logo
প্রবাসের খবর

সৌদি বিশ্বকাপে থাকবে না অ্যালকোহল

বিডিজেন ডেস্ক
বিডিজেন ডেস্ক১৩ ফেব্রুয়ারি ২০২৫
Copied!
সৌদি বিশ্বকাপে থাকবে না অ্যালকোহল

সৌদি আরবে অনুষ্ঠিতব্য ২০৩৪ ফুটবল বিশ্বকাপ উপভোগ করতে যাওয়া দর্শক-সমর্থকরা মদ্যপান করতে পারবে না। গতকাল বুধবার ইংল্যান্ডে নিযুক্ত সৌদি আরবের রাষ্ট্রদূত প্রিন্স খালিদ বিন বান্দার আল সৌদ স্থানীয় এলবিসি রেডিওকে দেওয়া সাক্ষাৎকারে এ তথ্য জানান।

তিনি বলেন, ‘স্টেডিয়ামের আশেপাশে তো বটেই, হোটেলেও কোনো অ্যালকোহল বিক্রি করা হবে না। সৌদির সংস্কৃতি ও রীতিকে সম্মান দেখাতে হবে। এই বিশ্বকাপে তাই অ্যালকোহল পান করার সুযোগ থাকবে না।’

রাষ্ট্রদূত খালিদ বলেন, ‘এই মুহূর্তের সিদ্ধান্ত অনুযায়ী (বিশ্বকাপে) মদ নিষিদ্ধ। মদ ছাড়াও অনেকভাবেই মজা করা যায়। এটা শতভাগ প্রয়োজনীয় নয়, আপনি পান করতে চাইলে সেটা (সৌদি ছেড়ে) চলে যাওয়ার পর করতে পারবেন। কিন্তু এই মুহূর্তে আমাদের মদের অনুমোদন নেই।’

২০৩৪ বিশ্বকাপের আয়োজক হিসেবে গত ডিসেম্বরে নিশ্চিত করা হয় সৌদি আরবের নাম। এই বিশ্বকাপ আয়োজনের লড়াইয়ে কোনো প্রতিদ্বন্দ্বী ছিল না মরু দেশটির।

বার্তা সংস্থা রয়টার্স জানায়, মুসলিমপ্রধান দেশ সৌদিতে অ্যালকোহল নিষিদ্ধ। দেশটিতে গত বছর অবশ্য বিদেশি অমুসলিম কূটনীতিকদের জন্য মদের দোকান খোলা হয়। তবে স্থানীয়দের ক্ষেত্রে নিষেধাজ্ঞা কঠোরভাবে মেনে চলা হয়।

সৌদিতে মদ যেমন নিষিদ্ধ, তেমনি সমকামীতাও নিষিদ্ধ। এলজবিটিকিউ বা সমকামীদের সৌদি আরব স্বীকৃতিই দেয় না। তবে বিদেশি এলজবিটিকিউ অনুসারী বা সমকামী সমর্থকেরা নিরাপদে সেখানে যেতে বা খেলা দেখতে পারবেন বলে নিশ্চয়তা দিলেন রাষ্ট্রদূত।

এ নিয়ে প্রশ্নে সৌদি আরবের রাষ্ট্রদূত বলেন, ‘সৌদিতে আমরা সবাইকে স্বাগত জানাব। এটি সৌদির ইভেন্ট নয়, এটি একটি বৈশ্বিক ইভেন্ট। বৃহত্তর স্বার্থে আমরা সবাইকে স্বাগত জানাব যারা আসতে চান।’

আরও দেখুন

মালয়েশিয়া থেকে নিজ দেশে ফিরেছেন বিভিন্ন দেশের ২ লাখ শ্রমিক

মালয়েশিয়া থেকে নিজ দেশে ফিরেছেন বিভিন্ন দেশের ২ লাখ শ্রমিক

অভিবাসন মহাপরিচালক বলেন, গত বছরের ১৯ মে শুরু হওয়া এই কর্মসূচির মাধ্যমে এখন পর্যন্ত মোট ২ লাখ ২৮ হাজার ৯৬১ জন বিদেশি নিজ দেশে যাওয়ার জন্য নাম লিখিয়েছেন। মোট সংখ্যার মধ্যে ২ লাখ ৪ হাজার ৫২৩ জন বিদেশিকে সফলভাবে নিজ নিজ দেশে ফেরত পাঠানো হয়েছে।

১ দিন আগে

নির্দিষ্ট পেশার শ্রমিকদের ভিসা পরিবর্তনের সুযোগ দিল কুয়েত

নির্দিষ্ট পেশার শ্রমিকদের ভিসা পরিবর্তনের সুযোগ দিল কুয়েত

সিদ্ধান্ত অনুযায়ী, ১ মে থেকে শুরু করে দুই মাসের জন্য কর্মীদের নিজ নিজ খাতের বাইরে স্থানান্তর করা যাবে। তবে, মূল নিয়োগকর্তাদের অনুমতি ছাড়া এই স্থানান্তর করা যাবে না। কর্তৃপক্ষ জানিয়েছে, নতুন এই সিদ্ধান্তের সুবিধা নিতে কোম্পানিগুলো ‘আশাল’ করপোরেট অ্যাপ্লিকেশন ব্যবহার করতে পারবে।

১ দিন আগে

স্পেনে নথিহীন ৫ লাখ অভিবাসী বৈধ হওয়ার সুযোগ পাচ্ছেন

স্পেনে নথিহীন ৫ লাখ অভিবাসী বৈধ হওয়ার সুযোগ পাচ্ছেন

নতুন কর্মসূচিতে বলা হয়েছে, নথিহীন অভিবাসীদের মধ্যে যারা সুনির্দিষ্ট শর্ত পূরণ করতে পারবেন, তারা এক বছরের জন্য স্পেনে বসবাস আর কাজের অনুমতির জন্য আবেদন করার সুযোগ পাবেন।

৪ দিন আগে

কুয়ালালামপুরে ট্রাভেল পাস নিতে গিয়ে হাইকমিশন প্রাঙ্গণে অসুস্থ প্রবাসীর মৃত্যু

কুয়ালালামপুরে ট্রাভেল পাস নিতে গিয়ে হাইকমিশন প্রাঙ্গণে অসুস্থ প্রবাসীর মৃত্যু

সোমবার আনুমানিক দুপুর ১টা ৩০ মিনিটে কুয়ালালামপুরের বাংলাদেশ হাইকমিশনের কনস্যুলার সেবা এলাকায় অসুস্থ ওই প্রবাসী মারা যান।

৫ দিন আগে