logo
প্রবাসের খবর

সিডনিতে এএফসি উইমেন্স এশিয়ান কাপ উপলক্ষে কমিউনিটি নেতাদের মতবিনিময় সভা

নাইম আবদুল্লাহ, সিডনি, অস্ট্রেলিয়া২০ ডিসেম্বর ২০২৫
Copied!
সিডনিতে এএফসি উইমেন্স এশিয়ান কাপ উপলক্ষে কমিউনিটি নেতাদের মতবিনিময় সভা

অস্ট্রেলিয়ার নিউ সাউথ ওয়েলস রাজ্যের রাজধানী সিডনিতে এএফসি উইমেন্স এশিয়ান কাপ ২০২৬ উপলক্ষে বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) প্রতিনিধি আব্দুল খান রতনের আমন্ত্রণে একটি গুরুত্বপূর্ণ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

গত মঙ্গলবার (১৬ ডিসেম্বর) স্থানীয় সময় বিকেল ৬টায় অস্ট্রেলিয়া–বাংলাদেশ বিজনেস ফোরামের (এবিবিএফ) কার্যালয়ে এই সভার আয়োজন করা হয়।

হোসেন কবিরের সঞ্চালনায় সভায় ড. আইয়াজ চৌধুরী, কাউন্সিলর মাসুদ চৌধুরী, সাবেক কাউন্সিলর শাহে জামান টিটু, সাবেক কাউন্সিলর সানজিদা আখতার, বিসিবি সাবেক কর্মকর্তা সজিব, সৈয়দ আকরামউল্লাহ ও শাহিনুল ইসলামসহ নিউ সাউথ ওয়েলস রাজ্যে বসবাসরত বাংলাদেশি কমিউনিটির বিশিষ্ট নেতৃবৃন্দ, ক্রীড়া সংগঠক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের প্রতিনিধিরা উপস্থিত থেকে তাদের মূল্যবান মতামত ও পরামর্শ প্রদান করেন।

Exchange of views in Sydney 2

আইয়াজ চৌধুরী বলেন, এএফসি উইমেন্স এশিয়ান কাপ শুধু একটি ক্রীড়া আসর নয়, এটি নারী ফুটবলের অগ্রযাত্রা ও বাংলাদেশের আন্তর্জাতিক ভাবমূর্তি উজ্জ্বল করার একটি বড় সুযোগ।

সভায় বক্তারা উল্লেখ করেন, ২০২৬ সালের এএফসি উইমেন্স এশিয়ান কাপ অস্ট্রেলিয়ায় অনুষ্ঠিত হতে যাচ্ছে, যা চলবে ১ মার্চ থেকে ২১ মার্চ ২০২৬ পর্যন্ত। এই টুর্নামেন্টে বাংলাদেশ নারী ফুটবল দল প্রথমবারের মতো মূলপর্বে অংশগ্রহণ করতে যাচ্ছে, যা দেশের নারী ফুটবলের জন্য একটি ঐতিহাসিক অর্জন।

কমিউনিটির নেতৃবৃন্দ প্রবাসী বাংলাদেশিদের মধ্যে ব্যাপক প্রচারণা চালানো, মাঠে উপস্থিত থেকে বাংলাদেশ দলকে সমর্থন দেওয়া, স্বেচ্ছাসেবক কার্যক্রম বিষয়ে বিভিন্ন প্রস্তাব দেন।

Exchange of views in Sydney 3

কাউন্সিলর মাসুদ চৌধুরী বলেন, অস্ট্রেলিয়ায় বসবাসরত বাংলাদেশিরা ঐক্যবদ্ধভাবে দলকে সমর্থন জানালে এটি খেলোয়াড়দের জন্য বড় অনুপ্রেরণা হয়ে উঠবে।

বক্তারা বলেন, শক্তিশালী প্রতিপক্ষের বিপক্ষে খেললেও বাংলাদেশ নারী দল সাম্প্রতিক বছরগুলোতে যে অগ্রগতি দেখিয়েছে, তাতে ভালো পারফরম্যান্সের ব্যাপারে সবাই আশাবাদী। তারা বাফুফে প্রতিনিধি আব্দুল খান রতনের এই উদ্যোগকে সাধুবাদ জানিয়ে বলেন, এমন সমন্বিত উদ্যোগ ভবিষ্যতে প্রবাসী কমিউনিটি ও জাতীয় দলের মধ্যে সম্পর্ক আরও দৃঢ় করবে।

মতবিনিময় সভাটি সৌহার্দ্যপূর্ণ পরিবেশে শেষ হয় এবং ভবিষ্যতে এএফসি উইমেন্স এশিয়ান কাপকে ঘিরে আরও প্রস্তুতিমূলক কার্যক্রম গ্রহণের আশাবাদ ব্যক্ত করা হয়।

Exchange of views in Sydney 4

সভায় আরও জানানো হয়, গ্রুপ পর্বে বাংলাদেশের প্রথম তিনটি ম্যাচের সূচি নিম্নরূপ—

  • ৩ মার্চ ২০২৬, প্রতিপক্ষ চীন

ভেন্যু: ওয়েস্টার্ন সিডনি স্টেডিয়াম, সিডনি, অস্ট্রেলিয়া

  • ৬ মার্চ ২০২৬, প্রতিপক্ষ উত্তর কোরিয়া

ভেন্যু: ওয়েস্টার্ন সিডনি স্টেডিয়াম, সিডনি, অস্ট্রেলিয়া

  • ৯ মার্চ ২০২৬, প্রতিপক্ষ উজবেকিস্তান

ভেন্যু: এইচবিএফ পার্ক (Perth Rectangular Stadium), পার্থ

আরও দেখুন

কানাডার ব্রিটিশ কলম্বিয়ায় বন্দুক হামলা, সন্দেহভাজনসহ নিহত ১০

কানাডার ব্রিটিশ কলম্বিয়ায় বন্দুক হামলা, সন্দেহভাজনসহ নিহত ১০

রয়্যাল কানাডিয়ান মাউন্টেড পুলিশ (আরসিএমপি) জানায়, টাম্বলার রিজ এলাকার একটি হাইস্কুলের ভেতরে ৬ জনকে মৃত অবস্থায় পাওয়া গেছে। ঘটনার সঙ্গে সম্পর্কিত একটি বাড়িতে আরও ২ জনকে মৃত পাওয়া গেছে। আরেকজন হাসপাতালে নেওয়ার পথে মারা যায়।

১ দিন আগে

ইরানের জলসীমা থেকে নিজেদের জাহাজকে দূর থাকতে বলেছে আমেরিকা

ইরানের জলসীমা থেকে নিজেদের জাহাজকে দূর থাকতে বলেছে আমেরিকা

মেরিটাইম অ্যাডমিনিস্ট্রেশন তাদের ওয়েবসাইটে এ নির্দেশনা পোস্ট করেছে। সেখানে বলা হয়েছে, ‘এ জলপথ দিয়ে চলাচলকারী আমেরিকা যুক্তরাষ্ট্রের পতাকাবাহী বাণিজ্যিক জাহাজগুলোকে নৌ চলাচলের নিরাপত্তা বিঘ্নিত না করে যতটা সম্ভব ইরানের আঞ্চলিক জলসীমা থেকে দূরে থাকতে পরামর্শ দেওয়া হচ্ছে।’

২ দিন আগে

৮ ফেব্রুয়ারি থেকে দেওয়া শুরু হবে হজের ভিসা

৮ ফেব্রুয়ারি থেকে দেওয়া শুরু হবে হজের ভিসা

হজ কার্যালয়গুলোর জন্য তৈরি করা বিস্তারিত কর্মপরিকল্পনার অংশ হিসেবে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। মূলত হজযাত্রীদের সৌদি আরবে পৌঁছানোর কয়েক মাস আগেই সেবার মান নিশ্চিত করা ও প্রস্তুতি কার্যক্রম গুছিয়ে নিতেই মন্ত্রণালয়ের এ উদ্যোগ। দুবাইভিত্তিক গণমাধ্যম গালফ নিউজ এ খবর জানিয়েছে।

৫ দিন আগে

ইরানের সঙ্গে বাণিজ্য করলে শুল্কারোপের হুমকি ট্রাম্পের

ইরানের সঙ্গে বাণিজ্য করলে শুল্কারোপের হুমকি ট্রাম্পের

এমন এক সময়ে ইরানের সঙ্গে বাণিজ্য করা দেশগুলোর ওপর নতুন শুল্কের হুমকি এল যখন কয়েক সপ্তাহের পাল্টাপাল্টি হুমকির পর ওমানে তেহরান ও ওয়াশিংটনের ঊর্ধ্বতন কর্মকর্তারা আলোচনায় বসেছেন।

৫ দিন আগে