logo
প্রবাসের খবর

রমজানে ৩৩ হাজার বিলাসবহুল কার্পেটে সজ্জিত মক্কার গ্র্যান্ড মসজিদ

বিডিজেন ডেস্ক
বিডিজেন ডেস্ক২০ মার্চ ২০২৫
Copied!
রমজানে ৩৩ হাজার বিলাসবহুল কার্পেটে সজ্জিত মক্কার গ্র্যান্ড মসজিদ

পবিত্র রমজান মাসে সৌদি আরবের মক্কার গ্র্যান্ড মসজিদ হাজার হাজার বিলাসবহুল কার্পেট দিয়ে সজ্জিত করেছে কর্তৃপক্ষ। স্থানীয় সংবাদমাধ্যম সৌদি প্রেস এজেন্সির প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

কর্তৃপক্ষ জানায়, সৌদি আরবে তৈরি উচ্চমানের, সূক্ষ্ম কারুশিল্প এবং স্থায়িত্বের জন্য প্রসিদ্ধ ৩৩ হাজার বিলাসবহুল কার্পেট রাখা হয়েছে মক্কার গ্র্যান্ড মসজিদে । যার আনুমানিক মোট দৈর্ঘ্য ২০০ কিলোমিটার পর্যন্ত বিস্তৃত হতে পারে।

ইসলামের পবিত্রতম স্থান মক্কার মসজিদুল হারাম বা গ্র্যান্ড মসজিদ। সারাবছরই ওমরাহ পালন করতে বিশ্বের লাখ লাখ মুসল্লি মসজিদটিতে ভিড় জমান।

সৌদিতে এই বছর ২৯শে মার্চ রমজান মাস শেষ হওয়ার সম্ভাবনা রয়েছে। কর্তৃপক্ষের দেওয়া তথ্য অনুযায়ী, রমজানের প্রথম দশ দিনে ৫৫ লাখেরও বেশি মুসলিম ওমরাহ পালন করেছেন।

অতিরিক্ত সওয়াবের আশায় বিশ্বের অধিকাংশ মুসলিমই ওমরাহ পালনের জন্য রমজান মাসকে বেছে নেন। সৌদি কর্তৃপক্ষ আশা করছে, এবারের রমজান মাসে বিপুলসংখ্যক মুসল্লি ওমরাহ পালন করবেন।

আরও দেখুন

ডেমোক্র্যাটদের বিরুদ্ধে ‘কমিউনিজম’ ইস্যু কেন জোরদার করছেন ট্রাম্প?

ডেমোক্র্যাটদের বিরুদ্ধে ‘কমিউনিজম’ ইস্যু কেন জোরদার করছেন ট্রাম্প?

রয়টার্সের বিশ্লেষণে দেখা যায়, ২৩ জুন থেকে ৬ জুলাইয়ের মধ্যে ট্রাম্প তার প্রকাশ্য বক্তব্যে ৮১ বার ‘কমিউনিজম’ শব্দটি ব্যবহার করেছেন।

২ ঘণ্টা আগে

জার্মানিতে কট্টর ডানপন্থী দলের বিরুদ্ধে বিক্ষোভে হাজারো মানুষের অংশগ্রহণ

জার্মানিতে কট্টর ডানপন্থী দলের বিরুদ্ধে বিক্ষোভে হাজারো মানুষের অংশগ্রহণ

দলটির সমালোচকদের অভিযোগ, এএফডি বর্ণবাদী নীতি ও মনোভাবকে উৎসাহিত করে, যা জার্মানির গণতান্ত্রিক মূল্যবোধের সঙ্গে সাংঘর্ষিক এবং দেশের সাংবিধানিক ব্যবস্থার জন্য হুমকি হতে পারে।

৭ দিন আগে

রাশিয়ার বিমান হামলায় কিয়েভে ৮ জন নিহত, আহত কয়েক ডজন

রাশিয়ার বিমান হামলায় কিয়েভে ৮ জন নিহত, আহত কয়েক ডজন

সামাজিক মাধ্যমে প্রকাশিত ছবিতে দেখা যায়, শহরের কেন্দ্রস্থল শেভচেঙ্কো বুলেভার্ডের একটি ভবনের ওপরের অংশে নিয়ন্ত্রণহীন আগুন জ্বলছে। অন্যদিকে শহরের বিভিন্ন এলাকায় ভবনের জানালা উড়ে গেছে এবং বহু গাড়ি ধ্বংস হয়েছে।

৯ দিন আগে