logo
প্রবাসের খবর

নিউইয়র্কে বন্দুকধারীর গুলিতে বাংলাদেশি কলেজছাত্র নিহত

বিডিজেন ডেস্ক
বিডিজেন ডেস্ক১৮ অক্টোবর ২০২৪
Copied!
নিউইয়র্কে বন্দুকধারীর গুলিতে বাংলাদেশি কলেজছাত্র নিহত
রওনাক রাতিন। ছবি: সংগৃহীত

যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে গাড়ি পার্কিং নিয়ে বিরোধের জেরে বন্দুকধারীর গুলিতে রওনাক রাতিন (২০) নামে এক বাংলাদেশি কলেজছাত্র নিহত হয়েছেন।

নিউইয়র্কের স্থানীয় সময় ১২ অক্টোবর (শনিবার) বিকেলে বাফেলো শহরের কাছাকাছি চিকতোওয়াগায় এ ঘটনা ঘটে।

পুলিশ জানায়, ওই দিন বিকেল ৫টার আগে সিডার রোডে এক ব্যক্তিকে গুলি করা হয়েছে বলে জরুরি ফোন আসে। পুলিশ ঘটনাস্থলে গিয়ে রওনাক রাতিনকে গুরুতর আহত অবস্থায় পায়। তাঁকে দ্রুত অ্যাম্বুলেন্সে করে ইসিএমসি হাসপাতালে নেওয়া হয়। পরে সেখানে রাতিনকে মৃত ঘোষণা করেন চিকিৎসক।

রাতিনের পরিবারের সদস্যরা ডব্লিউআইভিবি জানান, গাড়ি পার্কিং নিয়ে মতবিরোধের কারণে প্রাথমিক বিরোধ শুরু হয়েছিল। রাতিন একটি খালি লটের সামনের রাস্তায় গাড়ি পার্ক করেছিলেন। গুলি চালানোর আগে তাঁর এবং আশপাশে বসবাসকারী একজনের মধ্যে বাগবিতণ্ডা হয়।

পুলিশের ভাষ্য, পুলিশে কল করা একজন নিজেকে সেই ব্যক্তি হিসেবে পরিচয় দেন, যিনি বন্দুক দিয়ে গুলি করেছিলেন এবং ঘটনাস্থলে পুলিশের জন্য অপেক্ষা করেছিলেন। পুলিশ একটি আগ্নেয়াস্ত্র উদ্ধার করেছে, যা দিয়ে রাতিনকে হত্যা করা হয়েছে। এ ঘটনার তদন্ত চলছে।

রওনাক রাতিন পড়াশোনা করতেন স্থানীয় কলেজের দ্বিতীয় বর্ষে। বাফেলো মুসলিম সেন্টারে তার জানাজা হয়। এতে অনেক প্রবাসী বাংলাদেশি অংশ নেন। পরে তাকে বাফেলো হারলেম মুসলিম কবরস্থানে সমাহিত করা হয়েছে।

আরও দেখুন

ডেমোক্র্যাটদের বিরুদ্ধে ‘কমিউনিজম’ ইস্যু কেন জোরদার করছেন ট্রাম্প?

ডেমোক্র্যাটদের বিরুদ্ধে ‘কমিউনিজম’ ইস্যু কেন জোরদার করছেন ট্রাম্প?

রয়টার্সের বিশ্লেষণে দেখা যায়, ২৩ জুন থেকে ৬ জুলাইয়ের মধ্যে ট্রাম্প তার প্রকাশ্য বক্তব্যে ৮১ বার ‘কমিউনিজম’ শব্দটি ব্যবহার করেছেন।

১১ জুলাই ২০২৬

জার্মানিতে কট্টর ডানপন্থী দলের বিরুদ্ধে বিক্ষোভে হাজারো মানুষের অংশগ্রহণ

জার্মানিতে কট্টর ডানপন্থী দলের বিরুদ্ধে বিক্ষোভে হাজারো মানুষের অংশগ্রহণ

দলটির সমালোচকদের অভিযোগ, এএফডি বর্ণবাদী নীতি ও মনোভাবকে উৎসাহিত করে, যা জার্মানির গণতান্ত্রিক মূল্যবোধের সঙ্গে সাংঘর্ষিক এবং দেশের সাংবিধানিক ব্যবস্থার জন্য হুমকি হতে পারে।

০৪ জুলাই ২০২৬

রাশিয়ার বিমান হামলায় কিয়েভে ৮ জন নিহত, আহত কয়েক ডজন

রাশিয়ার বিমান হামলায় কিয়েভে ৮ জন নিহত, আহত কয়েক ডজন

সামাজিক মাধ্যমে প্রকাশিত ছবিতে দেখা যায়, শহরের কেন্দ্রস্থল শেভচেঙ্কো বুলেভার্ডের একটি ভবনের ওপরের অংশে নিয়ন্ত্রণহীন আগুন জ্বলছে। অন্যদিকে শহরের বিভিন্ন এলাকায় ভবনের জানালা উড়ে গেছে এবং বহু গাড়ি ধ্বংস হয়েছে।

০২ জুলাই ২০২৬