logo
প্রবাসের খবর

খালেদা জিয়ার মৃত্যুতে পাকিস্তানের প্রধানমন্ত্রীর বাংলাদেশ হাইকমিশনের শোক বইয়ে স্বাক্ষর

বিডিজেন ডেস্ক
বিডিজেন ডেস্ক০৬ জানুয়ারি ২০২৬
Copied!
খালেদা জিয়ার মৃত্যুতে পাকিস্তানের প্রধানমন্ত্রীর বাংলাদেশ হাইকমিশনের শোক বইয়ে স্বাক্ষর
বাংলাদেশ হাইকমিশনে শোক বইয়ে স্বাক্ষর করছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী মোহাম্মদ শেহবাজ শরীফ। ছবি: বাংলাদেশ হাইকমিশন, ইসলামাবাদ

বাংলাদেশ সরকারের সাবেক প্রধানমন্ত্রী ও বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) চেয়ারপারসন খালেদা জিয়ার মৃত্যুতে পাকিস্তানের প্রধানমন্ত্রী মোহাম্মদ শেহবাজ শরীফ রাজধানী ইসলামাবাদে বাংলাদেশ হাইকমিশনের শোক বইয়ে স্বাক্ষর করেছেন।

সোমবার (৫ জানুয়ারি) বিকালে তিনি শোক বইয়ে স্বাক্ষর করেন।

পাকিস্তানের প্রধানমন্ত্রী বাংলাদেশ হাইকমিশনে পৌঁছালে তাকে অভ্যর্থনা জানান ভারপ্রাপ্ত হাইকমিশনার ইসরাত জাহান, প্রেস কাউন্সিলর মো. তৈয়ব আলী ও কাউন্সেলর (কনস্যুলার) সরদার মোহাম্মদ নোমানুজ্জামান।

Shehbaz Sharif 2

শোক বইয়ে স্বাক্ষরকালে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন পাকিস্তানের ফেডারেল সরকারের তথ্য ও সম্প্রচারমন্ত্রী আতাউল্লাহ তারার ও প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী তারিক ফাতেমী।

শোক বইয়ে স্বাক্ষর শেষে পাকিস্তানের প্রধানমন্ত্রী মোহাম্মদ শেহবাজ শরীফ খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় উদ্যোগী হয়ে বিশেষ মোনাজাতে অংশগ্রহণ করেন এবং তার পরিবার ও বাংলাদেশের জনগণের প্রতি গভীর শোক ও সমবেদনা প্রকাশ করেন। তিনি দুই দেশের মধ্যকার সম্পর্ক উন্নয়নে খালেদা জিয়ার অবদানের কথা কৃতজ্ঞতার সঙ্গে স্মরণ করেন। এ ছাড়াও, তিনি বাংলাদেশ সরকারের প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাতের বিষয় উল্লেখ করে তার প্রতি আন্তরিক শুভেচ্ছা জ্ঞাপন করেন। আগামীতে দু্ই দেশের মধ্যকার সম্পর্ক আরও উন্নয়নের বিষয়ে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

Shehbaz Sharif 3

খালেদা জিয়ার মৃত্যুতে তার পরিবার ও বাংলাদেশের জনগণের প্রতি গভীর সমবেদনা প্রকাশ করায় এবং মূল্যবান সময় দিয়ে শোক বইয়ে স্বাক্ষর করতে বাংলাদেশ হাইকমিশনে আসায় ভারপ্রাপ্ত হাইকমিশনার বাংলাদেশের সরকার ও জনগণের পক্ষ থেকে পাকিস্তানের প্রধানমন্ত্রীকে আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জ্ঞাপন করেন। বিজ্ঞপ্তি

আরও দেখুন

ডেমোক্র্যাটদের বিরুদ্ধে ‘কমিউনিজম’ ইস্যু কেন জোরদার করছেন ট্রাম্প?

ডেমোক্র্যাটদের বিরুদ্ধে ‘কমিউনিজম’ ইস্যু কেন জোরদার করছেন ট্রাম্প?

রয়টার্সের বিশ্লেষণে দেখা যায়, ২৩ জুন থেকে ৬ জুলাইয়ের মধ্যে ট্রাম্প তার প্রকাশ্য বক্তব্যে ৮১ বার ‘কমিউনিজম’ শব্দটি ব্যবহার করেছেন।

১ দিন আগে

জার্মানিতে কট্টর ডানপন্থী দলের বিরুদ্ধে বিক্ষোভে হাজারো মানুষের অংশগ্রহণ

জার্মানিতে কট্টর ডানপন্থী দলের বিরুদ্ধে বিক্ষোভে হাজারো মানুষের অংশগ্রহণ

দলটির সমালোচকদের অভিযোগ, এএফডি বর্ণবাদী নীতি ও মনোভাবকে উৎসাহিত করে, যা জার্মানির গণতান্ত্রিক মূল্যবোধের সঙ্গে সাংঘর্ষিক এবং দেশের সাংবিধানিক ব্যবস্থার জন্য হুমকি হতে পারে।

৮ দিন আগে

রাশিয়ার বিমান হামলায় কিয়েভে ৮ জন নিহত, আহত কয়েক ডজন

রাশিয়ার বিমান হামলায় কিয়েভে ৮ জন নিহত, আহত কয়েক ডজন

সামাজিক মাধ্যমে প্রকাশিত ছবিতে দেখা যায়, শহরের কেন্দ্রস্থল শেভচেঙ্কো বুলেভার্ডের একটি ভবনের ওপরের অংশে নিয়ন্ত্রণহীন আগুন জ্বলছে। অন্যদিকে শহরের বিভিন্ন এলাকায় ভবনের জানালা উড়ে গেছে এবং বহু গাড়ি ধ্বংস হয়েছে।

১০ দিন আগে