logo
প্রবাসের খবর

বিশ্বের উৎপাদিত ইস্পাতের এক পঞ্চমাংশ ব্যবহৃত হছে নিওমে

বিডিজেন ডেস্ক
বিডিজেন ডেস্ক১৭ অক্টোবর ২০২৪
Copied!
বিশ্বের উৎপাদিত ইস্পাতের এক পঞ্চমাংশ ব্যবহৃত হছে নিওমে

সৌদি আরবের পরিবেশবান্ধব স্মার্ট শহর নিওমের নির্মাণ কাজে বিশ্বের উৎপাদিত ইস্পাতের এক পঞ্চমাংশ ব্যবহার করা হচ্ছে। সংশ্লিষ্ট কর্তৃপক্ষের বরাত দিয়ে সম্প্রতি সংবাদ সংস্থা আরবিয়ান গালফ বিজনেস ইনসাইটের প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

নিওমের প্রধান বিনিয়োগ কর্মকর্তা মানার আল মনিফ রিয়াদের কিং আবদুল্লাহ ফাইন্যান্সিয়াল ডিস্ট্রিক্টের গ্লোবাল লজিস্টিক ফোরামে জানিয়েছেন, এই শহরটি কয়েক দশক ধরে বিশ্বব্যাপী নির্মাণ সামগ্রীর বৃহত্তম ভোক্তা হতে চলেছে।

সৌদি আরবের উত্তর-পশ্চিমে অবস্থিত নিওম দেশটির বিস্তৃত অর্থনৈতিক উন্নয়ন পরিকল্পনার মধ্যে একটি ফ্ল্যাগশিপ প্রকল্প। এ শহর তৈরিতে ব্যয় হচ্ছে ১ দশমিক ২৫ ট্রিলিয়ন ডলারের বেশি অর্থ। তবে শহরটির নির্মাণ উদ্যোগের অগ্রগতি বাধাগ্রস্ত হচ্ছে। কারণ তেলের দাম হ্রাস এবং ওয়ার্ল্ড এক্সপো ২০৩০, বিশ্বকাপ ২০৩৪-এর আয়োজনের জন্য অন্যখাতে বরাদ্দ দেওয়ায় সৌদি পাবলিক ইনভেস্টমেন্ট ফান্ড (পিআইএফ) নিওমের জন্য অর্থ বরাদ্দে চ্যালেঞ্জের মুখোমুখি হয়েছে।

আধুনিক শহর নিওম ১৭০ কিলোমিটার দীর্ঘ এবং মাত্র ২০০ মিটার চওড়া হবে। এতে কোনো গাড়ি থাকবে না। ধারণা করা হচ্ছে, ২০৩০ সালের মধ্যে প্রকল্পটির মাত্র ২.৪ কিলোমিটার কাজ সম্পন্ন হবে।

আরও দেখুন

আইস হকিতে আবারও বিশ্বসেরা ফিনল্যান্ড, আনন্দে ভাসছেন নাগরিকেরা

আইস হকিতে আবারও বিশ্বসেরা ফিনল্যান্ড, আনন্দে ভাসছেন নাগরিকেরা

ম্যাচজুড়ে ফিনল্যান্ডের গোলরক্ষক জাস্টুস আনুনেন ছিলেন দুর্ভেদ্য প্রাচীরের মতো। সুইজারল্যান্ড একাধিক আক্রমণ চালালেও তার দৃঢ়তা ফিনল্যান্ডকে ম্যাচে টিকিয়ে রাখে। শেষ পর্যন্ত হেলেনিয়ুসের একমাত্র গোলই গড়ে দেয় ইতিহাস।

১৪ ঘণ্টা আগে

ইরানের হামলার পর কুয়েতে বিমান চলাচল স্থগিত

ইরানের হামলার পর কুয়েতে বিমান চলাচল স্থগিত

কুয়েতের সরকারি বার্তা সংস্থা জানিয়েছে, নিরাপত্তাজনিত কারণে সব ধরনের ফ্লাইট সাময়িকভাবে স্থগিত করেছে দেশটির বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ। যেসব ফ্লাইট কুয়েতে অবতরণের কথা ছিল, সেগুলোকে বিকল্প বিমানবন্দরে ঘুরিয়ে দেওয়া হচ্ছে।

২ দিন আগে

আমিরাতে বিতাড়নের শিকার হচ্ছেন পাকিস্তানি শিয়ারা, জমানো অর্থ–লাগেজ কিছুই নিতে পারছেন না

আমিরাতে বিতাড়নের শিকার হচ্ছেন পাকিস্তানি শিয়ারা, জমানো অর্থ–লাগেজ কিছুই নিতে পারছেন না

পাকিস্তানের শিয়া সম্প্রদায়ের নেতারা বলছেন, যুদ্ধ শুরুর পর বিতাড়নের ঘটনা আরও বেড়েছে। এই সংঘাতের কারণে পুরো উপসাগরীয় অঞ্চলে উত্তেজনা বেড়েছে। বিশেষ করে ইরান সংযুক্ত আরব আমিরাতে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালানোর পর পরিস্থিতি আরও জটিল হয়ে ওঠে।

১০ দিন আগে

আমেরিকার গ্রিন কার্ড পেতে হলে ফিরতে হবে নিজ দেশে

আমেরিকার গ্রিন কার্ড পেতে হলে ফিরতে হবে নিজ দেশে

ইউএসসিআইএসের নির্দেশিকায় বলা হয়েছে, কোনো বিদেশি যদি সাময়িকভাবে আমেরিকা যুক্তরাষ্ট্রে রয়েছেন এবং গ্রিন কার্ড পেতে চান, তবে তাকে অবশ্যই নিজ দেশে ফিরে গিয়ে আবেদন করতে হবে।

১৩ দিন আগে