logo
প্রবাসের খবর

সংযুক্ত আরব আমিরাতে আটকে পড়া বিদেশিদের বিলম্ব জরিমানা মওকুফ

বিডিজেন ডেস্ক
বিডিজেন ডেস্ক০৫ মার্চ ২০২৬
Copied!
সংযুক্ত আরব আমিরাতে আটকে পড়া বিদেশিদের বিলম্ব জরিমানা মওকুফ
প্রতীকী ছবি: এআই দিয়ে তৈরি

ইরানের বিরুদ্ধে আমেরিকা যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যুদ্ধের কারণে আটকে পরা ভ্রমণকারীদের বিলম্ব জরিমানা মওকুফ করছে সংযুক্ত আরব আমিরাত।

গত শনিবার থেকে পরবর্তী সকল জরিমানা মওকুফ করা হয়েছে, যাতে ক্ষতিগ্রস্ত ভ্রমণকারীদের ক্ষেত্রে কোনো আর্থিক দণ্ড ছাড়াই তাদের অবস্থান বৈধ বলে বিবেচিত হয়।

ফেডারেল অথরিটি ফর আইডেন্টিটি, সিটিজেনশিপ, কাস্টমস অ্যান্ড পোর্টস সিকিউরিটি জানিয়েছে, এই সুবিধা ভিজিট ও ট্যুরিস্ট ভিসাধারী, এক্সিট পারমিটধারী এবং যারা দেশ ছাড়ার উদ্দেশে রেসিডেন্সি বাতিল করেছেন, কিন্তু বিরাজমান পরিস্থিতির কারণে দেশে ফিরতে পারছেন না, এমন প্রবাসীদের ক্ষেত্রে প্রযোজ্য হবে।

গত শনিবার সকালে ইরানে হামলা শুরু করে আমেরিকা যুক্তরাষ্ট্র ও ইসরায়েল। এর জবাবে মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে আমেরিকান সামরিক স্থাপনা লক্ষ্য করে হামলা চালাচ্ছে ইরান। এ অবস্থায় দেশগুলোর আকাশসীমা বন্ধ এবং ফ্লাইট বাতিল করা হয়। এসব দেশের মধ্যে সংযুক্ত আরব আমিরাতও রয়েছে।

সূত্র: গালফ নিউজ

আরও দেখুন

৪৮ বছর পর জাপানের ভিসা ফি ৫ গুণ বাড়ল

৪৮ বছর পর জাপানের ভিসা ফি ৫ গুণ বাড়ল

নতুন নিয়ম অনুযায়ী, সিঙ্গেল-এন্ট্রি ভিসা ফি ৩ হাজার ইয়েন বা ১৮ দশমিক ৬৯ ডলার থেকে বাড়িয়ে ১৫ হাজার ইয়েন বা ৯২ দশমিক ৭৬ ডলার করা হয়েছে।

৩ দিন আগে

আমেরিকার মতো মেক্সিকোও জন্মসূত্রে নাগরিকত্ব প্রদান করে

আমেরিকার মতো মেক্সিকোও জন্মসূত্রে নাগরিকত্ব প্রদান করে

মেক্সিকোর আইন অনুযায়ী, জন্মসূত্রে নাগরিকত্ব পাওয়া শিশুর বাবা-মাও স্থায়ী বাসিন্দার মর্যাদা পাওয়ার সুযোগ পান। টিজুয়ানার বহু হাইতিয়ান পরিবার এই সুবিধা গ্রহণ করেছে।

৩ দিন আগে

সাইপ্রাসে বাংলাদেশি শিক্ষার্থী খুন, তদন্তে নতুন মোড়

সাইপ্রাসে বাংলাদেশি শিক্ষার্থী খুন, তদন্তে নতুন মোড়

পুলিশ সূত্রের তথ্য অনুযায়ী, অভিযুক্ত ব্যক্তি স্বীকার করেছেন, তিনি শাহরিয়ারকে তার অরোকলিনির বাসা থেকে ফুসলিয়ে কোফিনাউ–এর একটি নির্জন এলাকায় নিয়ে যান। একই সন্ধ্যায় তাকে গলা ও পিঠে একাধিকবার ছুরিকাঘাত করে হত্যা করা হয়।

৪ দিন আগে

আমেরিকা–ইরান চুক্তি নিয়ে আশাবাদী জি–৭, বলছে ‘ইতিহাস গড়ার সুযোগ’

আমেরিকা–ইরান চুক্তি নিয়ে আশাবাদী জি–৭, বলছে ‘ইতিহাস গড়ার সুযোগ’

জি-৭ নেতারা চুক্তিকে সমর্থন জানান। সেই সঙ্গে চুক্তি বাস্তবায়নে কাজ করার কথাও জানান। অধিবেশনে দ্রুত হরমুজ প্রণালি আবার চালু করা এবং এই জলপথের বিকল্প জ্বালানি পরিবহন রুট খুঁজে বের করার বিষয়েও আলোচনা হয়।

১০ দিন আগে