বিডিজেন ডেস্ক
রমজানের প্রথম ১৫ দিনে সৌদি আরবের পবিত্র মক্কা ও মদিনায় আসা মুসল্লি ও স্থানীয় বাসিন্দারা ৩২ কোটি ফোন কল করেছেন। সৌদি সরকারের বরাত দিয়ে গতকাল শুক্রবার এ তথ্য জানিয়েছে সংযুক্ত আরব আমিরাতভিত্তিক সংবাদমাধ্যম গালফ নিউজ।
সৌদির যোগাযোগ, মহাকাশ ও প্রযুক্তি কমিশন জানিয়েছে, মক্কা থেকে ১৮ কোটি ৪০ লাখ লোকাল কল করা হয়েছে এবং দুই কোটি ১০ লাখ আন্তর্জাতিক কল করা হয়েছে। অপর দিকে মদিনা থেকে ১০ কোটি ৭০ লাখ লোকাল কল করা হয়েছে এবং এক কোটি আন্তর্জাতিক কল করা হয়েছে।
সৌদি সরকারের তথ্য অনুযায়ী, মক্কায় ৫জি কভারেজ ৯৮ শতাংশ এবং মদিনায় ৯৯ শতাংশে পৌঁছেছে। রমজানের প্রথমার্ধ্বে এই দুই শহরে মাথাপিছু ইন্টারনেট ব্যবহারের হার উল্লেখযোগ্যভাবে বেড়েছে। রমজানের প্রথমার্ধ্বে মক্কায় একজন ব্যক্তি গড়ে দৈনিক ১ হাজার ১৯০ এমবি ইন্টারনেট ব্যবহার করেছেন। এই সংখ্যা বৈশ্বিক গড়ের তিনগুণ বেশি। একই সময়ে মদিনায় দৈনিক একজন ব্যক্তি গড়ে ১ হাজার ৪৯৫ এমবি ইন্টারনেট ব্যবহার করেছেন। এই সংখ্যা বৈশ্বিক গড়ের চার গুণ বেশি।
সৌদিতে এই বছর ২৯শে মার্চ রমজান মাস শেষ হওয়ার সম্ভাবনা রয়েছে। কর্তৃপক্ষের দেওয়া তথ্য অনুযায়ী, রমজানের প্রথম দশ দিনে এবার ৫৫ লাখেরও বেশি মুসলিম ওমরাহ পালন করেছেন।
অতিরিক্ত সওয়াবের আশায় বিশ্বের অধিকাংশ মুসলিমই ওমরাহ পালনের জন্য রমজান মাসকে বেছে নেন। সৌদি কর্তৃপক্ষ আশা করছে, এবারের রমজান মাসে বিপুলসংখ্যক মুসল্লি ওমরাহ পালন করবেন।

রয়টার্সের বিশ্লেষণে দেখা যায়, ২৩ জুন থেকে ৬ জুলাইয়ের মধ্যে ট্রাম্প তার প্রকাশ্য বক্তব্যে ৮১ বার ‘কমিউনিজম’ শব্দটি ব্যবহার করেছেন।
দলটির সমালোচকদের অভিযোগ, এএফডি বর্ণবাদী নীতি ও মনোভাবকে উৎসাহিত করে, যা জার্মানির গণতান্ত্রিক মূল্যবোধের সঙ্গে সাংঘর্ষিক এবং দেশের সাংবিধানিক ব্যবস্থার জন্য হুমকি হতে পারে।
সামাজিক মাধ্যমে প্রকাশিত ছবিতে দেখা যায়, শহরের কেন্দ্রস্থল শেভচেঙ্কো বুলেভার্ডের একটি ভবনের ওপরের অংশে নিয়ন্ত্রণহীন আগুন জ্বলছে। অন্যদিকে শহরের বিভিন্ন এলাকায় ভবনের জানালা উড়ে গেছে এবং বহু গাড়ি ধ্বংস হয়েছে।