logo
প্রবাসের খবর

সৌদি আরবে নতুন বিমা পলিসি, প্রবাসী শ্রমিকেরা পাবেন বকেয়া বেতন ও ফেরার টিকিট

বিডিজেন ডেস্ক
বিডিজেন ডেস্ক১০ অক্টোবর ২০২৪
Copied!
সৌদি আরবে নতুন বিমা পলিসি, প্রবাসী শ্রমিকেরা পাবেন বকেয়া বেতন ও ফেরার টিকিট
প্রতীকী ছবি: সংগৃহীত

সৌদি আরবে আর্থিক জটিলতায় থাকা বেসরকারি কোম্পানির প্রবাসী শ্রমিকদের অন্তত ছয় মাসের বকেয়া বেতন এবং দেশে ফেরার টিকিটের ব্যবস্থা করার জন্য নতুন বিমা পলিসি চালু করা হয়েছে।

সৌদি গেজেটের প্রতিবেদনে বলা হয়েছে, দেশটির মানবসম্পদ ও সামাজিক উন্নয়ন মন্ত্রণালয় এবং বিমা কর্তৃপক্ষ এই বিমা পরিষেবা চালু করেছে।

৬ অক্টোবর থেকে বিমা পলিসির আওতাভুক্ত প্রবাসী কর্মীদের জন্য এই বিমা সুবিধা চালু হয়েছে বলে এক বিবৃতিতে জানিয়েছে মন্ত্রণালয়।

এতে বলা হয়, সৌদি বিমা কোম্পানিগুলো এই বিমা পরিচালনা করবে। এর আওতায় নিয়োগকর্তারা বেতনের বাধ্যবাধকতা পূরণ করতে ব্যর্থ হলে বিমা কোম্পানি প্রবাসী শ্রমিকদের বকেয়া পরিশোধ করবে। তবে বিমা পলিসিতে বর্ণিত শর্তাবলি এবং প্রাসঙ্গিক বিধান ও পদ্ধতি মেনে এ সুবিধা দেওয়া হবে।

মন্ত্রণালয় বলেছে, এই বিমা সুবিধার আওতায় দেশে ফিরতে ইচ্ছুক প্রবাসী কর্মীদের জন্য ফিরতি ফ্লাইটের টিকিট দেওয়া হবে।

সৌদি আরবে বাংলাদেশসহ বিভিন্ন দেশের বিপুলসংখ্যক প্রবাসী বসবাস করেন। বাংলাদেশের জনশক্তি, কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরোর (বিএমইটি) তথ্য অনুযায়ী, ২০২২ সালে সৌদি আরবে বাংলাদেশি কর্মী গেছেন ৬ লাখের বেশি। গত তিন বছরে দেশটিতে শ্রমিক যাওয়ার সংখ্যা প্রায় চার গুণ বেড়েছে। ধারণা করা হয়, প্রায় ৩০ লাখ বাংলাদেশি সেখানে রয়েছেন।

আরও দেখুন

ডেমোক্র্যাটদের বিরুদ্ধে ‘কমিউনিজম’ ইস্যু কেন জোরদার করছেন ট্রাম্প?

ডেমোক্র্যাটদের বিরুদ্ধে ‘কমিউনিজম’ ইস্যু কেন জোরদার করছেন ট্রাম্প?

রয়টার্সের বিশ্লেষণে দেখা যায়, ২৩ জুন থেকে ৬ জুলাইয়ের মধ্যে ট্রাম্প তার প্রকাশ্য বক্তব্যে ৮১ বার ‘কমিউনিজম’ শব্দটি ব্যবহার করেছেন।

৯ দিন আগে

জার্মানিতে কট্টর ডানপন্থী দলের বিরুদ্ধে বিক্ষোভে হাজারো মানুষের অংশগ্রহণ

জার্মানিতে কট্টর ডানপন্থী দলের বিরুদ্ধে বিক্ষোভে হাজারো মানুষের অংশগ্রহণ

দলটির সমালোচকদের অভিযোগ, এএফডি বর্ণবাদী নীতি ও মনোভাবকে উৎসাহিত করে, যা জার্মানির গণতান্ত্রিক মূল্যবোধের সঙ্গে সাংঘর্ষিক এবং দেশের সাংবিধানিক ব্যবস্থার জন্য হুমকি হতে পারে।

১৬ দিন আগে

রাশিয়ার বিমান হামলায় কিয়েভে ৮ জন নিহত, আহত কয়েক ডজন

রাশিয়ার বিমান হামলায় কিয়েভে ৮ জন নিহত, আহত কয়েক ডজন

সামাজিক মাধ্যমে প্রকাশিত ছবিতে দেখা যায়, শহরের কেন্দ্রস্থল শেভচেঙ্কো বুলেভার্ডের একটি ভবনের ওপরের অংশে নিয়ন্ত্রণহীন আগুন জ্বলছে। অন্যদিকে শহরের বিভিন্ন এলাকায় ভবনের জানালা উড়ে গেছে এবং বহু গাড়ি ধ্বংস হয়েছে।

১৮ দিন আগে