logo
প্রবাসের খবর

সৌদির বাইরে থেকেও ভিসার মেয়াদ বাড়াতে পারবেন প্রবাসীরা

বিডিজেন ডেস্ক
বিডিজেন ডেস্ক১০ জানুয়ারি ২০২৫
Copied!
সৌদির বাইরে থেকেও ভিসার মেয়াদ বাড়াতে পারবেন প্রবাসীরা
বাংলাদেশিদের জন্য প্রতিদিন ৪-৬ হাজার ভিসা দিচ্ছে সৌদি আরব। ছবি: সংগৃহীত

সৌদি আরবের বাইরে অবস্থান করেও দেশটির ভিসার মেয়াদ বাড়াতে পারবেন প্রবাসীরা। সেইসঙ্গে তাদের ওপর নির্ভরশীল ব্যক্তিদের বসবাসের অনুমতিও (ইকামা) নবায়ন করতে পারবেন। মধ্যপ্রাচ্যভিত্তিক সংবাদমাধ্যম গালফ নিউজের প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

কর্তৃপক্ষ জানায়, সৌদি আরবে না থেকেই প্রবাসীদের ওপর নির্ভরশীল ব্যক্তি এবং অধীনস্থ গৃহকর্মীদের ইকামা নবায়ন করা সম্ভব। পাশাপাশি প্রবাসীরা সৌদিতে না থেকেও তাদের এক্সিট ও রিটার্ন ভিসার মেয়াদ বাড়াতে পারবেন।

প্রবাসীরা সৌদির স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অনলাইন প্ল্যাটফর্ম আবশারের মাধ্যমে নির্ধারিত ফি প্রদান করে এসব সুবিধা ভোগ করতে পারবেন। এছাড়া মুকিম পোর্টাল থেকেও এ সেবাগুলো পাওয়া যাবে।

সৌদি আরবের পরিসংখ্যান দপ্তরের তথ্য অনুযায়ী, দেশটির জনসংখ্যা ৩ কোটি ২১ লাখ ৭৫ হাজার ২২৪ জন। এরমধ্যে সৌদির স্থানীয় নাগরিক হলেন প্রায় ১ কোটি ৮৮ লাখ। যা মোট জনসংখ্যার ৫৮ দশমিক ৪ শতাংশ। অপরদিকে প্রবাসী হলেন প্রায় ১ কোটি ৩৪ লাখ। যা মোট জনসংখ্যার ৪১ দশমিক ৬ শতাংশ।

আরও দেখুন

ডেমোক্র্যাটদের বিরুদ্ধে ‘কমিউনিজম’ ইস্যু কেন জোরদার করছেন ট্রাম্প?

ডেমোক্র্যাটদের বিরুদ্ধে ‘কমিউনিজম’ ইস্যু কেন জোরদার করছেন ট্রাম্প?

রয়টার্সের বিশ্লেষণে দেখা যায়, ২৩ জুন থেকে ৬ জুলাইয়ের মধ্যে ট্রাম্প তার প্রকাশ্য বক্তব্যে ৮১ বার ‘কমিউনিজম’ শব্দটি ব্যবহার করেছেন।

১ ঘণ্টা আগে

জার্মানিতে কট্টর ডানপন্থী দলের বিরুদ্ধে বিক্ষোভে হাজারো মানুষের অংশগ্রহণ

জার্মানিতে কট্টর ডানপন্থী দলের বিরুদ্ধে বিক্ষোভে হাজারো মানুষের অংশগ্রহণ

দলটির সমালোচকদের অভিযোগ, এএফডি বর্ণবাদী নীতি ও মনোভাবকে উৎসাহিত করে, যা জার্মানির গণতান্ত্রিক মূল্যবোধের সঙ্গে সাংঘর্ষিক এবং দেশের সাংবিধানিক ব্যবস্থার জন্য হুমকি হতে পারে।

৭ দিন আগে

রাশিয়ার বিমান হামলায় কিয়েভে ৮ জন নিহত, আহত কয়েক ডজন

রাশিয়ার বিমান হামলায় কিয়েভে ৮ জন নিহত, আহত কয়েক ডজন

সামাজিক মাধ্যমে প্রকাশিত ছবিতে দেখা যায়, শহরের কেন্দ্রস্থল শেভচেঙ্কো বুলেভার্ডের একটি ভবনের ওপরের অংশে নিয়ন্ত্রণহীন আগুন জ্বলছে। অন্যদিকে শহরের বিভিন্ন এলাকায় ভবনের জানালা উড়ে গেছে এবং বহু গাড়ি ধ্বংস হয়েছে।

৯ দিন আগে