logo
প্রবাসের খবর

আমিরাতে নতুন ফিচার চালু করেছে হোয়াটসঅ্যাপ

বিডিজেন ডেস্ক
বিডিজেন ডেস্ক০৮ মার্চ ২০২৫
Copied!
আমিরাতে নতুন ফিচার চালু করেছে হোয়াটসঅ্যাপ

সংযুক্ত আরব আমিরাতের (ইউএই) ব্যবহারকারীদের জন্য নতুন এক ফিচার নিয়ে এসেছে মেসেজিং অ্যাপ হোয়াটসঅ্যাপ। গতকাল শুক্রবার ‘লিস্ট’ নামের এই ফিচার চালু করেছে তারা। এতে করে এখন থেকে আমিরাতের ইউজারেরা কনটাক্টে থাকা প্রিয় নামগুলো সহজেই পেয়ে যাবেন।

মধ্যপ্রাচ্যভিত্তিক সংবাদমাধ্যম গালফ নিউজ বলছে, সংযুক্ত আরব আমিরাতের (ইউএই) ব্যবহারকারীরা শুক্রবার মেটার এই অ্যাপ থেকে নতুন একটি মেসেজ পায়। তাতে বলা হয়, এখন থেকে তারা চ্যাটকে নিজের মতো সাজাতে পারবেন।

অনেক সময় হোয়াটসঅ্যাপে প্রবেশ করে কোনো নম্বর খুঁজতে গেলে সময় লাগে। এ জন্য কখনো নাম টাইপ করতে হয়। আর তালিকা থেকে খুঁজতে গেলে সময় লাগে। এবার থেকে সহজেই পেয়ে যাবেন এসব নাম ও নম্বর। এ জন্য লিস্ট নামক ফিচারে যুক্ত করতে হবে সেসব নম্বর ও নাম।

এ জন্য ফিল্টার বারে গেট স্টার্টেট লেখায় প্লাসে ক্লিক করুন। তাতে লেখা রয়েছে, ‘সবচেয়ে গুরুত্বপূর্ণ কথোপকথনগুলো খুঁজে পাওয়া সহজ করুন। পরিবার ও বন্ধুবান্ধব থেকে শুরু করে কর্মক্ষেত্র এবং প্রতিবেশী–আপনার চ্যাটকে এমনভাবে ফিল্টার করুন, যা আপনার জন্য উপযুক্ত।’

এরপর তালিকায় নাম যুক্ত করবেন। এতে গ্রুপও যুক্ত করতে পারবেন। সেখান থেকে একের পর এক নাম খুঁজে পাবেন।

আরও দেখুন

ডেমোক্র্যাটদের বিরুদ্ধে ‘কমিউনিজম’ ইস্যু কেন জোরদার করছেন ট্রাম্প?

ডেমোক্র্যাটদের বিরুদ্ধে ‘কমিউনিজম’ ইস্যু কেন জোরদার করছেন ট্রাম্প?

রয়টার্সের বিশ্লেষণে দেখা যায়, ২৩ জুন থেকে ৬ জুলাইয়ের মধ্যে ট্রাম্প তার প্রকাশ্য বক্তব্যে ৮১ বার ‘কমিউনিজম’ শব্দটি ব্যবহার করেছেন।

১ দিন আগে

জার্মানিতে কট্টর ডানপন্থী দলের বিরুদ্ধে বিক্ষোভে হাজারো মানুষের অংশগ্রহণ

জার্মানিতে কট্টর ডানপন্থী দলের বিরুদ্ধে বিক্ষোভে হাজারো মানুষের অংশগ্রহণ

দলটির সমালোচকদের অভিযোগ, এএফডি বর্ণবাদী নীতি ও মনোভাবকে উৎসাহিত করে, যা জার্মানির গণতান্ত্রিক মূল্যবোধের সঙ্গে সাংঘর্ষিক এবং দেশের সাংবিধানিক ব্যবস্থার জন্য হুমকি হতে পারে।

৮ দিন আগে

রাশিয়ার বিমান হামলায় কিয়েভে ৮ জন নিহত, আহত কয়েক ডজন

রাশিয়ার বিমান হামলায় কিয়েভে ৮ জন নিহত, আহত কয়েক ডজন

সামাজিক মাধ্যমে প্রকাশিত ছবিতে দেখা যায়, শহরের কেন্দ্রস্থল শেভচেঙ্কো বুলেভার্ডের একটি ভবনের ওপরের অংশে নিয়ন্ত্রণহীন আগুন জ্বলছে। অন্যদিকে শহরের বিভিন্ন এলাকায় ভবনের জানালা উড়ে গেছে এবং বহু গাড়ি ধ্বংস হয়েছে।

১১ দিন আগে