logo
প্রবাসের খবর

ফ্যাশন ওয়ার্ল্ড টোকিওতে বাংলাদেশ

বিডিজেন ডেস্ক
বিডিজেন ডেস্ক১৫ অক্টোবর ২০২৪
Copied!
ফ্যাশন ওয়ার্ল্ড টোকিওতে বাংলাদেশ
মেলায় বাংলাদেশ প্যাভিলিয়নের উদ্বোধন করেন জাপানে বাংলাদেশ দূতাবাসের চার্জ দ্য অ্যাফেয়ার্স শাহ আসিফ রহমান। ছবি: বাংলাদেশ দূতাবাস, জাপান

ফ্যাশন ওয়ার্ল্ড টোকিও ২০২৪-এ অংশগ্রহণ করেছে বাংলাদেশ। তিন দিনব্যাপী এই মেলা টোকিওর বিগ সাইটে মঙ্গলবার (১৫ অক্টোবর) শুরু হয়েছে।

ফ্যাশন ওয়ার্ল্ড জাপানের ফ্যাশন শিল্পের সবচেয়ে বড় ট্রেড শো। পোশাক ও চামড়া খাতে বিশ্বের গুরুত্বপূর্ণ দেশগুলো এবারের মেলায় অংশগ্রহণ করছে।

রপ্তানি উন্নয়ন ব্যুরোর (ইপিবি) অধীনে এই মেলায় বাংলাদেশ নিয়মিত অংশগ্রহণ করে। নিয়মিত অংশগ্রহণকারীদের পাশাপাশি পোশাক ও চামড়া শিল্পের সঙ্গে সংশ্লিষ্ট কয়েকটি নতুন কোম্পানিসহ মোট ১৯টি বাংলাদেশি পণ্য প্রস্তুতকারক, সরবরাহকারী ও বায়িং হাউস এ বারের মেলায় অংশ নিচ্ছে।

মেলার প্রথম দিন বাংলাদেশ প্যাভিলিয়নের উদ্বোধন করেন জাপানে বাংলাদেশ দূতাবাসের চার্জ দ্য অ্যাফেয়ার্স শাহ আসিফ রহমান।

তিনি প্যাভিলিয়নে বাংলাদেশি বুথ পরিদর্শন করেন এবং অংশগ্রহণকারীদের সঙ্গে মতবিনিময় করেন। এ সময় দূতাবাসের কর্মকর্তারা তার সঙ্গে ছিলেন।

মতবিনিময়কালে শাহ আসিফ রহমান উল্লেখ করেন জাপান বাংলাদেশের জন্য একটি সম্ভাবনাময় বাজার। তিনি বাংলাদেশি উদ্যোক্তাদের জাপানি জনগণের চাহিদার কথা মাথায় রেখে নিত্যনতুন পণ্য বাজারজাতকরণ ও জোর প্রচেষ্টা চালানোর মাধ্যমে জাপানের বাজারে বাংলাদেশের অংশীদারত্ব বাড়াতে অংশগ্রহণকারীদের উৎসাহিত করেন।

মেলায় অংশগ্রহণকারীরা আশা প্রকাশ করেন, ফ্যাশন ওয়ার্ল্ড টোকিওতে বাংলাদেশের অংশগ্রহণ জাপানের বাজারের বিদ্যমান হিস্যা ধরে রাখতে এবং রপ্তানি বাড়াতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। বিজ্ঞপ্তি

আরও দেখুন

ডেমোক্র্যাটদের বিরুদ্ধে ‘কমিউনিজম’ ইস্যু কেন জোরদার করছেন ট্রাম্প?

ডেমোক্র্যাটদের বিরুদ্ধে ‘কমিউনিজম’ ইস্যু কেন জোরদার করছেন ট্রাম্প?

রয়টার্সের বিশ্লেষণে দেখা যায়, ২৩ জুন থেকে ৬ জুলাইয়ের মধ্যে ট্রাম্প তার প্রকাশ্য বক্তব্যে ৮১ বার ‘কমিউনিজম’ শব্দটি ব্যবহার করেছেন।

১১ জুলাই ২০২৬

জার্মানিতে কট্টর ডানপন্থী দলের বিরুদ্ধে বিক্ষোভে হাজারো মানুষের অংশগ্রহণ

জার্মানিতে কট্টর ডানপন্থী দলের বিরুদ্ধে বিক্ষোভে হাজারো মানুষের অংশগ্রহণ

দলটির সমালোচকদের অভিযোগ, এএফডি বর্ণবাদী নীতি ও মনোভাবকে উৎসাহিত করে, যা জার্মানির গণতান্ত্রিক মূল্যবোধের সঙ্গে সাংঘর্ষিক এবং দেশের সাংবিধানিক ব্যবস্থার জন্য হুমকি হতে পারে।

০৪ জুলাই ২০২৬

রাশিয়ার বিমান হামলায় কিয়েভে ৮ জন নিহত, আহত কয়েক ডজন

রাশিয়ার বিমান হামলায় কিয়েভে ৮ জন নিহত, আহত কয়েক ডজন

সামাজিক মাধ্যমে প্রকাশিত ছবিতে দেখা যায়, শহরের কেন্দ্রস্থল শেভচেঙ্কো বুলেভার্ডের একটি ভবনের ওপরের অংশে নিয়ন্ত্রণহীন আগুন জ্বলছে। অন্যদিকে শহরের বিভিন্ন এলাকায় ভবনের জানালা উড়ে গেছে এবং বহু গাড়ি ধ্বংস হয়েছে।

০২ জুলাই ২০২৬