বিডিজেন ডেস্ক

মালয়েশিয়ার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের (কেডিএন) অধীন বিদেশি কর্মী ব্যবস্থাপনার ওয়ান-স্টপ সেন্টারের (ওএসসি) সাক্ষাৎকার কার্যক্রম আগামী ১৯ জানুয়ারি পর্যন্ত স্থগিত করা হয়েছে।
শুক্রবার (২ জানুয়ারি) দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, এই স্থগিতাদেশের আওতায় ১৯৫৫ সালের কর্মসংস্থান আইনের ৬০কে ধারার অধীনে অনুমোদন-পরবর্তী সাক্ষাৎকার, বিদেশি কর্মী কোটা আবেদন সংক্রান্ত সাক্ষাৎকার এবং নিয়োগকর্তা পরিবর্তন সংক্রান্ত সাক্ষাৎকার অন্তর্ভুক্ত থাকবে।
বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, সাক্ষাৎকার ব্যতীত অন্য প্রশাসনিক ও সেবামূলক কার্যক্রম সোমবার (৫ জানুয়ারি) থেকে স্বাভাবিক নিয়মেই চালু থাকবে। ফলে যেসব আবেদন বা সেবা সরাসরি সাক্ষাৎকারের সঙ্গে সম্পৃক্ত নয়, সেগুলো নির্ধারিত সময় অনুযায়ী গ্রহণ ও নিষ্পত্তি করা হবে।
কেডিএন সূত্র জানায়, সম্প্রতি বিদেশি কর্মী ব্যবস্থাপনা সংক্রান্ত সেবায় চাপ বৃদ্ধি পাওয়ায় গ্রাহকসেবা আরও কার্যকর, স্বচ্ছ ও সময়োপযোগী করতে অভ্যন্তরীণ সমন্বয় ও কাঠামোগত উন্নয়নের প্রয়োজন দেখা দেয়। এরই অংশ হিসেবে সাময়িকভাবে সাক্ষাৎকার কার্যক্রম স্থগিত রেখে প্রয়োজনীয় প্রস্তুতি ও উন্নয়ন কাজ সম্পন্ন করা হচ্ছে।
সাক্ষাৎকার সংক্রান্ত যেকোনো প্রশ্ন বা প্রয়োজনীয় তথ্যের জন্য কেডিএনের নির্ধারিত ই-মেইল ঠিকানা [email protected]এ যোগাযোগ করতে অনুরোধ করা হয়েছে। এ ছাড়া, ১৯ জানুয়ারির পর সাক্ষাৎকার কার্যক্রম পুনরায় শুরু হলে সেবার গতি ও মান আরও উন্নত হবে বলে জানানো হয়েছে।

রয়টার্সের বিশ্লেষণে দেখা যায়, ২৩ জুন থেকে ৬ জুলাইয়ের মধ্যে ট্রাম্প তার প্রকাশ্য বক্তব্যে ৮১ বার ‘কমিউনিজম’ শব্দটি ব্যবহার করেছেন।
দলটির সমালোচকদের অভিযোগ, এএফডি বর্ণবাদী নীতি ও মনোভাবকে উৎসাহিত করে, যা জার্মানির গণতান্ত্রিক মূল্যবোধের সঙ্গে সাংঘর্ষিক এবং দেশের সাংবিধানিক ব্যবস্থার জন্য হুমকি হতে পারে।
সামাজিক মাধ্যমে প্রকাশিত ছবিতে দেখা যায়, শহরের কেন্দ্রস্থল শেভচেঙ্কো বুলেভার্ডের একটি ভবনের ওপরের অংশে নিয়ন্ত্রণহীন আগুন জ্বলছে। অন্যদিকে শহরের বিভিন্ন এলাকায় ভবনের জানালা উড়ে গেছে এবং বহু গাড়ি ধ্বংস হয়েছে।