logo
প্রবাসের খবর

চট্টগ্রাম ক্লাব অস্ট্রেলিয়ার সম্মাননা পেলেন নাইম আবদুল্লাহ

বিডিজেন ডেস্ক
বিডিজেন ডেস্ক২১ সেপ্টেম্বর ২০২৫
Copied!
চট্টগ্রাম ক্লাব অস্ট্রেলিয়ার সম্মাননা পেলেন নাইম আবদুল্লাহ
চট্টগ্রাম ক্লাব অস্ট্রেলিয়ার সভাপতি সৈয়দ আকরাম উল্লাহ ও পাবলিকেশন সেক্রেটারি সাদিয়া হক যৌথভাবে নাইম আবদুল্লাহর হাতে সম্মাননা সার্টিফিকেট ও ক্রেস্ট তুলে দেন।

চট্টগ্রাম ক্লাব অস্ট্রেলিয়া আয়োজিত মেজবান ২০২৫ অনুষ্ঠানে কমিউনিটি সাংবাদিকতায় গুরুত্বপূর্ণ অবদান রাখার স্বীকৃতি স্বরূপ নাইম আবদুল্লাহকে সার্টিফিকেট অব অ্যাপ্রিসিয়েশন ও ক্রেস্ট প্রদান করা হয়েছে।

আজ রোববার (২১ সেপ্টেম্বর) স্থানীয় সময় সন্ধ্যায় তাঁকে সার্টিফিকেট অব অ্যাপ্রিসিয়েশন ও ক্রেস্ট প্রদান করা হয়।

সার্টিফিকেটে উল্লেখ করা হয়, সাংবাদিক নাইম আবদুল্লাহ কমিউনিটির উন্নয়নে নিবেদিত ভূমিকা, সংবাদ পরিবেশনের মাধ্যমে সচেতনতা সৃষ্টি এবং সামাজিক কার্যক্রমে সহযোগিতা করে চলেছে। বিশেষ করে প্রবাসী বাংলাদেশিদের ঐক্য, সংস্কৃতি ও সামাজিক উদ্যোগকে আরও এগিয়ে নিতে তাঁর ভূমিকা প্রশংসিত হয়েছে।

চট্টগ্রাম ক্লাব অস্ট্রেলিয়ার সভাপতি সৈয়দ আকরাম উল্লাহ ও পাবলিকেশন সেক্রেটারি সাদিয়া হক তাঁর হাতে সম্মাননা সার্টিফিকেট ও ক্রেস্ট তুলে দেন।

তারা বলেন, কমিউনিটির কল্যাণে যেসব ব্যাক্তি ও প্রতিষ্ঠান ও সংগঠন নিরলসভাবে কাজ করছে, তাদেরকে স্বীকৃতি দেওয়ার মাধ্যমে আরও অনুপ্রাণিত করা হবে।

উল্লেখ্য, মেজবান ২০২৫ সিডনির বাংলাদেশি প্রবাসীদের জন্য এক মহামিলনমেলায় রূপ নেয়। যেখানে ছিল সাংস্কৃতিক অনুষ্ঠান, খাবার পরিবেশন ও নানা আয়োজন। এতে হাজারো প্রবাসী অংশগ্রহণ করেন।

আরও দেখুন

ডেমোক্র্যাটদের বিরুদ্ধে ‘কমিউনিজম’ ইস্যু কেন জোরদার করছেন ট্রাম্প?

ডেমোক্র্যাটদের বিরুদ্ধে ‘কমিউনিজম’ ইস্যু কেন জোরদার করছেন ট্রাম্প?

রয়টার্সের বিশ্লেষণে দেখা যায়, ২৩ জুন থেকে ৬ জুলাইয়ের মধ্যে ট্রাম্প তার প্রকাশ্য বক্তব্যে ৮১ বার ‘কমিউনিজম’ শব্দটি ব্যবহার করেছেন।

২০ ঘণ্টা আগে

জার্মানিতে কট্টর ডানপন্থী দলের বিরুদ্ধে বিক্ষোভে হাজারো মানুষের অংশগ্রহণ

জার্মানিতে কট্টর ডানপন্থী দলের বিরুদ্ধে বিক্ষোভে হাজারো মানুষের অংশগ্রহণ

দলটির সমালোচকদের অভিযোগ, এএফডি বর্ণবাদী নীতি ও মনোভাবকে উৎসাহিত করে, যা জার্মানির গণতান্ত্রিক মূল্যবোধের সঙ্গে সাংঘর্ষিক এবং দেশের সাংবিধানিক ব্যবস্থার জন্য হুমকি হতে পারে।

৮ দিন আগে

রাশিয়ার বিমান হামলায় কিয়েভে ৮ জন নিহত, আহত কয়েক ডজন

রাশিয়ার বিমান হামলায় কিয়েভে ৮ জন নিহত, আহত কয়েক ডজন

সামাজিক মাধ্যমে প্রকাশিত ছবিতে দেখা যায়, শহরের কেন্দ্রস্থল শেভচেঙ্কো বুলেভার্ডের একটি ভবনের ওপরের অংশে নিয়ন্ত্রণহীন আগুন জ্বলছে। অন্যদিকে শহরের বিভিন্ন এলাকায় ভবনের জানালা উড়ে গেছে এবং বহু গাড়ি ধ্বংস হয়েছে।

১০ দিন আগে