logo
প্রবাসের খবর

সুইজারল্যান্ড বিশ্বের সবচেয়ে স্মার্ট দেশ হিসেবে নির্বাচিত হয়েছে

সহিদুল আলম  স্বপন, জেনেভা, সুইজারল্যান্ড
সহিদুল আলম স্বপন, জেনেভা, সুইজারল্যান্ড০৯ ফেব্রুয়ারি ২০২৫
Copied!
সুইজারল্যান্ড বিশ্বের সবচেয়ে স্মার্ট দেশ হিসেবে নির্বাচিত হয়েছে
সুইজারল্যান্ডের পতাকা। ছবি: সংগৃহীত

নোবেল পুরস্কারের মনোনয়ন, শিক্ষার স্তর এবং গড় আইকিউর ওপর ভিত্তি করে একটি সমীক্ষায় সুইজারল্যান্ডকে বিশ্বের সবচেয়ে স্মার্ট দেশ হিসেবে নির্বাচিত করা হয়েছে। ১০০ পয়েন্টের মধ্যে ৯২ দশমিক ২ স্কোর নিয়ে সুইজারল্যান্ড বিশ্বের সবচেয়ে বুদ্ধিমত্তার দেশ হিসেবে নির্বাচিত হয়েছে।

‘ওয়ার্ল্ড অব কার্ড গেমস’–এর মাধ্যমে সংকলিত এই র‍্যাঙ্কিংটি নোবেল পুরস্কারের মনোনয়নের সংখ্যা, বিশ্ববিদ্যালয় র‍্যাংকিং, জাতীয় শিক্ষার স্তর এবং জনসংখ্যার গড় আইকিউর ওপর ভিত্তি করে তৈরি করা হয়েছে। যুক্তরাষ্ট্রের ম্যাগাজিন ‘ফোর্বস’–এর রিপোর্ট অনুসারে তথ্যগুলো নোবেল পুরস্কার সংস্থা, ওয়ার্ল্ড পপুলেশন রিভিউ এবং ওয়ার্ল্ড ব্যাংকের মতো বিখ্যাত উৎস থেকে এসেছে।

পৃথিবীর সবচেয়ে ধনী এবং আশ্চর্যজনক ও আকর্ষণীয় স্থানগুলোর মধ্যে একটি সুইজারল্যান্ড। ৯০ লাখেরও কম জনসংখ্যার এই ক্ষুদ্র ইউরোপীয় দেশটি এখন তাদের দাবির তালিকায় সবচেয়ে স্মার্টও যোগ করতে পারে।

সামগ্রিকভাবে সুইসরা ১ হাজার ৯৯টি নোবেল পুরস্কারের মনোনয়ন এবং গড় আইকিউ ৯৯ দশমিক ২৪০এর জন্য গর্ব করে। শিক্ষার দিক থেকে ৪০ দশমিক ২ শতাংশ বাসিন্দার কমপক্ষে স্নাতক ডিগ্রি বা সমমানের ডিগ্রি এবং ১৮ দশমিক ৫ শতাংশ স্নাতকোত্তর ডিগ্রি বা সমমানের ডিগ্রি রয়েছে। সুইজারল্যান্ডের কমপক্ষে ৩২টি বিশ্ববিদ্যালয়ও নোবেল পুরস্কারের মনোনয়ন পেয়েছে।

ইউরোপীয় দেশগুলো এই র‍্যাংকিংয়ে প্রাধান্য পেয়েছে। শীর্ষ ১০-এর মধ্যে একমাত্র অ–ইউরোপীয় দেশ যুক্তরাষ্ট্র তৃতীয় স্থানে উঠে এসেছে। ব্রিটেন ৮৯ দশমিক ৪০ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে এবং নোবেল পুরস্কারের মনোনয়নের সংখ্যায় ২ দশমিক ৩৯২ পয়েন্ট নিয়ে সুইজারল্যান্ডের চেয়ে এগিয়ে রয়েছে। জার্মানিও এই ক্ষেত্রে ভালো স্কোর করেছে। পাশাপাশি তার জনসংখ্যার গড় আইকিউতেও ভালো। কিন্তু তুলনামূলকভাবে শিক্ষার মানের কারণে সপ্তম স্থান পেয়েছে জার্মানি।

সমীক্ষায় বিভিন্ন মানদণ্ডের মধ্যে ছিল নোবেল পুরস্কারের জন্য মনোনীত ব্যক্তিদের সংখ্যা, নোবেল পুরস্কারের জন্য মনোনীত বিশ্ববিদ্যালয়ের সংখ্যা, গড় আইকিউ (লিন-বেকার), কমপক্ষে স্নাতক ডিগ্রি/সমতুল্য প্রাপ্তবয়স্ক জনসংখ্যার হার, কমপক্ষে স্নাতকোত্তর ডিগ্রি/সমতুল্য প্রাপ্তবয়স্ক জনসংখ্যার হার। সেই অনুসারে বিশ্বের ১০টি প্রথম স্মার্ট দেশগুলো জলো— ১. সুইজারল্যান্ড, ২. যুক্তরাজ্য, ৩. যুক্তরাষ্ট্র, ৪. নেদারল্যান্ডস, ৫. বেলজিয়াম, ৬. সুইডেন, ৭. জার্মানি, ৮. পোল্যান্ড, ৯. ডেনমার্ক, ১০. ফিনল্যান্ড।

এই গবেষণায় আরও দেখানো হয়েছে যে, বিংশ শতাব্দী থেকে বিজ্ঞানের প্রচারের মতো ঐতিহাসিক কারণগুলো কীভাবে র‍্যাংকিংকে প্রভাবিত করে। যুক্তরাষ্ট্রের পদার্থবিদ মার্ক কাস্টনারের মতে, নোবেল পুরষ্কারগুলো একটি ‘পিছিয়ে থাকা সূচক’, যা অতীতের সাফল্যগুলোকে প্রতিফলিত করে। যদিও র‍্যাংকিংয়ে বিশ্বব্যাপী শিক্ষা এবং গবেষণার ক্ষেত্রে আকর্ষণীয় অন্তর্দৃষ্টি প্রদান করে, বুদ্ধিমত্তার অনেক দিক রয়েছে।

আরও দেখুন

কানাডার ব্রিটিশ কলম্বিয়ায় বন্দুক হামলা, সন্দেহভাজনসহ নিহত ১০

কানাডার ব্রিটিশ কলম্বিয়ায় বন্দুক হামলা, সন্দেহভাজনসহ নিহত ১০

রয়্যাল কানাডিয়ান মাউন্টেড পুলিশ (আরসিএমপি) জানায়, টাম্বলার রিজ এলাকার একটি হাইস্কুলের ভেতরে ৬ জনকে মৃত অবস্থায় পাওয়া গেছে। ঘটনার সঙ্গে সম্পর্কিত একটি বাড়িতে আরও ২ জনকে মৃত পাওয়া গেছে। আরেকজন হাসপাতালে নেওয়ার পথে মারা যায়।

৪ দিন আগে

ইরানের জলসীমা থেকে নিজেদের জাহাজকে দূর থাকতে বলেছে আমেরিকা

ইরানের জলসীমা থেকে নিজেদের জাহাজকে দূর থাকতে বলেছে আমেরিকা

মেরিটাইম অ্যাডমিনিস্ট্রেশন তাদের ওয়েবসাইটে এ নির্দেশনা পোস্ট করেছে। সেখানে বলা হয়েছে, ‘এ জলপথ দিয়ে চলাচলকারী আমেরিকা যুক্তরাষ্ট্রের পতাকাবাহী বাণিজ্যিক জাহাজগুলোকে নৌ চলাচলের নিরাপত্তা বিঘ্নিত না করে যতটা সম্ভব ইরানের আঞ্চলিক জলসীমা থেকে দূরে থাকতে পরামর্শ দেওয়া হচ্ছে।’

৫ দিন আগে

৮ ফেব্রুয়ারি থেকে দেওয়া শুরু হবে হজের ভিসা

৮ ফেব্রুয়ারি থেকে দেওয়া শুরু হবে হজের ভিসা

হজ কার্যালয়গুলোর জন্য তৈরি করা বিস্তারিত কর্মপরিকল্পনার অংশ হিসেবে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। মূলত হজযাত্রীদের সৌদি আরবে পৌঁছানোর কয়েক মাস আগেই সেবার মান নিশ্চিত করা ও প্রস্তুতি কার্যক্রম গুছিয়ে নিতেই মন্ত্রণালয়ের এ উদ্যোগ। দুবাইভিত্তিক গণমাধ্যম গালফ নিউজ এ খবর জানিয়েছে।

৮ দিন আগে

ইরানের সঙ্গে বাণিজ্য করলে শুল্কারোপের হুমকি ট্রাম্পের

ইরানের সঙ্গে বাণিজ্য করলে শুল্কারোপের হুমকি ট্রাম্পের

এমন এক সময়ে ইরানের সঙ্গে বাণিজ্য করা দেশগুলোর ওপর নতুন শুল্কের হুমকি এল যখন কয়েক সপ্তাহের পাল্টাপাল্টি হুমকির পর ওমানে তেহরান ও ওয়াশিংটনের ঊর্ধ্বতন কর্মকর্তারা আলোচনায় বসেছেন।

৮ দিন আগে