logo
প্রবাসের খবর

রমজান উপলক্ষে ৭০০ টন খেজুর উপহার দেবে সৌদি

বিডিজেন ডেস্ক
বিডিজেন ডেস্ক১৮ ফেব্রুয়ারি ২০২৫
Copied!
রমজান উপলক্ষে ৭০০ টন খেজুর উপহার দেবে সৌদি

আসন্ন পবিত্র রমজান মাস উপলক্ষে এবার বিশ্বের ১০২টি দেশে ৭০০ টন খেজুর পাঠাবে সৌদি আরব। যা গত বছরের তুলনায় প্রায় ২০০ টন বেশি। স্থানীয় সংবাদমাধ্যম আরব নিউজের প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

রমজান মাস উপলক্ষে সৌদি বাদশাহ সালমানের উপহার কর্মসূচির অংশ এই খেজুর বিতরণ কর্মসূচি।

আরব নিউজ জানায়, বিশ্বের ১০২টি দেশে অবস্থিত সৌদি দূতাবাসের কাছে এই খেজুরগুলো পাঠানো হবে।

সৌদি প্রেস এজেন্সির প্রতিবেদনে বলা হয়েছে, সৌদি আরবের ইসলামবিষয়ক মন্ত্রী আব্দুললতিফ বিন আবদুল আজিজ আল–শেখ এ উদ্যোগের জন্য কর্তৃপক্ষকে ধন্যবাদ জানিয়েছেন।

এছাড়া মুসলিম দেশগুলোতে ইসলামি মূল্যবোধ ও আদর্শ বাস্তবায়নসহ চরমপন্থা, ঘৃণা এবং উগ্রপন্থা মোকাবিলায় সৌদি কর্তৃপক্ষের অব্যাহত সমর্থন থাকবে বলেও জানিয়েছেন মন্ত্রী।

সৌদি সরকার জানায়, পবিত্র রমজানকে কেন্দ্র করে ১০২টি দেশে খেজুর পাঠানোর যাবতীয় কার্যক্রম সম্পন্ন করা হয়েছে।

আরও দেখুন

ডেমোক্র্যাটদের বিরুদ্ধে ‘কমিউনিজম’ ইস্যু কেন জোরদার করছেন ট্রাম্প?

ডেমোক্র্যাটদের বিরুদ্ধে ‘কমিউনিজম’ ইস্যু কেন জোরদার করছেন ট্রাম্প?

রয়টার্সের বিশ্লেষণে দেখা যায়, ২৩ জুন থেকে ৬ জুলাইয়ের মধ্যে ট্রাম্প তার প্রকাশ্য বক্তব্যে ৮১ বার ‘কমিউনিজম’ শব্দটি ব্যবহার করেছেন।

৩ দিন আগে

জার্মানিতে কট্টর ডানপন্থী দলের বিরুদ্ধে বিক্ষোভে হাজারো মানুষের অংশগ্রহণ

জার্মানিতে কট্টর ডানপন্থী দলের বিরুদ্ধে বিক্ষোভে হাজারো মানুষের অংশগ্রহণ

দলটির সমালোচকদের অভিযোগ, এএফডি বর্ণবাদী নীতি ও মনোভাবকে উৎসাহিত করে, যা জার্মানির গণতান্ত্রিক মূল্যবোধের সঙ্গে সাংঘর্ষিক এবং দেশের সাংবিধানিক ব্যবস্থার জন্য হুমকি হতে পারে।

১০ দিন আগে

রাশিয়ার বিমান হামলায় কিয়েভে ৮ জন নিহত, আহত কয়েক ডজন

রাশিয়ার বিমান হামলায় কিয়েভে ৮ জন নিহত, আহত কয়েক ডজন

সামাজিক মাধ্যমে প্রকাশিত ছবিতে দেখা যায়, শহরের কেন্দ্রস্থল শেভচেঙ্কো বুলেভার্ডের একটি ভবনের ওপরের অংশে নিয়ন্ত্রণহীন আগুন জ্বলছে। অন্যদিকে শহরের বিভিন্ন এলাকায় ভবনের জানালা উড়ে গেছে এবং বহু গাড়ি ধ্বংস হয়েছে।

১২ দিন আগে