logo
প্রবাসের খবর

সৌদি আরবে সূর্যোদয়ের ১৫ মিনিট পর হবে ঈদের জামাত

বিডিজেন ডেস্ক
বিডিজেন ডেস্ক২৫ মার্চ ২০২৫
Copied!
সৌদি আরবে সূর্যোদয়ের ১৫ মিনিট পর হবে ঈদের জামাত

সৌদি আরবে সূর্যোদয়ের ১৫ মিনিট পর ঈদের জামাত আয়োজনের নির্দেশ দিয়েছে দেশটির ধর্ম মন্ত্রণালয়। আজ মঙ্গলবার সংযুক্ত আরব আমিরাতভিত্তিক সংবাদমাধ্যম গালফ নিউজের প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, সৌদি আরবের ধর্মমন্ত্রী শেখ আবদুল লতিফ আল-শেখ দেশের সব মন্ত্রণালয় শাখাকে নির্দেশ দিয়েছেন যেন ঈদুল ফিতরের জামাত সূর্যোদয়ের ১৫ মিনিট পর নির্ধারিত স্থানগুলোতে অনুষ্ঠিত হয়। এ ছাড়া সৌদিতে মসজিদগুলোতেও ঈদের জামাত অনুষ্ঠিত হবে। তবে ঈদগাহের কাছের মসজিদের ঈদের জামাত অনুষ্ঠিত হবে না।

মন্ত্রণালয়ের বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে, ঈদের জামাত নির্ধারিত ঈদগাহ মসজিদ ও অন্যান্য মসজিদে অনুষ্ঠিত হবে। পরিষ্কার-পরিচ্ছন্নতা ও রক্ষণাবেক্ষণের জন্য দায়িত্বপ্রাপ্ত প্রতিষ্ঠানগুলোকে সব মসজিদ সম্পূর্ণ প্রস্তুত রাখতে নির্দেশ দেওয়া হয়েছে।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, নির্ধারিত ইমামদেরকে উম্ম আল কুরা ক্যালেন্ডার অনুযায়ী সূর্যোদয়ের ১৫ মিনিট পর ঈদুল ফিতরের নামাজ পড়ানোর জন্য নির্দেশ দেওয়া হয়েছে। যদি বৃষ্টিপাত হয়, তাহলে মুসল্লিদের নিরাপত্তা ও স্বাচ্ছন্দ্যের কথা বিবেচনা করে নামাজ নির্ধারিত মসজিদের ভেতর আদায় করা হবে, যাতে তারা শান্তিপূর্ণ ও আধ্যাত্মিক পরিবেশে ইবাদত করতে পারেন।

সৌদির ধর্ম মন্ত্রণালয় দেশজুড়ে সব মসজিদ ও খোলা ঈদগাহ মাঠ প্রস্তুত করার জন্য ব্যাপক পরিকল্পনা নিয়েছে। সারা দেশে পরিচ্ছন্নতা ও স্বাস্থ্যবিধি সংক্রান্ত কঠোর ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। একই সঙ্গে বৈদ্যুতিক ব্যবস্থা, শীতাতপ নিয়ন্ত্রণ যন্ত্র ও সাউন্ড সিস্টেমের রক্ষণাবেক্ষণ সম্পন্ন করা হয়েছে, যাতে নামাজ আদায় করতে আসা সবাই আরামদায়ক পরিবেশ উপভোগ করতে পারেন।

আরও দেখুন

আমিরাতে বিতাড়নের শিকার হচ্ছেন পাকিস্তানি শিয়ারা, জমানো অর্থ–লাগেজ কিছুই নিতে পারছেন না

আমিরাতে বিতাড়নের শিকার হচ্ছেন পাকিস্তানি শিয়ারা, জমানো অর্থ–লাগেজ কিছুই নিতে পারছেন না

পাকিস্তানের শিয়া সম্প্রদায়ের নেতারা বলছেন, যুদ্ধ শুরুর পর বিতাড়নের ঘটনা আরও বেড়েছে। এই সংঘাতের কারণে পুরো উপসাগরীয় অঞ্চলে উত্তেজনা বেড়েছে। বিশেষ করে ইরান সংযুক্ত আরব আমিরাতে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালানোর পর পরিস্থিতি আরও জটিল হয়ে ওঠে।

৩ দিন আগে

আমেরিকার গ্রিন কার্ড পেতে হলে ফিরতে হবে নিজ দেশে

আমেরিকার গ্রিন কার্ড পেতে হলে ফিরতে হবে নিজ দেশে

ইউএসসিআইএসের নির্দেশিকায় বলা হয়েছে, কোনো বিদেশি যদি সাময়িকভাবে আমেরিকা যুক্তরাষ্ট্রে রয়েছেন এবং গ্রিন কার্ড পেতে চান, তবে তাকে অবশ্যই নিজ দেশে ফিরে গিয়ে আবেদন করতে হবে।

৬ দিন আগে

যুদ্ধের কারণে মধ্যপ্রাচ্যের নিরাপদ আশ্রয় হিসেবে আমিরাতের ভাবমূর্তি চ্যালেঞ্জের মুখে

যুদ্ধের কারণে মধ্যপ্রাচ্যের নিরাপদ আশ্রয় হিসেবে আমিরাতের ভাবমূর্তি চ্যালেঞ্জের মুখে

বিপুল নগদ অর্থের মজুত থাকায় যুদ্ধজনিত অর্থনৈতিক অস্থিরতায় এখন পর্যন্ত বড় ধরনের চাকরি হারানো বা বিদেশি ব্যবসার ব্যাপক প্রস্থান দেখা যায়নি। তবে অচলাবস্থা যত দীর্ঘ এবং স্বাভাবিক ব্যবসা-বাণিজ্য যত ব্যাহত হবে, আন্তর্জাতিক ব্যবসা ও বিনিয়োগ আকর্ষণে গুরুত্বপূর্ণ ইউএইর ভাবমূর্তি তত বেশি ঝুঁকির মুখে পড়বে।

১০ দিন আগে

অস্ট্রেলিয়ায় স্ত্রী ও দুই প্রতিবন্ধী সন্তান হত্যার অভিযোগে বাংলাদেশি গ্রেপ্তার

অস্ট্রেলিয়ায় স্ত্রী ও দুই প্রতিবন্ধী সন্তান হত্যার অভিযোগে বাংলাদেশি গ্রেপ্তার

নিউ সাউথ ওয়েলস পুলিশের অ্যাকটিং সুপারিনটেনডেন্ট মাইকেল মরোনি গণমাধ্যমকে জানিয়েছেন, নিহতদের শরীরে ধারালো অস্ত্রের গুরুতর আঘাতের চিহ্ন পাওয়া গেছে, যা এতটাই বিভৎস যে বিস্তারিত প্রকাশের যোগ্য নয়।

১০ দিন আগে