপির প্রতিবেদনে বলা হয়, জীবিতদের মধ্যে ২১ জন বাংলাদেশ, চারজন দক্ষিণ সুদান ও একজন চাদের নাগরিক বলে নিশ্চিত করেছেন কোস্টগার্ড। তাদের মধ্যে একজন নারী ও একটি শিশুও রয়েছে।

৪ দিন আগে