logo
প্রবাসের খবর

অস্ট্রেলিয়ায় সাধারণ নির্বাচন ৩ মে

সাবির মাহমুদ, সিডনি, অস্ট্রেলিয়া২৯ মার্চ ২০২৫
Copied!
অস্ট্রেলিয়ায় সাধারণ নির্বাচন ৩ মে
অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী অ্যান্থনি অ্যালবানিজ। ছবি: সংগৃহীত

অস্ট্রেলিয়ায় চলতি ২০২৫ সালের ৩ মে সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হবে। শুক্রবার (২৮ মার্চ) দেশটির প্রধানমন্ত্রী অ্যান্থনি অ্যালবানিজ নির্বাচনের তারিখ ঘোষণা করেছেন।

স্থানীয় সময় সকালে অস্ট্রেলিয়ার গভর্নর জেনারেল সামান্থা মোস্টিনের সঙ্গে বৈঠক শেষে অ্যালবানিজ বলেন, ‘গভর্নর-জেনারেল আমার পরামর্শ মেনে নিয়েছেন এবং নির্বাচন ৩ মে অনুষ্ঠিত হবে।’

অ্যালবানিজের এ ঘোষণার মধ্য দিয়ে আনুষ্ঠানিকভাবে পাঁচ সপ্তাহের নির্বাচনী প্রচার শুরু হলো।

বর্তমান জনমত জরিপে দেখা যাচ্ছে, লেবার পার্টি ও লিবারেল-ন্যাশনাল কোয়ালিশনের মধ্যে হাড্ডাহাড্ডি প্রতিদ্বন্দ্বিতা হবে। প্রায় ৩০ শতাংশ ভোটার এখনো সিদ্ধান্তহীনতায় রয়েছেন বলে জরিপে উঠে এসেছে।

ক্ষমতাসীন লেবার পার্টিকে সরকার গঠন করতে হলে বর্তমান ৭৮টি আসন ধরে রাখতে হবে। অন্যদিকে লিবারেল-ন্যাশনাল কোয়ালিশনের দরকার হবে অতিরিক্ত আরও ১৯টি আসন।

এবারের নির্বাচনে জলবায়ু সংক্রান্ত উদ্যোগ, পরমাণু শক্তি ও আবাসন খাতের পরিস্থিতি ভোটারদের ওপর গুরুত্বপূর্ণ প্রভাব ফেলবে বলে মনে করা হচ্ছে। প্রধানমন্ত্রী অ্যালবানিজ তাঁর প্রচারণায় জলবায়ু সংকটের ওপর জোর দিচ্ছেন।

শুক্রবার সংবাদ সম্মেলনে অ্যালবানিজ বলেন, ‘গত কয়েক বছরে বিশ্ব পরিস্থিতি বারবার অস্ট্রেলিয়াকে অনিশ্চিত সময়ের দিকে ঠেলে দিয়েছে। তবে দেশের জনগণের শক্তি ও সহনশীলতার কারণে অস্ট্রেলিয়া এসব বাধা পেরিয়ে এসেছে। এখন ৩ মে আপনারা এগিয়ে যাওয়ার পথ বেছে নেবেন।

অ্যালবানিজ বলেন, তিনি ‘জন্ম থেকেই’ জলবায়ু পরিবর্তনের চ্যালেঞ্জ ও মূল্যস্ফীতির দীর্ঘমেয়াদি প্রভাব মোকাবিলার জন্য প্রস্তুত ছিলেন। নির্বাচনী প্রচারণায় কোনো বিদেশি শক্তির নাক গলানোর বিরুদ্ধে হুশিয়ারি দিয়ে বলেন, '(আপনারা) দূরে থাকুন।’

কয়লা-খননের দিক দিয়ে বিশ্বের শীর্ষস্থানীয় দেশ অস্ট্রেলিয়ার নির্বাচনের দুই প্রধান প্রার্থী জলবায়ু পরিবর্তন ও কার্বন নিঃসরণ কমানোর বিষয়ে পুরোপুরি বিপরীতধর্মী অবস্থান বজায় রাখেন।

অ্যালবানিজের সরকার কার্বন নিঃসরণ কমানোর বৈশ্বিক উদ্যোগকে স্বাগত জানিয়েছে। তারা এমন এক ভবিষ্যতের বিষয়ে হুঁশিয়ারি দিয়েছে, যেখানে খনিজ লোহা ও দূষণ সৃষ্টিকারী কয়লা রপ্তানির ওপর দেশটির অর্থনীতি আর নির্ভর করতে পারবে না। তাঁর নির্বাচনী প্রচারণার মূল সুর ‘অস্ট্রেলিয়ার ভবিষ্যত নির্মাণ’। এর মধ্যে টেকসই জ্বালানি ও সবুজ উৎপাদনে বড় আকারে প্রণোদনার নীতি অন্তর্ভুক্ত করা হয়েছে।

অন্যদিকে বিরোধী দলীয় নেতা কট্টরপন্থি সাবেক গোয়েন্দা পিটার অভিবাসনে কাটছাঁট ও পরমাণু শক্তির ওপর আরোপ করা নিষেধাজ্ঞা প্রত্যাহার করতে আগ্রহী। ডাটনের প্রচারণা ‘অস্ট্রেলিয়াকে উন্নয়নের পথে ফিরিয়ে আনা’।

বিরোধী জোটের সবচেয়ে গুরুত্বপূর্ণ নীতি হলো ২০০ বিলিয়ন ইউএস ডলারের প্রকল্পের মাধ্যমে ৭টি বাণিজ্যিক পারমাণবিক চুল্লি নির্মাণ। তিনি টেকসই জ্বালানির উৎস খোঁজার বিষয়টিকে একেবারেই পাত্তা দেন না। 

পাশাপাশি তিনি ২৫ শতাংশ অভিবাসন কমানো ও অস্ট্রেলিয়ায় পড়তে আসা শিক্ষার্থীদের জন্য আরও 'কঠোর' নীতি প্রণয়নের কথা জানিয়েছেন।  

আরও দেখুন

ডেমোক্র্যাটদের বিরুদ্ধে ‘কমিউনিজম’ ইস্যু কেন জোরদার করছেন ট্রাম্প?

ডেমোক্র্যাটদের বিরুদ্ধে ‘কমিউনিজম’ ইস্যু কেন জোরদার করছেন ট্রাম্প?

রয়টার্সের বিশ্লেষণে দেখা যায়, ২৩ জুন থেকে ৬ জুলাইয়ের মধ্যে ট্রাম্প তার প্রকাশ্য বক্তব্যে ৮১ বার ‘কমিউনিজম’ শব্দটি ব্যবহার করেছেন।

৩ দিন আগে

জার্মানিতে কট্টর ডানপন্থী দলের বিরুদ্ধে বিক্ষোভে হাজারো মানুষের অংশগ্রহণ

জার্মানিতে কট্টর ডানপন্থী দলের বিরুদ্ধে বিক্ষোভে হাজারো মানুষের অংশগ্রহণ

দলটির সমালোচকদের অভিযোগ, এএফডি বর্ণবাদী নীতি ও মনোভাবকে উৎসাহিত করে, যা জার্মানির গণতান্ত্রিক মূল্যবোধের সঙ্গে সাংঘর্ষিক এবং দেশের সাংবিধানিক ব্যবস্থার জন্য হুমকি হতে পারে।

১০ দিন আগে

রাশিয়ার বিমান হামলায় কিয়েভে ৮ জন নিহত, আহত কয়েক ডজন

রাশিয়ার বিমান হামলায় কিয়েভে ৮ জন নিহত, আহত কয়েক ডজন

সামাজিক মাধ্যমে প্রকাশিত ছবিতে দেখা যায়, শহরের কেন্দ্রস্থল শেভচেঙ্কো বুলেভার্ডের একটি ভবনের ওপরের অংশে নিয়ন্ত্রণহীন আগুন জ্বলছে। অন্যদিকে শহরের বিভিন্ন এলাকায় ভবনের জানালা উড়ে গেছে এবং বহু গাড়ি ধ্বংস হয়েছে।

১২ দিন আগে