logo
প্রবাসের খবর

আবুধাবিতে ৭ নভেম্বর উপলক্ষে আলোচনা সভা

মাহবুব সরকার, আবুধাবি থেকে০৯ নভেম্বর ২০২৫
Copied!
আবুধাবিতে ৭ নভেম্বর উপলক্ষে আলোচনা সভা

সংযুক্ত আরব আমিরাতের (ইউএই) রাজধানী আবুধাবিতে ঐতিহাসিক ৭ নভেম্বর উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (৭ নভেম্বর) বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) আবুধাবি শাখার উদ্যোগে এই সভা অনুষ্ঠিত হয়।

আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন বিএনপির ইউএই শাখার আহবায়ক কমিটির সদস্য এস এম দিদারুল আলম।

তিনি বলেন, বাংলাদেশ যতবার খাদের কিনারায় পড়েছে ততবারই সেখান থেকে তুলে এনেছে শহীদ জিয়াউর রহমান থেকে শুরু করে তারই হাতে গড়া রাজনৈতিক দল বাংলাদেশ জাতীয়তাবাদী দল।

তিনি আরও বলেন, আমরা যে এখানে বসে আছি সেটিও সম্ভব হয়েছে শহীদ জিয়াউর রহমানের অবদানে। ১৯৭৬ সালে জিয়াউর রহমান প্রথমে সৌদি আরব এবং পরে সংযুক্ত আরব আমিরাতসহ মধ্যপ্রাচ্যের দেশগুলোতে শ্রম বাজারের চুক্তির মাধ্যমে প্রথম দ্বার উন্মোচন করেন। তারপরই আমরা এদেশগুলোতে আসতে শুরু করি।

আবুধাবির সেন্ড মেরিন রেস্টুরেন্টে আয়োজিত এই আলোচনা সভায় সভাপতিত্ব করেন আবুধাবি শাখার ভারপ্রাপ্ত সভাপতি ও ইউএই শাখার আহবায়ক কমিটির সদস্য হাজী মোহাম্মদ আবুল বশর।

ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ইকবাল হোসেন ও মোহাম্মদ আরিফ উদ্দিনের যৌথ সঞ্চালনায় এতে বিশেষ অতিথির বক্তব্য দেন ইউএই শাখার আহবায়ক কমিটির সদস্য মাওলানা মোহাম্মদ আবুল কালাম, সদস্য নুর হোসেন সুমন, শাখাওয়াত হোসেন বকুল, জিয়া পরিষদ ইউএই শাখার সিনিয়র যুগ্ম আহ্বায়ক আমিনুল ইসলাম টিপু।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন সাগর হোসেন সাগর। অন্য অতিথিদের মধ্যে বক্তব্য দেন আব্দুল হামিদ, গাজী সেলিম, মীর নাসির উদ্দিন, শওকত হোসেন, সেলিম উল্লাহ, নিজাম উদ্দিন, নেছারুল হক, গবী হোসেন ও জালাল উদ্দিন প্রমুখ।

সভায় ফারুক আফসারী, আবু তাহের, মোহাম্মদ বাদশা, মাওলানা জাহাঙ্গীর আলম, তারেক আহমেদ, মহিউদ্দিন, বখতিয়ার ও কামালসহ সংগঠনের অনেক নেতা–কর্মী উপস্থিত ছিলেন।

আরও দেখুন

৪৮ বছর পর জাপানের ভিসা ফি ৫ গুণ বাড়ল

৪৮ বছর পর জাপানের ভিসা ফি ৫ গুণ বাড়ল

নতুন নিয়ম অনুযায়ী, সিঙ্গেল-এন্ট্রি ভিসা ফি ৩ হাজার ইয়েন বা ১৮ দশমিক ৬৯ ডলার থেকে বাড়িয়ে ১৫ হাজার ইয়েন বা ৯২ দশমিক ৭৬ ডলার করা হয়েছে।

৩ দিন আগে

আমেরিকার মতো মেক্সিকোও জন্মসূত্রে নাগরিকত্ব প্রদান করে

আমেরিকার মতো মেক্সিকোও জন্মসূত্রে নাগরিকত্ব প্রদান করে

মেক্সিকোর আইন অনুযায়ী, জন্মসূত্রে নাগরিকত্ব পাওয়া শিশুর বাবা-মাও স্থায়ী বাসিন্দার মর্যাদা পাওয়ার সুযোগ পান। টিজুয়ানার বহু হাইতিয়ান পরিবার এই সুবিধা গ্রহণ করেছে।

৩ দিন আগে

সাইপ্রাসে বাংলাদেশি শিক্ষার্থী খুন, তদন্তে নতুন মোড়

সাইপ্রাসে বাংলাদেশি শিক্ষার্থী খুন, তদন্তে নতুন মোড়

পুলিশ সূত্রের তথ্য অনুযায়ী, অভিযুক্ত ব্যক্তি স্বীকার করেছেন, তিনি শাহরিয়ারকে তার অরোকলিনির বাসা থেকে ফুসলিয়ে কোফিনাউ–এর একটি নির্জন এলাকায় নিয়ে যান। একই সন্ধ্যায় তাকে গলা ও পিঠে একাধিকবার ছুরিকাঘাত করে হত্যা করা হয়।

৫ দিন আগে

আমেরিকা–ইরান চুক্তি নিয়ে আশাবাদী জি–৭, বলছে ‘ইতিহাস গড়ার সুযোগ’

আমেরিকা–ইরান চুক্তি নিয়ে আশাবাদী জি–৭, বলছে ‘ইতিহাস গড়ার সুযোগ’

জি-৭ নেতারা চুক্তিকে সমর্থন জানান। সেই সঙ্গে চুক্তি বাস্তবায়নে কাজ করার কথাও জানান। অধিবেশনে দ্রুত হরমুজ প্রণালি আবার চালু করা এবং এই জলপথের বিকল্প জ্বালানি পরিবহন রুট খুঁজে বের করার বিষয়েও আলোচনা হয়।

১০ দিন আগে