বিডিজেন ডেস্ক

পবিত্র রমজান মাসের জন্য ব্যাংকের নতুন সময়সূচি নির্ধারণ করেছে সৌদি আরবের কেন্দ্রীয় ব্যাংক (এসএএমএ)। স্থানীয় সংবাদমাধ্যম সৌদি গেজেটের প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।
সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে সৌদির কেন্দ্রীয় ব্যাংকের পক্ষ থেকে জানানো হয়, রমজানে সকাল ১০টা থেকে বিকাল ৪টা পর্যন্ত চলবে সৌদির ব্যাংকিং কার্যক্রম। অর্থ ট্রান্সফার করে এমন প্রতিষ্ঠান ও পেমেন্ট সেবা প্রদানকারী প্রতিষ্ঠানগুলো সকাল সাড়ে ৯টা থেকে বিকাল সাড়ে ৫টা পর্যন্ত তাদের কার্যক্রম চালাবে। তবে এসব প্রতিষ্ঠানের কর্মীদের ছয় ঘণ্টা করে কাজ করাতে হবে।
এসএএমএর পক্ষ থেকে আরও বলা হয়, এবার সৌদির ব্যাংকগুলোতে ঈদুল ফিতরের ছুটি শুরু হবে ৩০ মার্চ ও শেষ হবে ২ এপ্রিল। আর ঈদুল আজহায় ব্যাংকগুলো ৫ জুন থেকে ১০ জুন পর্যন্ত বন্ধ থাকবে।
সৌদির ব্যাংক কর্তৃপক্ষ জানায়, ছুটি থাকা সত্ত্বেও হজ ও ওমরাহযাত্রীদের জন্য মক্কা-মদিনা ও সীমান্ত ক্রসিংগুলোতে ব্যাংক শাখা, অর্থ বিনিময় কেন্দ্রগুলো খোলা থাকবে।

সামাজিক মাধ্যমে প্রকাশিত ছবিতে দেখা যায়, শহরের কেন্দ্রস্থল শেভচেঙ্কো বুলেভার্ডের একটি ভবনের ওপরের অংশে নিয়ন্ত্রণহীন আগুন জ্বলছে। অন্যদিকে শহরের বিভিন্ন এলাকায় ভবনের জানালা উড়ে গেছে এবং বহু গাড়ি ধ্বংস হয়েছে।
ইথিওপিয়ায় জন্ম নেওয়া সাবেক নিউইয়র্কের আইনজীবী কিরোস ইসরায়েলের কড়া সমালোচক হিসেবে পরিচিত। তার প্রার্থিতা সমর্থন করেছিলেন সিনেটর বার্নি স্যান্ডার্স।
যেসব কর্মী সৌদি আরবে নতুন করে প্রবেশ অথবা কোনো প্রতিষ্ঠানে স্থানান্তরের (ট্রান্সফার) পর ছয় মাসের বেশি সময় পার হলেও তাদের অনুকূলে ওয়ার্ক পারমিট ইস্যু হয়নি, তাদের চলতি ২০২৬ সালের মধ্যেই ওয়ার্ক পারমিট ইস্যু বা নবায়নের প্রক্রিয়া সম্পন্ন করতে হবে।
জন্মসূত্রে নাগরিকত্ব বাতিলের বিষয়ে ট্রাম্পের নির্বাহী আদেশটি ৬-৩ ভোটে অবৈধ ঘোষণা করা হয়। নিম্ন আদালতের ওই সিদ্ধান্তে ট্রাম্পের নির্বাহী আদেশটি স্থগিত করা হয়েছিল।