বিডিজেন ডেস্ক

গত এক সপ্তাহে সৌদি আরবের পবিত্র মদিনা শহরের মসজিদে নববীতে ৫৪ লাখ মুসল্লির আগমন ঘটেছে। কর্তৃপক্ষের বরাত দিয়ে মধ্যপ্রাচ্যভিত্তিক সংবাদমাধ্যম গালফ নিউজের প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।
কর্তৃপক্ষ বলছে, গত সাত দিনে মুসল্লিদের মধ্যে ১ হাজার ৪৮০ টন জমজমের পানি ও ১ লাখ ৩৬ হাজার ২৮৩ প্যাকেট ইফতার বিতরণ করা হয়েছে। ভিড়-ব্যবস্থাপনা প্রটোকল মেনে মুসল্লিদের মহানবী (সা.)-এর রওজা জিয়ারত করতে হচ্ছে। সেখানে নারী ও পুরুষদের জন্য আলাদা সময় নির্ধারণ করা আছে।
সৌদি সরকার জানায়, যারা রওজা শরীফে আসতে চান তাদের অবশ্যই আগে থেকে নিবন্ধন এবং নির্ধারিত সময়ের মধ্যে আসতে হবে। এতে করে তারা সুশৃঙ্খলভাবে হজরত মোহাম্মদ (সা.)-এর রওজা জিয়ারত করতে পারবেন।
মসজিদে নববী মহানবী (সা.)-এর মসজিদ, যেখানে তিনি নিজ হাতে ইবাদতের স্থান তৈরি করেছিলেন। এ মসজিদে তার রওজা মোবারকও অবস্থিত, যা বিশ্বের কোটি কোটি মুসলমানের জন্য গভীর আবেগের স্থান।
ইসলামের পবিত্রতম স্থান মক্কায় মসজিদুল হারামে ওমরাহ পালন করার পরে, অনেকে মসজিদে নববীতে নামাজ পড়ার জন্য মদিনার দিকে রওনা হন এবং শহরের অন্যান্য জায়গায় যান।

রয়টার্সের বিশ্লেষণে দেখা যায়, ২৩ জুন থেকে ৬ জুলাইয়ের মধ্যে ট্রাম্প তার প্রকাশ্য বক্তব্যে ৮১ বার ‘কমিউনিজম’ শব্দটি ব্যবহার করেছেন।
দলটির সমালোচকদের অভিযোগ, এএফডি বর্ণবাদী নীতি ও মনোভাবকে উৎসাহিত করে, যা জার্মানির গণতান্ত্রিক মূল্যবোধের সঙ্গে সাংঘর্ষিক এবং দেশের সাংবিধানিক ব্যবস্থার জন্য হুমকি হতে পারে।
সামাজিক মাধ্যমে প্রকাশিত ছবিতে দেখা যায়, শহরের কেন্দ্রস্থল শেভচেঙ্কো বুলেভার্ডের একটি ভবনের ওপরের অংশে নিয়ন্ত্রণহীন আগুন জ্বলছে। অন্যদিকে শহরের বিভিন্ন এলাকায় ভবনের জানালা উড়ে গেছে এবং বহু গাড়ি ধ্বংস হয়েছে।