logo
প্রবাসের খবর

‘কুয়েত-বাংলাদেশের সম্পর্কের বন্ধন অবিচ্ছেদ্য’

বিডিজেন ডেস্ক
বিডিজেন ডেস্ক১৯ ডিসেম্বর ২০২৪
Copied!
‘কুয়েত-বাংলাদেশের সম্পর্কের বন্ধন অবিচ্ছেদ্য’
কুয়েতে বাংলাদেশের সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষে আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠান। ছবি: সংগৃহীত

‘কুয়েত-বাংলাদেশের মধ্যকার সম্পর্কের বন্ধন অবিচ্ছেদ্য এবং ঐতিহাসিকভাবে যুক্ত’ বলে মন্তব্য করেছেন কুয়েতস্থ বাংলাদেশের রাষ্ট্রদূত মেজর জেনারেল সৈয়দ তারেক হোসেন।

কুয়েতে গত মঙ্গলবার সন্ধ্যায় বাংলাদেশের সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষে আয়োজিত এক সংবর্ধনা অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন।

স্থানীয় সংবাদমাধ্যম আরব টাইমস কুয়েত জানায়, রাষ্ট্রদূত সৈয়দ তারেক হোসেন দুদেশের মধ্যে বিদ্যমান সুসম্পর্ক এং সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক আরও জোরদার করতে কুয়েত সরকারের উদ্যোগের জন্য দেশটির আমির শেখ মিশাল আল আহমাদ আল জাবের আল সাবাহর প্রতি গভীর কৃতজ্ঞতা প্রকাশ করেন।

কুয়েতে বাংলাদেশের ডিফেন্স অ্যাটাশে ব্রিগেডিয়ার জেনারেল রাকিবুল করিম চৌধুরীর স্বাগত বক্তব্যের মধ্য দিয়ে বর্ণাঢ্য এ সংবর্ধনা অনুষ্ঠানের সূচনা হয়।

বাংলাদেশ সশস্ত্র বাহিনীর পেশাগত উন্নয়নের বিষয়ে আলোকপাত করে ব্রিগেডিয়ার জেনারেল রাকিব বলেন, ফোর্সেস গোল-২০৩০ এর আওতায় বাংলাদেশ সশস্ত্র বাহিনীর আধুনিকায়ন প্রক্রিয়া চলমান রয়েছে। পেশাদার সশস্ত্র বাহিনী হিসেবে, বিশ্ব শান্তিরক্ষায় জাতিসংঘের ব্যানারে সর্বাধিক সৈন্য প্রেরণকারী দেশগুলোর মধ্যে অন্যতম হিসেবে বাংলাদেশ গর্বের সঙ্গে তার অবস্থান ধরে রেখেছে। এ ছাড়াও, দ্বিপাক্ষিক চুক্তির আওতায় বাংলাদেশ সামরিক কন্টিনজেন্ট ১৯৯১ সাল থেকে কুয়েতে মোতায়েন রয়েছে এবং কুয়েতের গঠনমূলক ও উন্নয়নমূলক কাজে সক্রিয়ভাবে জড়িত থাকার মাধ্যমে কুয়েত সশস্ত্র বাহিনীকে সহায়তা করে যাচ্ছে।

তিনি গর্ব করে বলেন, আমাদের সশস্ত্র বাহিনী জাতীয় গৌরব, বিশ্বস্ততা ও আস্থার প্রতীক। জাতিগঠন কার্যক্রম, দুর্যোগ ব্যবস্থাপনা এবং অভ্যন্তরীণ নিরাপত্তার দায়িত্ব পালনে সশস্ত্র বাহিনীর অবদান বাংলাদেশের প্রতিটি নাগরিক কৃতজ্ঞতার সঙ্গে স্বীকার করে।

রাষ্ট্রদূত সৈয়দ তারেক হোসেন বাংলাদেশের মহান স্বাধীনতা যুদ্ধে বীর সৈনিক এবং সাধারণ জনগণের সীমাহীন আত্মত্যাগের প্রতি গভীর শ্রদ্ধা ও সম্মান ব্যক্ত করেন। এ ছাড়াও তিনি কুয়েত ও বাংলাদেশের মধ্যকার দীর্ঘস্থায়ী ও সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক আগামী দিনে আরও উচ্চতর পর্যায়ে নিয়ে যাওয়ার বিষয়ে জোর আশাবাদ ব্যক্ত করেন।

সংবর্ধনা অনুষ্ঠানের গেস্ট অব অনার মেজর জেনারেল আহমাদ রাশেদ আল শানফা কুয়েতে বাংলাদেশের সামরিক কন্টিনজেন্টের অবদানের ভূয়সী প্রশংসা করেন এবং বাংলাদেশ সশস্ত্রবাহিনীর উত্তরোত্তর উন্নতি কামনা করেন।

অনুষ্ঠানে বিভিন্ন দেশের রাষ্ট্রদূত, কুয়েতের কূটনৈতিক কোর ও সিভিল সোসাইটির সদস্যরা, কুয়েতে নিবাসী বিভিন্ন দেশের ডিফেন্স অ্যাটাশেরা, কুয়েতে নিয়োজিত বাংলাদেশ মিলিটারি কন্টিনজেন্টের কর্মকর্তারা এবং বাংলাদেশ কমিউনিটির সদস্যরা উপস্থিত ছিলেন।

আরও দেখুন

১৮০০ বিদেশি ওমরাহ ট্রাভেল এজেন্সির চুক্তি স্থগিত করেছে সৌদি আরব

১৮০০ বিদেশি ওমরাহ ট্রাভেল এজেন্সির চুক্তি স্থগিত করেছে সৌদি আরব

মন্ত্রণালয়ের মুখপাত্র গাসান আল-নুয়াইমি বলেন, নির্ধারিত সময়ের মধ্যে ত্রুটি সংশোধন না করলে সংশ্লিষ্ট এজেন্সির বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। ওমরাহ খাতের নির্ভরযোগ্যতা বাড়ানো ও হাজিদের অধিকার সুরক্ষায় পর্যবেক্ষণ ও মূল্যায়ন কার্যক্রম অব্যাহত থাকবে।

১ দিন আগে

আমেরিকা ইরানে হামলা চালালে ‘আঞ্চলিক যুদ্ধের’ হুঁশিয়ারি খামেনির

আমেরিকা ইরানে হামলা চালালে ‘আঞ্চলিক যুদ্ধের’ হুঁশিয়ারি খামেনির

খামেনি আরও বলেন, ‘আমরা কোনো যুদ্ধ শুরু করতে চাই না এবং কোনো দেশে আক্রমণের ইচ্ছাও আমাদের নেই। তবে যদি কেউ ইরানি জাতির ওপর হামলা চালায় কিংবা হয়রানি করার চেষ্টা করে, তবে তাদের ওপর পাল্টা কঠোর আঘাত হানা হবে।

২ দিন আগে

আইসিই সদস্যদের প্রত্যাহারের দাবিতে আমেরিকাজুড়ে বিক্ষোভ, শিক্ষার্থীদের ক্লাস বর্জন

আইসিই সদস্যদের প্রত্যাহারের দাবিতে আমেরিকাজুড়ে বিক্ষোভ, শিক্ষার্থীদের ক্লাস বর্জন

বিক্ষোভ শুধু মিনেসোটায় সীমিত থাকেনি। গতকাল আমেরিকা যুক্তরাষ্ট্রের ৪৬টি অঙ্গরাজ্যে প্রায় ২৫০টি বিক্ষোভ কর্মসূচির আয়োজন করা হয়েছিল। বড় শহরগুলোর মধ্যে রয়েছে নিউইয়র্ক, লস অ্যাঞ্জেলেস, শিকাগো ও ওয়াশিংটন।

৩ দিন আগে

৫ লাখ অবৈধ অভিবাসীকে থাকার অনুমতি দিবে স্পেন

৫ লাখ অবৈধ অভিবাসীকে থাকার অনুমতি দিবে স্পেন

বৈধ করার অংশ হিসেবে প্রাথমিকভাবে এক বছরের জন্য স্পেনে থাকার অনুমতি দেওয়া হবে। পরে এই মেয়াদ আরও বৃদ্ধি করা হতে পারে। আাগামী এপ্রিল মাস থেকে অবৈধ অভিবাসীরা বৈধ হওয়ার জন্য আবেদন করতে পারবেন। আবেদন করা যাবে আগামী জুন মাস পর্যন্ত।

৫ দিন আগে