logo
প্রবাসের খবর

ঈদুল ফিতরে বড় ছুটিতে যাচ্ছে সৌদি

বিডিজেন ডেস্ক
বিডিজেন ডেস্ক১৪ মার্চ ২০২৫
Copied!
ঈদুল ফিতরে বড় ছুটিতে যাচ্ছে সৌদি

চলতি মাসের শেষ দিক থেকেই সৌদি আরবের কর্মী ও শিক্ষার্থীদের জন্য ঈদুল ফিতরের দীর্ঘ ছুটি শুরু হতে যাচ্ছে। সংযুক্ত আরব আমিরাতভিত্তিক সংবাদমাধ্যম আল অ্যারাবিয়ার প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, সৌদিতে ৩০ মার্চ (রোববার) থেকে ঈদের সরকারি ছুটি শুরু হবে । এর আগে কর্মীরা শুক্রবার (২৮ মার্চ) ও শনিবার (২৯ মার্চ) সাপ্তাহিক ছুটি পাবেন। অর্থাৎ ২৮ মার্চ থেকেই সৌদি ঈদের ছুটি শুরু হবে।

এবার সৌদিতে ঈদের ছুটি চার দিন অর্থাৎ ২ এপ্রিল পর্যন্ত নির্ধারণ করা হয়েছে। দেশটির কর্মীরা ফের কাজে ফিরবেন ৩ এপ্রিল (বৃহস্পতিবার)। সব মিলিয়ে দেশটিতে এবার কর্মীদের জন্য ঈদুল ফিতরের ছুটি থাকবে ছয় দিন।

অন্যদিকে দেশটির শিক্ষা মন্ত্রণালয়ের একাডেমিক ক্যালেন্ডার অনুযায়ী, এবার শিক্ষার্থীদের জন্য ছুটি শুরু হবে ২০ মার্চ এবং তাদের ক্লাস ফের শুরু হবে ৬ এপ্রিল।

এ বছর পহেলা মার্চ সৌদিতে পবিত্র রমজান মাস শুরু হয়। চাঁদ দেখার ভিত্তিতে ঈদুল ফিতরের প্রকৃত তারিখ নিশ্চিত করা হবে বলে জানিয়েছে সৌদি সরকার।

আরও দেখুন

ডেমোক্র্যাটদের বিরুদ্ধে ‘কমিউনিজম’ ইস্যু কেন জোরদার করছেন ট্রাম্প?

ডেমোক্র্যাটদের বিরুদ্ধে ‘কমিউনিজম’ ইস্যু কেন জোরদার করছেন ট্রাম্প?

রয়টার্সের বিশ্লেষণে দেখা যায়, ২৩ জুন থেকে ৬ জুলাইয়ের মধ্যে ট্রাম্প তার প্রকাশ্য বক্তব্যে ৮১ বার ‘কমিউনিজম’ শব্দটি ব্যবহার করেছেন।

৩ দিন আগে

জার্মানিতে কট্টর ডানপন্থী দলের বিরুদ্ধে বিক্ষোভে হাজারো মানুষের অংশগ্রহণ

জার্মানিতে কট্টর ডানপন্থী দলের বিরুদ্ধে বিক্ষোভে হাজারো মানুষের অংশগ্রহণ

দলটির সমালোচকদের অভিযোগ, এএফডি বর্ণবাদী নীতি ও মনোভাবকে উৎসাহিত করে, যা জার্মানির গণতান্ত্রিক মূল্যবোধের সঙ্গে সাংঘর্ষিক এবং দেশের সাংবিধানিক ব্যবস্থার জন্য হুমকি হতে পারে।

১০ দিন আগে

রাশিয়ার বিমান হামলায় কিয়েভে ৮ জন নিহত, আহত কয়েক ডজন

রাশিয়ার বিমান হামলায় কিয়েভে ৮ জন নিহত, আহত কয়েক ডজন

সামাজিক মাধ্যমে প্রকাশিত ছবিতে দেখা যায়, শহরের কেন্দ্রস্থল শেভচেঙ্কো বুলেভার্ডের একটি ভবনের ওপরের অংশে নিয়ন্ত্রণহীন আগুন জ্বলছে। অন্যদিকে শহরের বিভিন্ন এলাকায় ভবনের জানালা উড়ে গেছে এবং বহু গাড়ি ধ্বংস হয়েছে।

১২ দিন আগে