logo
প্রবাসের খবর

আবুধাবিতে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উদ্‌যাপন

মাহবুব সরকার, আবুধাবি থেকে০৮ সেপ্টেম্বর ২০২৫
Copied!
আবুধাবিতে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উদ্‌যাপন

সংযুক্ত আরব আমিরাতের রাজধানী আবুধাবিতে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উদ্‌যাপন করা হয়েছে। এ উপলক্ষে আবুধাবি বিএনপির শাখার উদ্যোগে আলোচনা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (৬ সেপ্টেম্বর) আবুধাবির একটি রেস্টুরেন্টের হল রুমে এক আলোচনা ও দোয়া মাহফিল আয়োজন করা হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিএনপির ইউএই শাখার আহ্বায়ক কমিটির সদস্য সারোয়ার আলম ভুট্টো।

IMG_20250906_231211

বিএনপির আবুধাবি শাখার সাবেক সভাপতি বীর মুক্তিযোদ্ধা সৈয়দ আমানুল কিবরিয়া ও শ্রমিক দলের আবুধাবি শাখার সাধারণ সম্পাদক জিয়াউদ্দিন বাবলুর যৌথ সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিএনপির ইউএই শাখার আহ্বায়ক কমিটির সিনিয়র সদস্য জাকির হোসেন খতিব। প্রধান বক্তা ছিলেন বিএনপির আল-আইন শাখার সাবেক সভাপতি ও ইউএই শাখার আহ্বায়ক কমিটির সদস্য প্রকৌশলী রফিকুল আহমেদ।

IMG_20250906_223328

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন আল-আইন শাখার সভাপতি প্রকৌশলী মফিজুল ইসলাম, আবুধাবি শাখার সাবেক সিনিয়র সহসভাপতি প্রকৌশলী মিজানুর রহমান সোহেল, আবুধাবি শাখার সাবেক সহসভাপতি মোহাম্মদ জাবেদ, জিয়া পরিষদের আবুধাবি শাখার সাবেক সভাপতি আমির হামজা, সাবেক সহসভাপতি বাচা মিঞা , আল-আইন শাখার সহসভাপতি মোহাম্মদ মানসুর আলম, মিরফা শাখার সভাপতি সোলাইমান ও সহসভাপতি মোহাম্মদ কবির আহমদ।

IMG_20250906_222427

অন্য অতিথিদের মধ্যে বক্তব্য দেন মোহাম্মদ নুর আলম, আকরাম এইচ ভূঁইয়া, সাহাব উদ্দিন, জিয়াউর রহমান ও প্রকৌশলী লুৎফর রহমান।
অনুষ্ঠানে অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন সৈয়দ মনিরুল ইসলাম আনার, জাহাঙ্গীর আলম সিকদার, ইস্কান্দর হোসেন রুমন, জামাল উদ্দিন, ফিরোজ খান, মোহাম্মদ সোহেল, মারোয়ান, আরিফ, আরজু, সাইদুল ইসলাম জাবেদ, শহিদুল ইসলাম শহীদ প্রমুখ।

আলোচনা শেষে হাফেজ বদিউল আলমের পরিচালনায় মিলাদ ও দোয়ার মাধ্যমে সাবেক রাষ্ট্রপতি শহীদ জিয়াউর রহমানের আত্মার মাগফিরাত, বিএনপির চেয়ারপারসনের খালেদা জিয়ার সুস্থতা এবং ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সুস্বাস্থ্যসহ দেশ জাতি ও মুসলিম উম্মাহর সার্বিক কল্যাণ কামনার মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি হয়।

আরও দেখুন

প্রবাসী শ্রমিকদের ওয়ার্ক পারমিট নির্ধারিত সময়ের মধ্যে নবায়নের আহ্বান সৌদি কর্তৃপক্ষের

প্রবাসী শ্রমিকদের ওয়ার্ক পারমিট নির্ধারিত সময়ের মধ্যে নবায়নের আহ্বান সৌদি কর্তৃপক্ষের

যেসব কর্মী সৌদি আরবে নতুন করে প্রবেশ অথবা কোনো প্রতিষ্ঠানে স্থানান্তরের (ট্রান্সফার) পর ছয় মাসের বেশি সময় পার হলেও তাদের অনুকূলে ওয়ার্ক পারমিট ইস্যু হয়নি, তাদের চলতি ২০২৬ সালের মধ্যেই ওয়ার্ক পারমিট ইস্যু বা নবায়নের প্রক্রিয়া সম্পন্ন করতে হবে।

৩ ঘণ্টা আগে

জন্মসূত্রে নাগরিকত্ব বহাল রেখে যুক্তরাষ্ট্রের সুপ্রিম কোর্টের রায়

জন্মসূত্রে নাগরিকত্ব বহাল রেখে যুক্তরাষ্ট্রের সুপ্রিম কোর্টের রায়

জন্মসূত্রে নাগরিকত্ব বাতিলের বিষয়ে ট্রাম্পের নির্বাহী আদেশটি ৬-৩ ভোটে অবৈধ ঘোষণা করা হয়। নিম্ন আদালতের ওই সিদ্ধান্তে ট্রাম্পের নির্বাহী আদেশটি স্থগিত করা হয়েছিল।

৪ ঘণ্টা আগে

ইসরায়েল-লেবানন চুক্তি যুদ্ধ শেষ করার বদলে অচলাবস্থা আরও পাকাপোক্ত হতে পারে, বিশ্লেষকদের অভিমত

ইসরায়েল-লেবানন চুক্তি যুদ্ধ শেষ করার বদলে অচলাবস্থা আরও পাকাপোক্ত হতে পারে, বিশ্লেষকদের অভিমত

লন্ডন স্কুল অব ইকোনমিকস অ্যান্ড পলিটিক্যাল সায়েন্সের লেবানিজ গবেষক ফাওয়াজ গেরগেস বলেন, চুক্তিটি ‘জন্মের আগেই মৃত’ এবং কাঠামোগতভাবে ত্রুটিপূর্ণ। কারণ এটি এমন একটি শর্তের ওপর নির্ভর করছে, যা বাস্তবে পূরণ করা অসম্ভব।

৫ ঘণ্টা আগে

যুক্তরাষ্ট্রে অস্থায়ী সুরক্ষা মর্যাদায় থাকা অভিবাসীদের জন্য নতুন বিপদ

যুক্তরাষ্ট্রে অস্থায়ী সুরক্ষা মর্যাদায় থাকা অভিবাসীদের জন্য নতুন বিপদ

মোলেন বলেন, “হয় প্রয়োজনীয় কাগজপত্র পূরণ করে স্থায়ী মর্যাদার আওতায় এখানে থাকার চেষ্টা করুন, নয়তো আমরা আপনাকে নিজ দেশে ফিরে যেতে সহায়তা করব।”

২ দিন আগে