logo
প্রবাসের খবর

জাপানে ফরিদা পারভীন স্মরণে প্রবাসীদের স্মরণ সভা

বিডিজেন ডেস্ক
বিডিজেন ডেস্ক২৭ সেপ্টেম্বর ২০২৫
Copied!
জাপানে ফরিদা পারভীন স্মরণে প্রবাসীদের স্মরণ সভা

জাপানের টোকিওতে সদ্য প্রয়াত বরেণ্য লোকসংগীতশিল্পী ফরিদা পারভীন স্মরণে এক স্মরণ সভা অনুষ্ঠিত হয়েছে।

জাপানপ্রবাসী বিশিষ্ট সংগীতশিল্পী শাম্মী বাবলীর উদ‍্যোগে গত মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) টোকিওর আকাবানি বিভো হলে এ সভা আয়োজন করা হয়।

স্মরণ সভার সূচনায় তাঁর বিদেহি আত্মার মাগফিরাত কামনা করে এক মিনিট নীরবতা পালন ও দোয়া করা হয়।

এরপর ফরিদা পারভিনের মৌলিক গান ও লালন গান দিয়ে বানানো আদিত‍্য শাহীন নির্মিত একটি ডকুমেন্টারি প্রদর্শিত হয়।

Memorial meeting in Tokyo 2

সভায় প্রয়াত ফরিদা পারভীনের জাপানে নানা অর্জনের তথ‍্যগুলো জানানো হয়। সেগুলো হলো; এক. বাংলাদেশে কার্যরত জাপানি এনজিও ‘শাপলা নীড়’–এর ৩০ বছর পূর্তি উপলক্ষে ২০০২ সালে বাংলাদেশের পরম বন্ধু ইকুফুমি ফকুজাওয়ার আগ্রহে পূর্ণ বাদ‍্যযন্ত্রীসহ সারা জাপানে মাসব‍্যপী ২৮টি কনসার্ট আয়োজন। দুই. ২০০৮ সালে জাপানের মর্যাদাবান Fukuoka Asian Cultural Prize অর্জনের তথ‍্যটি জাপানে ফরিদা পারভীনের জনপ্রিয়তা প্রমাণ করে।

Memorial meeting in Tokyo 3

ফরিদা পারভীনকে নিয়ে আলোচনায় অংশগ্রহণ করেন ছালেহ মোহাম্মদ আরিফ, মুক্তিযোদ্ধা অজিত কুমার বড়ুয়া, হোসেন শাহু, সিনিয়র সাংবাদিক কাজী ইনসানুল হক, টোকিও বৈশাখী মেলার সমন্বয়ক জাকির জোয়ার্দার, মাইকেল এলেন, শামীম আহমেদ, আবু সুফিয়ান জুয়েল, দেলওয়ার হোসেন ডিউ, ওয়াহিদ মোল্লা, আজাদ চৌধুরী, মোহাম্মদ শরীফ, সাব্বির আহমেদ, কাহালে কর্ণধার কামরুল হাসান লিপু।

Memorial meeting in Tokyo 4

আরও বক্তব‍্য দেন স্বরলিপির এম আলম মাহী, মুহিত মোহাম্মদ, সুমি চৌধুরী, সায়মন এবং উত্তরণের রতন খন্দকার।

আলোচনার পাশাপাশি গান পরিবেশন করেন সুমি চোধুরী, কুষ্টিয়ার সন্তান রতন খন্দকার লালনের আখড়া, ফরিদা পারভীনের সঙ্গে তার স্মৃতিচারণ এবং সেই সঙ্গে দর্শকদের নিয়ে বেশ কটি লালন গান পরিবেশন করেন।

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন এরশাদ রানা।

Memorial meeting in Tokyo 5

সব শেষে আহবায়ক শাম্মী বাবলী অনুষ্ঠানে আগত সবার প্রতি কৃতজ্ঞতা জানান এবং নিজ কন্ঠে লালনের গান গেয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করেন।

ছোট্ট অনাড়ম্বর একটি অনুষ্ঠান, কিন্তু স্নিগ্ধ ও মনোরম পরিবেশনার কারণে অনুষ্ঠানটি উপস্থিত সবার মন জয় করেছে। এমন সুন্দর অনুষ্ঠান আয়োজনের জন‍্য জাপানপ্রবাসী শিল্পী শাম্মী বাবলীকে সবাই ধন্যবাদ জানান।

আরও দেখুন

ডেমোক্র্যাটদের বিরুদ্ধে ‘কমিউনিজম’ ইস্যু কেন জোরদার করছেন ট্রাম্প?

ডেমোক্র্যাটদের বিরুদ্ধে ‘কমিউনিজম’ ইস্যু কেন জোরদার করছেন ট্রাম্প?

রয়টার্সের বিশ্লেষণে দেখা যায়, ২৩ জুন থেকে ৬ জুলাইয়ের মধ্যে ট্রাম্প তার প্রকাশ্য বক্তব্যে ৮১ বার ‘কমিউনিজম’ শব্দটি ব্যবহার করেছেন।

১৭ ঘণ্টা আগে

জার্মানিতে কট্টর ডানপন্থী দলের বিরুদ্ধে বিক্ষোভে হাজারো মানুষের অংশগ্রহণ

জার্মানিতে কট্টর ডানপন্থী দলের বিরুদ্ধে বিক্ষোভে হাজারো মানুষের অংশগ্রহণ

দলটির সমালোচকদের অভিযোগ, এএফডি বর্ণবাদী নীতি ও মনোভাবকে উৎসাহিত করে, যা জার্মানির গণতান্ত্রিক মূল্যবোধের সঙ্গে সাংঘর্ষিক এবং দেশের সাংবিধানিক ব্যবস্থার জন্য হুমকি হতে পারে।

৮ দিন আগে

রাশিয়ার বিমান হামলায় কিয়েভে ৮ জন নিহত, আহত কয়েক ডজন

রাশিয়ার বিমান হামলায় কিয়েভে ৮ জন নিহত, আহত কয়েক ডজন

সামাজিক মাধ্যমে প্রকাশিত ছবিতে দেখা যায়, শহরের কেন্দ্রস্থল শেভচেঙ্কো বুলেভার্ডের একটি ভবনের ওপরের অংশে নিয়ন্ত্রণহীন আগুন জ্বলছে। অন্যদিকে শহরের বিভিন্ন এলাকায় ভবনের জানালা উড়ে গেছে এবং বহু গাড়ি ধ্বংস হয়েছে।

১০ দিন আগে