logo
প্রবাসের খবর

মক্কার গ্র্যান্ড মসজিদে ইফতারে প্রতিদিন দেওয়া হচ্ছে ৪০০ লিটার কফি

বিডিজেন ডেস্ক
বিডিজেন ডেস্ক১৪ মার্চ ২০২৫
Copied!
মক্কার গ্র্যান্ড মসজিদে ইফতারে প্রতিদিন দেওয়া হচ্ছে ৪০০ লিটার কফি

পবিত্র রমজান মাসে সূর্য অস্ত যাওয়ার সঙ্গে সঙ্গে সৌদি আরবের মক্কার গ্র্যান্ড মসজিদের বাতাসে কফি ও ঐতিহ্যবাহী নানা ধরনের মসলার সুগ্রাণ ছড়িয়ে পড়ে।

পবিত্র এই মসজিদটিতে প্রতিদিন হাজার হাজার ওমরাহ পালনকারী ও মুসল্লিরা ইফতার করতে জড়ো হন। তাদের কাছে এই কফি কেবল একটি পানীয়ের চেয়েও বেশি কিছু হয়ে উঠেছে।

সংযুক্ত আরব আমিরাতভিত্তিক গালফ নিউজ জানায়, রমজান মাসে ইফতারে প্রতিদিন মসজিদ প্রাঙ্গণজুড়ে ১২ হাজার প্যাকেট খাবারের সঙ্গে ৪০০ লিটার অ্যারাবিক কফি পরিবেশন করা হচ্ছে।

ঐতিহ্যগতভাবে খেজুরের সঙ্গে ছোট কাপে পরিবেশিত এই কফি ইফতারের টেবিলে মুসল্লিদের প্রিয় পানীয়তে পরিণত হয়েছে।

ইউনিফর্ম পড়া ৭৩ জন তরুণ সৌদি স্বেচ্ছাসেবকের একটি দল খাবার ও কফি বিতরণের করে থাকেন।

আল হুদাইবিয়া অ্যাসোসিয়েশন ফর হিউম্যানিটেরিয়ান সার্ভিসেসের নেতৃত্বে এই উদ্যোগটি পরিচালিত হচ্ছে।

আরও দেখুন

ডেমোক্র্যাটদের বিরুদ্ধে ‘কমিউনিজম’ ইস্যু কেন জোরদার করছেন ট্রাম্প?

ডেমোক্র্যাটদের বিরুদ্ধে ‘কমিউনিজম’ ইস্যু কেন জোরদার করছেন ট্রাম্প?

রয়টার্সের বিশ্লেষণে দেখা যায়, ২৩ জুন থেকে ৬ জুলাইয়ের মধ্যে ট্রাম্প তার প্রকাশ্য বক্তব্যে ৮১ বার ‘কমিউনিজম’ শব্দটি ব্যবহার করেছেন।

৩ দিন আগে

জার্মানিতে কট্টর ডানপন্থী দলের বিরুদ্ধে বিক্ষোভে হাজারো মানুষের অংশগ্রহণ

জার্মানিতে কট্টর ডানপন্থী দলের বিরুদ্ধে বিক্ষোভে হাজারো মানুষের অংশগ্রহণ

দলটির সমালোচকদের অভিযোগ, এএফডি বর্ণবাদী নীতি ও মনোভাবকে উৎসাহিত করে, যা জার্মানির গণতান্ত্রিক মূল্যবোধের সঙ্গে সাংঘর্ষিক এবং দেশের সাংবিধানিক ব্যবস্থার জন্য হুমকি হতে পারে।

১০ দিন আগে

রাশিয়ার বিমান হামলায় কিয়েভে ৮ জন নিহত, আহত কয়েক ডজন

রাশিয়ার বিমান হামলায় কিয়েভে ৮ জন নিহত, আহত কয়েক ডজন

সামাজিক মাধ্যমে প্রকাশিত ছবিতে দেখা যায়, শহরের কেন্দ্রস্থল শেভচেঙ্কো বুলেভার্ডের একটি ভবনের ওপরের অংশে নিয়ন্ত্রণহীন আগুন জ্বলছে। অন্যদিকে শহরের বিভিন্ন এলাকায় ভবনের জানালা উড়ে গেছে এবং বহু গাড়ি ধ্বংস হয়েছে।

১২ দিন আগে