logo
প্রবাসের খবর

মালয়েশিয়ায় ২৯৭ জন অবৈধ বাংলাদেশি অভিবাসী গ্রেপ্তার

বিডিজেন ডেস্ক
বিডিজেন ডেস্ক০৬ জুন ২০২৫
Copied!
মালয়েশিয়ায় ২৯৭ জন অবৈধ বাংলাদেশি অভিবাসী গ্রেপ্তার
মালয়েশিয়ার পেনাং রাজ্যের একটি নির্মাণ সাইট থেকে ২৯৭ বাংলাদেশিকে অবৈধ অভিবাসী হিসেবে গ্রেপ্তার করেছে দেশটির অভিবাসন বিভাগ। ছবি: ফেসবুক

মালয়েশিয়ার পেনাং রাজ্যের একটি নির্মাণ সাইট থেকে ২৯৭ বাংলাদেশিকে অবৈধ অভিবাসী হিসেবে গ্রেপ্তার করেছে দেশটির অভিবাসন বিভাগ। অভিযানের কোডনাম ছিল ‘অপ সাপু’। মঙ্গলবার (৪ জুন) বায়ান লেপাস শিল্প এলাকায় এই অভিযান চালানো হয়।

পেনাং অভিবাসন বিভাগ এক বিবৃতির বরাতে নিউ স্ট্রেইটস টাইমসের খবরে বলা হয়, বায়ান লেপাসের একটি গাড়ি পার্ক নির্মাণস্থলে পরিচালিত এই অভিযানে মোট ৫২০ জনের পরিচয়পত্র যাচাই করা হয়। এর মধ্যে ৩১৪ জনকে অবৈধ অভিবাসন-সংক্রান্ত অপরাধে আটক করা হয়। তাদের মধ্যে ২৯৭ জনই বাংলাদেশের নাগরিক।

আটকদের মধ্যে আরও রয়েছেন পাকিস্তানের ১৩ জন, মিয়ানমারের ২ জন, ভারতের ১ জন ও ইন্দোনেশিয়ার ১ জন। সবাই প্রাপ্তবয়স্ক পুরুষ। অভিযানকালে কোনো নারী, শিশু বা নিয়োগদাতাকে আটক করা হয়নি।

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা গেছে, স্থানীয় কর্তৃপক্ষের উপস্থিতিতে অভিবাসীদের সারিবদ্ধভাবে দাঁড় করিয়ে রাখা হয়েছে। অভিযান পরিচালনায় অংশ নেয় সাঁজোয়া যান ও নিরাপত্তা বাহিনীর সদস্যরা।

মালয়েশিয়ার নির্মাণ, পরিষেবা ও কৃষিখাতে বিপুলসংখ্যক অভিবাসী শ্রমিক কাজ করেন। দেশটির শ্রমবাজারে বাংলাদেশের শ্রমিকদের উপস্থিতি দীর্ঘদিনের। তবে অবৈধভাবে অবস্থান ও কাজ করা অভিবাসীদের ধরতে সাম্প্রতিক সময়ে অভিযান জোরদার করেছে মালয়েশিয়া সরকার।

পেনাং অভিবাসন বিভাগের ভাষ্য অনুযায়ী, আটক ব্যক্তিদের বিরুদ্ধে অভিবাসন আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। যাচাই-বাছাই শেষে তাদের অনেকে নিজ নিজ দেশে ফেরত পাঠানো হতে পারে।

আরও দেখুন

মিলানে ব্যাংকের ভল্টে চুরির চেষ্টার অভিযোগে এক বাংলাদেশি গ্রেপ্তার

মিলানে ব্যাংকের ভল্টে চুরির চেষ্টার অভিযোগে এক বাংলাদেশি গ্রেপ্তার

ন্থানীয় ফায়ার সার্ভিসের কর্মীরা কয়েক ঘণ্টা চেষ্টা চালিয়ে সেই লকার থেকে ভল্টের চাবি উদ্ধার করেন। এরপর স্থানীয় সময় শুক্রবার ভোর ৫টার দিকে ওই ব্যক্তিকে সুস্থ অবস্থায় ভল্ট থেকে বের করে আনেন আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা।

৩ দিন আগে

সিরিয়া থেকে আমেরিকান সেনা প্রত্যাহার শুরু

সিরিয়া থেকে আমেরিকান সেনা প্রত্যাহার শুরু

আইএসকে দমন করতে ২০১৪ সালে সিরিয়ায় প্রায় ২ হাজার সেনা মোতায়েন করেছিল আমেরিকা যুক্তরাষ্ট্র। বর্তমানে বিভিন্ন ঘাঁটিতে প্রায় ১ হাজার আমেরিকান সেনা অবস্থান করছে। সিদ্ধান্ত অনুযায়ী তাদের সবাইকে ধাপে ধাপে দেশে ফিরিয়ে আনা হবে।

৭ দিন আগে

মালয়েশিয়ায় জাল পাসপোর্ট তৈরির অভিযোগে এক বাংলাদেশি আটক

মালয়েশিয়ায় জাল পাসপোর্ট তৈরির অভিযোগে এক বাংলাদেশি আটক

লোকমান এফেন্দি আরও জানান, অভিযানের সময় ২২টি সন্দেহজনক ও জালিয়াতিপূর্ণ বাংলাদেশি পাসপোর্ট, অ্যাক্সেস কার্ড, কম্পিউটার সেট, প্রিন্টার, কাটিং মেশিন, লেজার এনগ্রেভিং মেশিন, কার্ভ কাটার এবং একটি বেনেলি লিওনসিনো মোটরসাইকেল বাজেয়াপ্ত করা হয়েছে, যা অবৈধ কার্যক্রমে ব্যবহৃত হতো।

১০ দিন আগে

পরমাণু চুক্তির জন্য আমেনরিকাকে ছাড় দিতে রাজি ইরান

পরমাণু চুক্তির জন্য আমেনরিকাকে ছাড় দিতে রাজি ইরান

ইরান–আমেরিকা যুক্তরাষ্ট্র চলমান উত্তেজনার মধ্যে সম্প্রতি পরমাণু চুক্তি নিয়ে ওমানের রাজধানী মাসকাটে আলোচনায় বসেছিল দুই দেশ। আগামীকাল মঙ্গলবার সুইজারল্যান্ডের জেনেভা শহরে দ্বিতীয় ধাপের আলোচনা হতে পারে বলে জানিয়েছেন মজিদ তাখত।

১১ দিন আগে